সোমবার প্রকাশিত হতে চলেছে এসআইআর-র সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। যারা এদিন বিবেচনাধীন লিস্টে ছিলেন, তাঁদের মধ্যে নিষ্পত্তি হওয়াদের নাম অতিরিক্ত তালিকায় থাকবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম পর্যায়ে সেই সংখ্যাটা ২৮ লক্ষের আশপাশে থাকবে। শুধু তাই নয়, আগামী সপ্তাহে শুক্রবার দ্বিতীয় তালিকা প্রকাশ হতে পারে বলেও জানা গিয়েছে।

সোমবার প্রকাশিত হতে চলেছে এসআইআর-র সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। যারা এদিন বিবেচনাধীন লিস্টে ছিলেন, তাঁদের মধ্যে নিষ্পত্তি হওয়াদের নাম অতিরিক্ত তালিকায় থাকবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম পর্যায়ে সেই সংখ্যাটা ২৮ লক্ষের আশপাশে থাকবে। শুধু তাই নয়, আগামী সপ্তাহে শুক্রবার দ্বিতীয় তালিকা প্রকাশ হতে পারে বলেও জানা গিয়েছে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিচারাধীন ভোটারদের জন্য গঠিত হয়েছে ট্রাইবুনাল। রবিবার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, সোমবার বিকেলে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বের করা হবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

এদিকে, পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সমস্ত জেলাশাসককে নির্দেশ দিয়েছে ২৩ মার্চ অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের সময় আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য। একজন আধিকারিক জানিয়েছেন, রাজ্য সচিবালয় থেকে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর একটি নির্দেশিকা জারি করেছে। যেহেতু সোমবার সন্ধ্যায় তালিকাটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে, তাই সেই নির্দেশিকায় উপযুক্ত সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। শনিবার জেলাশাসকদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, "উপরোক্ত বিষয়টির পরিপ্রেক্ষিতে, আমাকে আপনাকে অনুরোধ করার নির্দেশ দেওয়া হয়েছে যে—সম্ভাব্য জমায়েতের স্থানগুলিতে ভিড় নিয়ন্ত্রণের জন্য আপনার পক্ষ থেকে উপযুক্ত সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হোক। স্পর্শকাতর এলাকাগুলিতে কঠোর নজরদারি চালানো হোক। এবং আইন-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হোক।" ওই আধিকারিক জেলা প্রশাসনকে আরও নির্দেশ দিয়েছেন যে, প্রয়োজনীয় পরিকাঠামোগত সহায়তা নিশ্চিত করতে হবে এবং পুলিশকে এ বিষয়ে সর্বদা অবহিত রাখতে হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, "আমাকে আপনাকে আরও অনুরোধ করার নির্দেশ দেওয়া হয়েছে যে—সংশ্লিষ্ট পুলিশ সুপার (SP) এবং পুলিশ কমিশনারদেরও (CP) এই বিষয়ে যথাযথভাবে অবহিত করা হোক।" প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এই চিঠির প্রতিলিপি রাজ্যের পুলিশের ডিজি (DGP), আইজি (IG) এবং কলকাতা পুলিশ কমিশনারের কাছেও পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশনের ওই আধিকারিকের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে ৬০ লক্ষেরও বেশি নাম 'বিচারাধীন' হিসেবে চিহ্নিত ছিল; যার মধ্যে শুক্রবার বিকেল পর্যন্ত ২৭ লক্ষেরও বেশি আবেদনের নিষ্পত্তি করা হয়েছে। রবিবার সেই সংখ্যাটা আরও কিছুটা বাড়তে পারে। সব মিলিয়ে প্রথম তালিকায় ২৮ লক্ষ বিচারাধীন ভোটারের ভাগ্য নির্ধারিত হওয়া সম্ভাবনা। জানা যাচ্ছে, সোমবার প্রথম অতিরিক্ত তালিকায় দুটি ‘কলাম’ বা দু’টি ভাগে নাম প্রকাশ করা হবে। একটি কলামে থাকবে যোগ্য হিসাবে বিবেচিত ভোটারের নাম। এবং অন্য কলামে ‘ডিলিটেড’ ভোটার অর্থাৎ যাঁদের নাম বাদ যাবে, তাঁদের তালিকা।

সুপ্রিম কোর্টের নির্দেশিকা মতো শুক্রবার রাতেই ‘ট্রাইবুনাল’ গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। রাজ্যের ২৩টি জেলার জন্য গঠন করা হয়েছে ১৯টি ট্রাইবুনাল। সেগুলির মাথায় থাকছেন ১৯ জন প্রাক্তন বিচারপতি। অতিরিক্ত তালিকায় যদি কোনও ভোটারের নাম বাদ যায় বা বিচারকদের সিদ্ধান্ত নিয়ে কারও আপত্তি থাকে, তিনি ট্রাইবুনালে আবেদন জানাতে পারবেন। অনলাইনে ও অফলাইন দুই উপায়েই সেখানে আবেদন করা যাবে। ইসিআইনেট মোবাইল অ্যাপ বা কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে পারবেন ভোটার। অফলাইনে আবেদন জানাতে হবে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমাশাসকের কাছে।