
Samik Bhattacharya: রাজ্যের পুলিশ কীভাবে আমাদের ফর্ম ছিনতাই করল, কমিশনকে প্রশ্ন শমীকের
এবার নির্বাচন কমিশনকে প্রশ্ন তুললেন বঙ্গ বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। রানাঘাটে তিনি প্রার্থীর সমর্থনে র্যালিতে যোগ দেন এবং পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ করেন।
Samik Bhattacharya: এবার নির্বাচন কমিশনকে প্রশ্ন তুললেন বঙ্গ বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। রানাঘাটে মনোনয়ন জমা দিলেন রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভার বিজেপি প্রার্থী অসীম বিশ্বাস। সকাল থেকেই এই কর্মসূচিকে ঘিরে এলাকায় ছিল উৎসাহ ও কর্মী-সমর্থকদের ভিড়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি প্রার্থীর সমর্থনে র্যালিতে যোগ দেন এবং পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ করেন। পাশাপাশি রাজ্যের বিভিন্ন দুর্নীতি ইস্যুতেও তিনি সরব হন। আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি দাবি করেন, এবার রাজ্যে পরিবর্তন অবশ্যম্ভাবী এবং বিজেপির জয় নিশ্চিত।