কলেজে ভর্তির সময় মেয়েরা পাবে ৫০ হাজার টাকা, কবে থেকে দেবে সরকার, কোথায় আবেদন?
রাজ্যে পালাবদলের পরে নতুন সরকার এক এক করে তাদের প্রতিশ্রুতি দেওয়া কাজগুলি করতে শুরু করেছে। বিজেপি মহিলাদের জন্য একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য হল অন্নপূর্ণা যোজনা চালু।

রাজ্যে পালাবদলের পরে নতুন সরকার এক এক করে তাদের প্রতিশ্রুতি দেওয়া কাজগুলি করতে শুরু করেছে। বিজেপি মহিলাদের জন্য একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য হল অন্নপূর্ণা যোজনা চালু। এই প্রকল্পে যোগ্য মহিলারা মাসে ৩ হাজার টাকা করে পাবেন। ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার অধীনে টাকা দেওয়া শুরু হয়েছে।

এছাড়াও, রাজ্যের বাসিন্দা সব মহিলার জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। ইতমধ্যেই এই পরিষেবা চালু হয়ে গিয়েছে।
তবে, মহিলাদের দেওয়া প্রতিশ্রুতির মধ্যে এখনও বেশ কয়েকটি বাস্তবায়ন হয়নি। সেগুলি হল-আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের গর্ভবতী মহিলাদের এককালীন ২১ হাজার টাকা দেওয়া হবে।
এছাডা়ও মহিলাদের সুরক্ষার জন্য দুর্গা সুরক্ষা স্কোয়াড গঠন করা হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেটাও এখন চালু হয়নি। পুলিশ-সহ সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
সবচেয়ে গুরুত্বপূর্ণ, অবিবাহিত ছাত্রীদের কলেজে ভর্তির সময় এককালীন ৫০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এখন প্রশ্ন এই সুবিধা কবে চালু হবে?
আপনাদের জানিয়ে রাখি, মাত্র এক মাস হল নতুন সরকার গঠন হয়েছে। এই অল্প সময়ের মধ্যেই সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব নয়। আগামীদিনে সরকার এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারে। বিস্তারিত তথ্য নোটিফিকেশনের মাধ্যমে জানানো হতে পারে। তাই এখনই বলা যাচ্ছে না যে ছাত্রীরা কবে ৫০ হাজার টাকা পাবেন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.