রবিবার শহরের দুই প্রান্তে দুটি পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কসবার একটি বহুতলে আগুনে ঝলসে এক বৃদ্ধার মৃত্যু হয়, অন্যদিকে টালিগঞ্জের একটি অভিজাত আবাসনে আগুন লাগলে আতঙ্ক ছড়ায়, যেখানে যশ-নুসরতের মতো তারকারাও থাকেন। পুলিশ দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে।

রবিবার শহরের দুই বহুতল আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়াল সর্বত্র। রবিবার সকালে টালিগঞ্জ স্টুডিও পাড়া থেকে কয়েকশো মিটার দূরে একটি অভিজাত আবাসনের পাঁচতলার ফ্ল্যাটে আগুন লাগে। আতঙ্কে আবাসিক থেকে শুরু করে সেলিব্রিটিরা পরিবার নিয়েকোনও রকমে প্রাণ বাঁচিয়ে নিচে মেনে আসেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

অন্যদিকে,দুপুর দুটো নাগাদ কসবার একটি বহুতল ফ্ল্যাটে আগুনের ঘটনায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। পুলিশ সুত্রে, অগ্নিকাণ্ডের সময়ে নমিতা রায় নামে এক বৃদ্ধ ওই ফ্ল্যাটে একাই ছিলেন। দুটি ফ্ল্যাটে কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দিন সকাল সাড়ে দশটা নাগাদ টালিগঞ্জ করুণাময়ীর ওই বহুতল আবাসনের দু নম্বর টাওয়ারের পাঁচতলায় আগুন দেথে পান আবাসিকেরা। ঘটনাস্থলে পৌঁছায় পাঁচটি ইঞ্জিন।

পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় ওই ফ্ল্যাটের ভিতরে কেউ ছিলেন না। প্রদীপের আগুন থেকে এই ঘটনা বলে আন্দাজ সকলের। তবে, ক্ষয় ক্ষতির তেমন খবর না পাওয়া গেলেও আগুনের ঘটনায় আবাসনের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। আগুন লাগতেই বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় লিফট। আবাসিকেরা প্রাণ ভয় বেরিয়ে আসেন।

জানা গিয়েছে, সেখানে টলিউড অভিনেতা যশ ও নুসরত জাহান থাকেন। আগুন আতঙ্কে তাঁরারও সন্তানকে নিয়ে নীচে নেমে আসে। তবে আগুনের তীব্রতা বেশি ছিল না বলে জানা গিয়েছে। সে কারণে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা মিলেছে।

এদিকে একই দিন আগুন লাগে কসবায়। মৃত্যু হয় বৃদ্ধর। ওই বৃদ্ধ তাঁর মেয়ে-জামাই-র ফ্ল্যাটে ছিলেন।