Debangshu Bhattacharya News: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের শেষ দফা তথা দ্বিতীয় দফায় নির্বাচন শেষ হতেই ধরা পড়ল বিক্ষিপ্ত অশান্তির ছবি। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। কী বলেছেন তিনি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Debangshu Bhattacharya News: তৃণমূলের বুথ এজেন্টকে তাড়া করে মারার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। চটে লাল দেবাংশু। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসেন তিনি, মুখে কুলুপ কেন্দ্রীয় বাহিনীর।

চুঁচুড়ার দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত ৫৭ নং বুথের ভোট ভোট গ্রহণ চলছিল দিগম্বর জৈন স্কুলে। তৃণমূলের অভিযোগ, তাদের পোলিং এজেন্ট কে মারধর করেছে কেন্দ্রীয় বাহিনী। হাতে ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। এই খবর শুনেই ঘটনাস্থলে আসেন চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তৎক্ষণাৎ আক্রান্ত ব্যক্তি সমীর দাস কে চিকিৎসার জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পোলিং এজেন্ট সমীর দাসের অভিযোগ, তিনি সকালে থেকেই বুথে ছিলেন। এরপর প্রিসাইডিং অফিসারকে জানিয়ে রিলিফ নিয়ে বাইরে বেরিয়েছিলেন। কিছুক্ষন পড়ে যখন আবার বুথে ঢুকতে যায় সেই সময় কেন্দ্রীয় জয়ানরা তাঁকে মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে ছুটে আসেন তৃণমূল প্রার্থী।

দেবাংশু ভট্টাচার্য কী অভিযোগ করেছেন? 

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের এক বুথের এজেন্টকে মারধর করেছে। কিন্তু কি কারণে মেরেছে সে বিষয়ে অন্য জওয়ানদের কাছে জানতে চাওয়া হলে তারা মুখ খুলতে চাননি। এর কোনও সদুত্তর না পেলে তিনি হাইকোর্টে যাওয়ার হুশিয়ারী দেন।

সেক্টর অফিসার রানা বোস ও তার সরকারি দেবজিৎ ঘোষের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয় দেবাংশুর। সহকারী সেক্টর অফিসার দেবজিৎ ঘোষ বলেন, ‘’আমরা এই ঘটনার এখনো রিপোর্ট পাঠাইনি। আমরা ঐ ছেলেটার সঙ্গে কথা বলেছি ও তার ভিডিও করেছি। তার গায়ের দাগ ও কি ঘটনা ঘটেছে তার কাছ থেকে সবটাই জেনেছি। আমরা সব দেখে রিপোর্ট পাঠাবো। আমরা ঘটনার রিপোর্ট পাঠাবো ।'' 

এছাড়াও সবার নজরে পানিহাটি বিধানসভা কেন্দ্র। সেই পানিহাটিতে বিজেপি প্রার্থী রত্ন দেবনাথের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর নাম করে কার্যত হেনস্থা করা হল। পানিহাটি পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ড আগরপাড়া নিউ আদর্শ নগর অঞ্চলে বিজেপি প্রার্থী রত্ন দেবনাথ-কে ঘিরে বিক্ষোভের নাম চলল হেনস্থা। বিজেপি প্রার্থী রত্না অসহায় সুরে কেন্দ্রীয় বাহিনীকে আবেদন করলেন শান্তিতে যাতে মানুষ ভোট দিতে পারে তার ব্যবস্থা করুন। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।