West Bengal Assembly Election: দ্বিতীয় দফায় ভোটের শেষলগ্নে ভোট দিতে বৃদ্ধকে বাধা দেওয়ার অভিযোগ উঠল খোদ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঠিক কী অভিযোগ উঠেছে? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
West Bengal Assembly Election: ভোটবঙ্গের শেষলগ্নে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। শেষ মুহুর্তে ভোট দিতে এসে পোশাক বিতর্কে বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার কুঁচলিয়া এলাকায়। সূত্রের খবর, বুথে পোশাক-বিতর্ক, কেন্দ্রীয় বাহিনী বনাম ভোটার সংঘর্ষ। লুঙ্গি পরে ভোট দিতে বাধা, গাইঘাটায় উত্তেজনা।
ঠিক কী অভিযোগ উঠেছে?
গাইঘাটার কুঁচলিয়া এলাকায় লুঙ্গি পরে ভোট দিতে আসায় এক ব্যক্তিকে বাধা দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ১৮৯ নম্বর বুথে আব্দুল রউফ মন্ডল নামে ওই ভোটারকে ঢুকতে বাধা দেওয়া হলে বচসা শুরু হয়। অভিযোগ, জওয়ানরা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। পাল্টা ওই ভোটারের বিরুদ্ধেও কর্তব্যরত জওয়ানকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, বৃদ্ধকে ভোটকেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হলে অগত্য তিনি নাতির প্যান্ট পরে শেষপর্যন্ত ভোট দেন।
এদিকে বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গজুড়ে চলছে দ্বিতীয় তথা শেষদফায় ভোটগ্রহন। বেশকিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন চলছে বাংলায়। এদিন তৃণমূলের বুথ অফিসে শরবত পান শুভেন্দুর, সৌজন্য়ের রাজনীতিতে লেটার মার্কস বিরোধী দলনেতার।
Brinjal Recipe: দই-বেগুনের যুগলবন্দি! একবার খেলেই প্রেমে পড়বেন বেগুন বাহারের
সারাদিন ধরে ভবানীপুরে রাজনীতির উত্তপ্ত পরিবেশের মাঝে সৌজন্য়ের ছবি। ভোটের উত্তাপে সৌজন্যের শীতল পরশ। তৃণমূলের বুথ অফিসে ঠান্ডা পানীয় খেলেন শুভেন্দু অধিকারী। সৌজন্যের রাজনীতিতে লেটার মার্কস পেলেন শুভেন্দু অধিকারী।
এছাড়াও ভোটারদের প্রভাবিত করছেন তৃণমূলের বুথ এজেন্ট! দেখেই বুথে ঢুকে লাঠিপেটা বাহিনীর, উত্তপ্ত ক্যানিং। ক্যানিং পশ্চিম বিধানসভার 112 নম্বর বুথে উত্তেজনা। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে তৃণমূলের বুথ এজেন্টের বিরুদ্ধে। সেটা দেখে বুথের ভিতর ঢুকে কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের বুথ এজেন্টকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।
তৃণমূলের অভিযোগ, প্রদীপ দাস মাতলা এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বুথের ভিতর থেকে টেনে বিবস্ত্র করে মারতে মারতে বের করে দেওয়া হয়। গতকাল কেন্দ্রীয় বাড়ি তার বাড়িতে হানা দিয়েছিল সেখানে তাকে পায়নি। মারধরের ঘটনার খবর পেয়ে ক্যানিং পশ্চিমের তৃণমূল প্রার্থী পরেশ রাম দাস ঘটনাস্থলে আসেন তার উপরেও খারাপ ব্যবহার করা হয় বলে অভিযোগ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


