- Home
- West Bengal
- Ayushman Bharat: রাজ্যে কবে থেকে চালু 'আয়ুষ্মান ভারত'? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Ayushman Bharat: রাজ্যে কবে থেকে চালু 'আয়ুষ্মান ভারত'? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
বিজেপির ‘সংকল্প পত্রে’ প্রতিশ্রুতি ছিল, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এলে চালু করা হবে কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত। সেই প্রতিশ্রুতি অনুযায়ী, রাজ্যে বিজেপি সরকার গঠনের পর এবার বাংলায় এই প্রকল্প চালুর ঘোষণা করা হল।

বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ‘সংকল্প পত্রে’ প্রতিশ্রুতি ছিল, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এলে চালু করা হবে কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত। সেই প্রতিশ্রুতি অনুযায়ী, রাজ্যে বিজেপি সরকার গঠনের পর এবার বাংলায় এই প্রকল্প চালুর ঘোষণা করা হল।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, আগামী ১৬ অগাস্ট থেকে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হচ্ছে। ফলে রাজ্যের যোগ্য পরিবারগুলি এই কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা প্রকল্পের সুবিধা পেতে চলেছে। দেড় কোটি পরিবারের ৬ কোটি মানুষ এর সঙ্গে যুক্ত হবেন। যারা এই প্রকল্প থেকে বাদ পড়বেন তাদের প্রত্যেককে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা দেওয়া হবে।
আয়ুষ্মান ভারত তথা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PM-JAY)-এর আওতায় প্রতি পরিবার বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবে বলে জানানো হয়েছে। এই প্রকল্পের আওতায় সরকারি ও বেসরকারি মিলিয়ে রাজ্যের প্রায় ২,০০০টি হাসপাতাল অন্তর্ভুক্ত রয়েছে বলে দাবি করা হয়েছে। এর মধ্যে বেসরকারি প্রায় ১৩০০ এবং সরকারি ৭০০। দেশজুড়ে ৩৮,৪৬৬টিরও বেশি সরকারি ও বেসরকারি হাসপাতালকে এর অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে বড় ধরনের চিকিৎসার খরচ নিয়ে সাধারণ মানুষের দুশ্চিন্তা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
রাজ্যে আয়ুষ্মান ভারত চালুর পাশাপাশি আয়ুষ্মান ভারত কার্ড নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী। যোগ্য উপভোক্তাদের এই কার্ডের মাধ্যমে প্রকল্পের আওতাভুক্ত হাসপাতালে ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়ার সুযোগ থাকবে।
স্বাস্থ্যমন্ত্রীর দাবি অনুযায়ী, বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় ৮০ লক্ষ পরিবার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার আওতায় রয়েছে। এই প্রকল্পে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধা পাওয়া যাবে। আয়ুষ্মানের মতো সংশ্লিষ্ট বিমার সুবিধাও সারা ভারতে মিলবে। যে কোনও হাসপাতালে চিকিৎসার সুবিধা মিলবে।
আয়ুষ্মান ভারতের অন্যতম বড় সুবিধা হল পরিবারের সব সদস্যই এই সুবিধার আওতায় থাকবেন। আগে থেকেই কোনও ব্যক্তি জটিল রোগে আক্রান্ত থাকলেও প্রকল্প চালুর প্রথম দিন থেকেই সেই রোগের চিকিৎসার খরচ প্রকল্পের আওতায় থাকবে। হাসপাতালে ভর্তি হওয়ার তিনদিন আগে থেকে ছুটি পাওয়ার ১৫ দিন পর পর্যন্ত ওষুধ, ডায়াগনস্টিক পরীক্ষা এবং ফলো-আপ চিকিৎসার খরচও এই প্রকল্পের অন্তর্ভুক্ত থাকবে। সুবিধা পাওয়ার জন্য আলাদা কার্ড বহন করার প্রয়োজন হবে না। হাসপাতালে গিয়ে নির্দিষ্ট কাউন্টারে শুধু আধার কার্ড দেখালেই ডিজিটাল ভেরিফিকেশন সম্পন্ন হবে এবং রোগী প্রকল্পের সুবিধা পাবেন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.