MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TVS Iqube Millionr Special Edition Launched
Census 2027 Problems
Sealdah Local Train Cancelled
TMC Account Controversy
Hrithik Roshans Son Musical Debut
8th Pay Commission
বদলি ভাতা
Annapurna Yojana Update
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Darjeeling Toy Train: পাহাড়ি অর্থনীতিতে পথ দেখাচ্ছে দার্জিলিঙের টয় ট্রেন, ছুটির মরশুমে রেকর্ড আয়

Darjeeling Toy Train: পাহাড়ি অর্থনীতিতে পথ দেখাচ্ছে দার্জিলিঙের টয় ট্রেন, ছুটির মরশুমে রেকর্ড আয়

Darjeeling Toy Train: দার্জিলিং মানেই একটুকরো কাঞ্চনজঙ্ঘা আর হিমালয়ের কোলে ঘেঁষা শৈল শহর। উত্তরবঙ্গের এই জেলার প্রধান আকর্ষণই হলো টয়ট্রেন। দেশ-বিদেশের পর্যটক টেনে চলতি অর্থবর্ষে কত আয় করল দার্জিলিং রেল? আরও জানুন বিশদে…

2 Min read
Author : Moumita Poddar
Published : Jun 03 2026, 09:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
পাহাড়ে লাভের মুখ দেখাচ্ছে টয়ট্রেন
Image Credit : Asianet News

পাহাড়ে লাভের মুখ দেখাচ্ছে টয়ট্রেন

পর্যটকদের ভিড় এবং টয় ট্রেনের প্রতি ক্রমবর্ধমান আকর্ষণের জেরে ইতিহাস গড়ল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। ২০২৬ সালের মে মাস পর্যন্ত ডিএইচআর তাদের ইতিহাসে সর্বোচ্চ একমাসের আয়ের রেকর্ড তৈরি করেছে বলে জানা গিয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কত টাকা রাজস্ব আয় করল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে?
Image Credit : social media

কত টাকা রাজস্ব আয় করল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে?

ডিএইচআর সদর দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের মে মাসে মোট ৩৯৫.৬০ লক্ষ টাকা রাজস্ব আয় হয়েছে। এর আগে সর্বোচ্চ আয়ের রেকর্ড ছিল ২০২৫ সালের মে মাসে, যখন আয় হয়েছিল ৩৫৮.৬০ লক্ষ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রায় ৩৭ লক্ষ টাকারও বেশি অতিরিক্ত আয় হয়েছে। শুধু মে মাসেই নয়, জুন মাসেও এই সাফল্যের ধারা বজায় থাকবে বলে আশাবাদী ডিএইচআর কর্তৃপক্ষ। বর্তমান যাত্রী প্রবণতা অব্যাহত থাকলে ২০২৬ সালের জুন মাসে প্রায় ৩৭০ লক্ষ টাকা আয় হতে পারে বলে অনুমান করা হচ্ছে। যা বাস্তবায়িত হলে ডিএইচআরের ইতিহাসে অন্যতম সেরা জুন মাস হিসেবে বিবেচিত হবে।

Related Articles

Related image1
Iran Attacks: আমেরিকার হামলার জবাবে পাল্টা মার, কুয়েত- বাহরিনে মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হানা
Related image2
Tmc Councilor Arrested News: ব্যবসায়ীদের থেকে জোর করে তোলা আদায়ের অভিযোগ, ধৃত কাউন্সিলর
35
দেশ-বিদেশের পর্যটকদের বিপুল সাড়া টয়ট্রেনে
Image Credit : our own

দেশ-বিদেশের পর্যটকদের বিপুল সাড়া টয়ট্রেনে

রেল কর্তৃপক্ষের মতে, গ্রীষ্মকালীন পর্যটন মরশুমে দেশ-বিদেশের পর্যটকদের বিপুল সাড়া, বিশেষ করে দার্জিলিং ও কার্শিয়াংয়ের মধ্যে হেরিটেজ টয় ট্রেন রাইডের জনপ্রিয়তা বৃদ্ধির ফলেই এই সাফল্য এসেছে। বিশ্ব ঐতিহ্যের মর্যাদাপ্রাপ্ত দার্জিলিং হিমালয়ান রেলওয়ে দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গের পর্যটনের অন্যতম প্রধান আকর্ষণ। সাম্প্রতিক বছরগুলিতে পরিষেবার উন্নয়ন, বিশেষ পর্যটন প্যাকেজ এবং প্রচারমূলক উদ্যোগের ফলে যাত্রী সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।

45
পাহাড়ে পর্যটন শিল্পে আরও উন্নতি
Image Credit : our own

পাহাড়ে পর্যটন শিল্পে আরও উন্নতি

ডিএইচআর-এর এই রেকর্ড আয় শুধু রেলের জন্যই নয়, পাহাড়ের পর্যটন শিল্প এবং উত্তরবঙ্গের অর্থনীতির ক্ষেত্রেও অত্যন্ত ইতিবাচক বার্তা বহন করছে। পর্যটন মরশুম এখনও জারি থাকায় আগামী কয়েক মাসেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছে ডিএইচআর। 

55
উত্তরবঙ্গের অর্থনীতিতে বাড়ছে টয়ট্রেনের জনপ্রিয়তা
Image Credit : our own

উত্তরবঙ্গের অর্থনীতিতে বাড়ছে টয়ট্রেনের জনপ্রিয়তা

বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতিপ্রাপ্ত দার্জিলিং হিমালয়ান রেলওয়ে আবারও প্রমাণ করল তার জনপ্রিয়তা। ২০২৬ সালের মে মাসে প্রায় ৩৯৬ লক্ষ টাকার রেকর্ড আয় করে নতুন ইতিহাস গড়েছে টয় ট্রেন। পর্যটকদের ভিড় অব্যাহত থাকায় জুন মাসেও ৩৭০ লক্ষ টাকার বেশি আয়ের আশা করছে রেল কর্তৃপক্ষ। পাহাড়ি পর্যটনের এই সাফল্য উত্তরবঙ্গের অর্থনীতিতেও এক নতুন আশার আলো।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
WB Weather Update: দ্বিমুখী সংকট! ভারী বৃষ্টির মাঝেই নেপালের বিপর্যয়ের ফলে গঙ্গার জলস্তরে কড়া নজর!
Recommended image2
Now Playing
Saugata Roy: ওসব উগ্র হিন্দুবাদ, CM শুভেন্দুকে তীব্র কটাক্ষ সৌগতর
Recommended image3
Now Playing
তারাপীঠ মন্দিরে চোখ বন্ধ করে আরতি CM শুভেন্দুর, ঠাকুরের কাছে কী চাইলেন
Recommended image4
Now Playing
বিলীন হয়ে গেছে গ্রামের পর গ্রাম, ভিডিওতে দেখা গেল নেপালের বন্যার ভয়াবহতা
Recommended image5
Now Playing
Agnimitra Paul: হকার উচ্ছেদে এবার অগ্নিমিত্রার ‘এক-তৃতীয়াংশ’ ফর্মুলা! পার্কস্ট্রিট বিতর্কের পর বড় বার্তা
Related Stories
Recommended image1
Iran Attacks: আমেরিকার হামলার জবাবে পাল্টা মার, কুয়েত- বাহরিনে মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হানা
Recommended image2
Tmc Councilor Arrested News: ব্যবসায়ীদের থেকে জোর করে তোলা আদায়ের অভিযোগ, ধৃত কাউন্সিলর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved