বিধায়ককে কটূক্তির প্রতিবাদ করায় হামলা! পূর্বস্থলীতে গুরুতর জখম যুবক

পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার অন্তর্গত চৌরঙ্গী এলাকায় দশমীর রাতে এক যুবককে গুরুতর জখম করার অভিযোগ ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। আক্রান্ত যুবকের নাম শঙ্কু ঘোষ।

Share this Video

পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার অন্তর্গত চৌরঙ্গী এলাকায় দশমীর রাতে এক যুবককে গুরুতর জখম করার অভিযোগ ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। আক্রান্ত যুবকের নাম শঙ্কু ঘোষ। অভিযোগ, দশমীর প্রতিমা বিসর্জনের প্রস্তুতি চলাকালীন এলাকার বিধায়ককে উদ্দেশ্য করে কটূক্তি করছিলেন স্থানীয় যুবক নিত্যানন্দ মিস্ত্রি। তার প্রতিবাদ করেন শঙ্কু ঘোষ। অভিযোগ, সেই সময় মদ্যপ অবস্থায় থাকা নিত্যানন্দ একটি ভাঙা বাঁশের অংশ শঙ্কু ঘোষের পেটে ঢুকিয়ে দেন। গুরুতর আহত অবস্থায় শঙ্কুকে প্রথমে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে বর্ধমান হাসপাতালে রেফার করা হয়। দশমীর রাতে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। কী কারণে এই ঘটনা ঘটল, তা নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনায় এখনও পর্যন্ত সংশ্লিষ্ট বিধায়কের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

Related Video