মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সচিব নিয়োগ করা হল। ২০১৭ ব্যাচের আইএএস অফিসার শান্তনু বালাকে মুখ্যমন্ত্রী ব্যক্তিগত সচিব পদে নিয়োগ করা হয়েছে। শনিবার কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দফতরের সচিব রাজেশ পাণ্ডের এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন। শান্তনু ছিলেন দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সচিব নিয়োগ করা হল। ২০১৭ ব্যাচের আইএএস অফিসার শান্তনু বালাকে মুখ্যমন্ত্রী ব্যক্তিগত সচিব পদে নিয়োগ করা হয়েছে। শনিবার কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দফতরের সচিব রাজেশ পাণ্ডের এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন। শান্তনু ছিলেন দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক। অন্য দিকে অবসরপ্রাপ্ত আইএএস সুব্রত গুপ্ত হলেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা। উল্লেখ্য, সুব্রত গুপ্ত রাজ্যের ২০২৬ বিধানসভা নির্বাচনের বিশেষ পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত ছিলেন। নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

শান্তনু বালা হলেন পশ্চিমবঙ্গ ক্যাডারের একজন বিশিষ্ট আইএএস (IAS) অফিসার। তিনি ২০১৭ সালের ব্যাচের ক্যাডার এবং বায়ো-টেকনোলজিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক (ADM) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

এদিকে, শপথ গ্রহণের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম সরকারি বৈঠক করেছেন। PW টেন্টে মুখ‍্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব, অর্থ সচিব ও রাজ্য পুলিশের ডিজি-র সঙ্গে তিনি বৈঠক সারলেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরে এটাই প্রথম বৈঠক। নতুন সরকার গঠন হওয়ার পরে প্রশাসনিক স্তরে কী কী রদবদল হতে পারে, মূলত তা নিয়েই আজ বৈঠক করেছেন বলে মনে করা হচ্ছে। শপথগ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “বাংলা ও বাঙালির সংস্কৃতির বিকাশ কবিগুরুর চেতনাতে, কবিগুরুর ভাবনাতে হবে। তারই আজকে শুভ সূচনা হল। রবি ঠাকুরকে প্রণাম জানিয়ে বাংলার দায়িত্বভার নিলাম। আমি এখানে বিতর্কিত কথা বলব না। আমি এখন মুখ্যমন্ত্রী। আমি এখন সকলের। আমি চাই শুভবুদ্ধির উদয়।”

আজ ব্রিগেডে সরকারি অনুষ্ঠানে রাজ্যের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। এছাড়াও, শপথ নিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু। মন্ত্রী হিসেবে শপথ নিলেও কে কোন দফতরের মন্ত্রী হবেন তা এখনও জানা যায়নি। বিজেপি সূত্রে খবর, মন্ত্রিসভার বাকি সদস্যদের শপথগ্রহণ হবে আগামী সোমবার, ১১ মে হতে পারে। সে দিনই পরিষ্কার হয়ে যাবে কে কোন দফতর সামলাবেন। জানা গিয়েছে, আগামী সোমবার লোকভবনে রাজ্যপাল আরএন রবি নতুন মন্ত্রিসভার বাকি সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। তার পর মন্ত্রিসভার বৈঠক হবে। বুধবার এবং বৃহস্পতিবার রাজ্যের নতুন বিধায়করা শপথ নিতে পারেন।