Habra: ক্ষমতার দাপট শেষ? উঠল 'চোর চোর' স্লোগান, জ্যোতিপ্রিয়-ঘনিষ্ঠ তৃণমূল নেতা গ্রেফতার

Habra: ক্ষমতার দাপট শেষ? হাবড়ায় টোটো চালকদের ওপর অত্যাচারের অভিযোগে শ্রীঘরে তৃণমূল নেতা তারক দে। এলাকা জুড়ে তীব্র উত্তেজনা, উঠল 'চোর চোর' স্লোগান। ঠিক কী ঘটেছিল? জানুন বিস্তারিত।

Share this Video

Habra: হাবড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা তারক দে, উঠল 'চোর চোর' স্লোগান

গরিব টোটো ও অটো চালকদের ভয় দেখিয়ে নিয়মিত তোলা আদায়ের অভিযোগে গ্রেফতার হলেন হাবড়ার দাপুটে তৃণমূল নেতা তথা আইএনটিটিইউসি (INTTUC) সভাপতি তারক দে। সোমবার গভীর রাতে বারাসতের বিবেকানন্দ পল্লী এলাকা থেকে হাবড়া থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে থানা থেকে যখন তাঁকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল, তখন উপস্থিত সাধারণ মানুষ ও চালকরা তাঁকে লক্ষ্য করে 'চোর চোর' স্লোগান দিতে শুরু করেন।

মূল অভিযোগ কী? পুলিশ সূত্রে খবর, রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এই তারক দে। ক্ষমতার দাপট দেখিয়ে ফুলতলা-হাবড়া রুটের প্রত্যেক টোটো ও অটো চালকের কাছ থেকে তিনি প্রতি মাসে ৩০০ টাকা করে 'মাসোহারা' নিতেন বলে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

দলের প্রতিক্রিয়া: এই গ্রেফতার প্রসঙ্গে তৃণমূল নেতা বিশ্বজিৎ সমাদ্দার জানান, দল অন্যায়কে প্রশ্রয় দেয় না। যারা দলকে ব্যবহার করে গরিব মানুষের ওপর অত্যাচার করেছে, পুলিশ আইন অনুযায়ী তাদেরই গ্রেফতার করছে।

Related Video