MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Free bus Ride: মহিলাদের জন্য ফ্রিতে বাসে যাতায়াত চালু, শুধু দেখাতে হবে এই কাগজ

Free bus Ride: মহিলাদের জন্য ফ্রিতে বাসে যাতায়াত চালু, শুধু দেখাতে হবে এই কাগজ

১ জুন অর্থাৎ আজ থেকে রাজ্যে চুলা হচ্ছে সরকারি বাসে মহিলাদের ফ্রিতে যাতায়াত। পশ্চিমবঙ্গের মহিলারা সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। এর জন্য মহিলাদের ডিজিটাল স্মার্ট কার্ড দেবে সরকার।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Jun 01 2026, 09:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Asianet News

১ জুন অর্থাৎ আজ থেকে রাজ্যে চুলা হচ্ছে সরকারি বাসে মহিলাদের ফ্রিতে যাতায়াত। পশ্চিমবঙ্গের মহিলারা সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। এর জন্য মহিলাদের ডিজিটাল স্মার্ট কার্ড দেবে সরকার। তবে প্রাথমিকভাবে স্মার্ট কার্ড ব্যবস্থা পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত বিকল্প পদ্ধতিতে পরিষেবা দেওয়া হবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Asianet News

বাসে ওঠার পরে কন্ডাক্টরকে বৈধ পরিচয়পত্র দেখালেই মিলবে ‘জিরো ভ্যালু টিকিট’। অর্থাৎ টিকিট দেওয়া হবে, কিন্তু তার জন্য কোনও ভাড়া দিতে হবে না। সরকারি নির্দেশিকা অনুযায়ী, আপাতত ১২ ধরনের সরকারি পরিচয়পত্র গ্রহণ করা হচ্ছে। এর মধ্যে যে কোনও একটি সঙ্গে থাকলেই মহিলা যাত্রীরা ফ্রি পরিষেবা পাবেন।

36
Image Credit : Asianet News

কী কী কাগজ থাকলেই বাস ফ্রি

আধার কার্ড, ভোটার কার্ড, ১০০ দিনের কাজের জব কার্ড, আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, পেনশন সংক্রান্ত নথি, সরকারি কর্মীদের পরিচয়পত্র, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র এবং রাজ্য সরকারের অন্য কোনও বৈধ পরিচয়পত্র।

46
Image Credit : Asianet News

মহিলারা উপরোক্ত যে কোনও বৈধ ফটো আইডি দেখিয়েই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। বাসের কন্ডাক্টর পরিচয়পত্র যাচাই করে যাত্রীকে ‘জিরো ভ্যালু টিকিট’ বা ‘থার্মাল পেপার টিকিট’ দেবেন।

56
Image Credit : Asianet News

কোনও ভাবেই মহিলা যাত্রী দেখে এড়িয়ে যাওয়া যাবে না। নির্ধারিত স্টপেজে মহিলা যাত্রীদের ওঠা-নামার জন্যে পর্যাপ্ত সময় দিতে হবে। ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (সিএসটিসি), ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (ডব্লিউটিসি), ওয়েস্ট বেঙ্গল সারফেস ট্রান্সপোর্ট কর্পোরেশন (ডব্লিউএসটিসি), নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (এনবিএসটিসি), সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (এসবিএসটিসি)–র আওতায় চলা সব সরকারি বাসের কর্মীদের এই নিয়ম মানতে হবে।

66
Image Credit : Asianet News

সোমবার সকাল থেকে বিভিন্ন সরকারি বাসে সেই মর্মে লিফলেট লাগিয়ে দেওয়া হয়েছে। কন্ডাক্টর এবং চালকদেরও এ ক্ষেত্রে আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কলকাতা শহরে দিনে ১ লক্ষ ৮০ হাজার মতো মহিলা সরকারি বাসে চড়েন। গোটা রাজ্যে ৪ লক্ষ মতো। ফ্রি পরিষেবা চালু হওয়ার পরে এক লক্ষ মতো মহিলা যাত্রী বাড়তে পারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
রেজিনগরে মর্মান্তিক দুর্ঘটনা, জেসমিনার বাড়িতে শুভেন্দু, দিলেন বড় প্রতিশ্রুতি
Recommended image2
Now Playing
Mamata Banerjee: হাইজ্যাক করে, থ্রেট দিয়ে হারিয়েছে আমায়, মমতার বিস্ফোরক অভিযোগ
Recommended image3
Now Playing
Madan Mitra: অনুব্রত-হামলার নেপথ্যে কে? মদন মিত্রের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
Recommended image4
Now Playing
CM Suvendu Latest Speech: ‘২ বছরে ৪০ হাজার শ্রমিককে ফেরাব!’ রেজিনগরে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
Recommended image5
Now Playing
CM Suvendu On Rejinagar By Election: ‘বিভাজন নয়, উন্নয়ন চাই!’ রেজিনগরে জয়ের ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দুর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved