MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • আর কত দূরে গভীর নিম্নচাপ? বাড়ছে আতঙ্ক! দিঘা-মন্দারমণিতে সমুদ্র উত্তাল, উত্তরে অতি ভারী বৃষ্টি

আর কত দূরে গভীর নিম্নচাপ? বাড়ছে আতঙ্ক! দিঘা-মন্দারমণিতে সমুদ্র উত্তাল, উত্তরে অতি ভারী বৃষ্টি

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। উপকূল এলাকায় দমকা হাওয়া ও সমুদ্রের জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কমলা সতর্কতা।

2 Min read
Author : Parna Sengupta
Published : Sep 24 2026, 09:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : Asianet News

বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাব ক্রমেই স্পষ্ট হচ্ছে বাংলার উপকূল ও উত্তরবঙ্গে। বুধবার সন্ধ্যা থেকেই পূর্ব মেদিনীপুরের দিঘা, মন্দারমণি-সহ সমুদ্রসৈকত এলাকায় দমকা হাওয়া শুরু হয়েছে। মন্দারমণিতে বেড়েছে সমুদ্রের জলস্তরও। উপকূলের বেশ কিছু অংশে সমুদ্রের জল উঠে আসতে দেখা গিয়েছে। সেই দৃশ্য দেখতে পর্যটকদের ভিড় হলেও, দুর্ঘটনা এড়াতে সতর্ক রয়েছে পুলিশ-প্রশাসন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : gemini

দিঘা-মন্দারমণিতে সতর্কতা

বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Related Articles

Related image1
Weather Alert: দিঘায় উত্তাল সমুদ্র, জারি সতর্কতা! নিম্নচাপের প্রভাবে বাড়ছে দুর্যোগের আশঙ্কা, মৎসজীবীদের সাবধান করল প্রশাসন
Related image2
Weather Update: ঘূর্ণিঝড়ের আশঙ্কা, গভীর নিম্নচাপের ভ্রুকুটির মাঝে হাওয়া অফিসের বড় আপডেট
38
Image Credit : gemini

বর্তমানে নিম্নচাপটি ওড়িশার পুরী থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে এবং অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে প্রায় ২২০ কিলোমিটার পূর্বে অবস্থান করছে। এর প্রভাবেই পূর্ব মেদিনীপুরে দিনভর বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।

48
Image Credit : gemini

সমুদ্রের কাছে যেতে নিষেধ

দিঘা, শঙ্করপুর, জুনপুট, পেটুয়াঘাট-সহ পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকার বাসিন্দা ও পর্যটকদের সতর্ক করা হয়েছে। দিঘা-শঙ্করপুর উপকূলে সমুদ্রের পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা রয়েছে। তাই সমুদ্রের কাছাকাছি না যাওয়ার জন্য মাইকিং করে প্রচার চালাচ্ছে প্রশাসন।

58
Image Credit : gemini

মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রের কাছাকাছি থাকা মাছ ধরার নৌকাগুলিকেও নিরাপদ জায়গায় ফিরিয়ে আনা হয়েছে। বিপর্যয় মোকাবিলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

68
Image Credit : gemini

উত্তরবঙ্গেও দুর্যোগের আশঙ্কা

শুধু উপকূল নয়, নিম্নচাপের প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গেও। ২৪ ও ২৫ সেপ্টেম্বর উত্তরবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৫ সেপ্টেম্বর দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

78
Image Credit : ANI

পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির জেরে ধস নামা, রাস্তা বন্ধ হওয়া এবং যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। পুজোর আগে নতুন করে দুর্যোগের পূর্বাভাসে উদ্বেগ তৈরি হয়েছে পর্যটন ব্যবসাতেও। বিশেষ করে ১০ নম্বর জাতীয় সড়কে কোনও ক্ষয়ক্ষতি হলে উত্তরবঙ্গের পর্যটন ও যোগাযোগ ব্যবস্থায় তার প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

88
Image Credit : Getty

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে তার আগে উপকূল থেকে পাহাড়—দুই প্রান্তেই নজর রাখতে হবে আবহাওয়ার গতিবিধির দিকে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
আজকের আবহাওয়া
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Annapurna Yojana: আশা শেষ..পুজোর আগে ঢুকছে না অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা! কবে পাবেন, রইল নয়া খবর
Recommended image2
WB Municipal Election: অবিলম্বে মুছে ফেলতে হবে পুরনো তথ্য, ইভিএম জট কাটাতে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Recommended image3
Suvendu Adhikari: শুধু কলকাতার পুজো উদ্বোধন নয়, জেলায় জেলায় সশরীরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী
Recommended image4
Ajker Bangla News Live: Annapurna Yojana - আশা শেষ..পুজোর আগে ঢুকছে না অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা! কবে পাবেন, রইল নয়া খবর
Recommended image5
Kolkata Metro: টিকিট কাটার লম্বা লাইনে আর দাঁড়াতে হবে না, নয়া উদ্যোগ মেট্রো রেল কর্তৃপক্ষের
Related Stories
Recommended image1
Weather Alert: দিঘায় উত্তাল সমুদ্র, জারি সতর্কতা! নিম্নচাপের প্রভাবে বাড়ছে দুর্যোগের আশঙ্কা, মৎসজীবীদের সাবধান করল প্রশাসন
Recommended image2
Weather Update: ঘূর্ণিঝড়ের আশঙ্কা, গভীর নিম্নচাপের ভ্রুকুটির মাঝে হাওয়া অফিসের বড় আপডেট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved