ED Raid in Kolkata: তাঁকে খুঁজতে যাওয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা আবার জানাচ্ছেন, সেউই দুঁদে পুলিশ অফিসার বাড়িতে ছিলেন না। তারপর থেকে তাঁকে আর কোথাও দেখা যায়নি। তাহলে গেলেন কোথায়? যাকে নিয়ে আলোচনা হচ্ছে, তিনি হলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাস।

ED Raid in Kolkata: কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তা এবং অত্যন্ত প্রভাবশালী একজন অফিসার (ED Raid in Kolkata)। কিন্তু রবিবার থেকে তিনি কার্যত, উধাও! খুঁজেই পাওয়া যাচ্ছে না। তাঁর ছেলে আবার বলছেন, বাবা বাড়িতেই আছেন (ed raid in kolkata news)। 

কোথায় গেলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাস?

তবে তাঁকে খুঁজতে যাওয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা আবার জানাচ্ছেন, সেউই দুঁদে পুলিশ অফিসার বাড়িতে ছিলেন না। তারপর থেকে তাঁকে আর কোথাও দেখা যায়নি। তাহলে গেলেন কোথায়?

যাকে নিয়ে আলোচনা হচ্ছে, তিনি হলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাস। প্রসঙ্গত, তাঁর বাড়িতে রবিবার ভোরে, হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তারপর সোমবার, শান্তনুকে তলব করা হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে।

সূত্রের খবর, সোমবার দুপুর পর্যন্ত, ইডির দফতরে হাজিরা দেননি এই পুলিশকর্তা। এমনকি, সকাল থেকে তাঁর দেখাও পাওয়া যায়নি। তাই ধোঁয়াশা ক্রমশ বাড়ছে। অন্যদিকে, রবিবার তল্লাশি চলাকালীন পুলিশকর্তার পুত্র দাবি করে বসেন, শান্তনু নাকি বাড়িতেই আছেন। তাঁকে ইডি-র অফিসাররা জেরাও করেছেন। 

রীতিমতো ধোঁয়াশা তৈরি হয়েছে

তবে তদন্তকারী সংস্থা ইডি সূত্রে জানা যাচ্ছে, অভিযানের সময়ে শান্তনু তাঁর বাড়িতে ছিলেন না। ইডি অবশ্য এই দাবি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেয়নি। রবিবার, ইডির তল্লাশি চলাকালীন শান্তনুর বাড়ির একেবারে সামনে পৌঁছে যান প্রসেনজিৎ নাগ নামে এক আইনজীবী। তিনি আবার নিজেকে শান্তনুর আইনজীব বলেও পরিচয় দেন। প্রসেনজিৎ সেই সময়, পুলিশকর্তার বাড়িতে ঢুকতে চাইছিলেন। 

কিন্তু কেন্দ্রীয় বাহিনী তাঁকে সেই অনুমতি দেয়নি। পরে ঐ আইনজীবী জানান, ডিসি শান্তনুর সঙ্গে তাঁর কোনও যোগাযোগ হয়নি। যদিও পরে শান্তনুর পুত্র সায়ন্তন সিংহ বিশ্বাস আবার দাবি করেন, তাঁর বাবা সেই সময় বাড়িতেই ছিলেন। 

তবে সোমবার দুপুর পর্যন্ত, শান্তনু সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দেননি বলেই খবর পাওয়া যাচ্ছ। তাহলে তিনি কোথায় আছেন? তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। উল্লেখ্য, শান্তনু অতীতে কালীঘাট থানার ওসি ছিলেন। ইডির একটি সূত্র মারফৎ জানা যাচ্ছে, দক্ষিণ কলকাতার বাসিন্দা সোনা পাপ্পু এবং বেহালার প্রোমোটার জয় কামদারের সঙ্গে কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুর যোগসূত্র থাকার প্রত্যক্ষ ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।