MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Ranu Mondal Video Viral
Bengal Richest Person
East Bengal FC
Ration Cards
Nabanna New Holidays List
AP Govt DA Arrear
8th Pay Commission
West Bengal Weather Update
West Bengal DA Hike
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • WB Meat Consumption: পশ্চিমবঙ্গে বছরে একজন মানুষ কত কেজি মাংস খান? জানলে চোখ কপালে উঠবে

WB Meat Consumption: পশ্চিমবঙ্গে বছরে একজন মানুষ কত কেজি মাংস খান? জানলে চোখ কপালে উঠবে

পুজোয় আমিষ-নিরামিষ খাওয়া নিয়ে চর্চা চলছে। সম্প্রতি বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র শাস্ত্রী (বাগেশ্বর বাবা) পুজোর দিনগুলোতে আমিষ খাবার বর্জন করে নিরামিষ খাওয়ার পরামর্শ দেন, যা নিয়ে রাজ্যজুড়ে রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Sep 11 2026, 11:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : pinterest

পুজোয় আমিষ-নিরামিষ খাওয়া নিয়ে চর্চা চলছে। সম্প্রতি বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র শাস্ত্রী (বাগেশ্বর বাবা) পুজোর দিনগুলোতে আমিষ খাবার বর্জন করে নিরামিষ খাওয়ার পরামর্শ দেন, যা নিয়ে রাজ্যজুড়ে রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়। বিজেপি নেতা শমিক ভট্টাচার্য-সহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এই নিদান খারিজ করে স্পষ্ট জানান যে, বাঙালি কী খাবে বা কী পরবে তা বাঙালি নিজেই ঠিক করবে। খাদ্যাভ্যাসের উপর কোনও জোর বা নিদান চাপানো যায় না।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : pinterest

পুজোয় আমিষ নিয়ে বিতর্ক এখন কিছুদিন চলবে বলেই মনে হচ্ছে। কিন্তু আপবনি কি জানেন পশ্চিমবঙ্গে বছরে কত কেজি মাংস উৎপাদন করা হয়। মাংসের চাহিদা ও ব্যবসার নিরিখে পশ্চিমবঙ্গ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য। সরকারি পরিসংখ্যান বলছে, রাজ্যে বছরে প্রায় ১৩ লক্ষ টন মাংস উৎপাদন হয়। অর্থাৎ কেজির হিসাবে এই পরিমাণ প্রায় ১৩০ কোটি কেজি। কেন্দ্রীয় সরকারের প্রাণিসম্পদ সংক্রান্ত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-২৪ সালে পশ্চিমবঙ্গে প্রায় ১২.৯৪ লক্ষ টন মাংস উৎপাদন হয়েছিল। পরের বছর অর্থাৎ ২০২৪-২৫ সালে উৎপাদনের পরিমাণ বেড়ে প্রায় ১৩.০৮ লক্ষ টন হয়েছে। দেশের মোট মাংস উৎপাদনের একটি উল্লেখযোগ্য অংশ আসে পশ্চিমবঙ্গ থেকে।

36
Image Credit : pinterest

এই পরিসংখ্যানের ফলে মাংস উৎপাদনের ক্ষেত্রে দেশের প্রথম সারির রাজ্যগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যে মুরগি, ছাগল, গরু-মহিষ এবং শূকর-সহ বিভিন্ন ধরনের পশু ও পাখির মাংস উৎপাদন হয়।

46
Image Credit : pinterest

রাজ্যে বার্ষিক মাংসের প্রাপ্যতা ও ভোগের গড় পরিমাণ মাথাপিছু প্রায় ১৩.১ কিলোগ্রাম। পোল্ট্রি বা মুরগির মাংস উৎপাদনের ক্ষেত্রে বৃহত্তম অংশ (প্রায় ৭১০ হাজার টন) দখল করে আছে। এর পরেই উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে ছাগলের মাংস (স্থানীয়ভাবে 'মাটন' নামে পরিচিত) এবং অপেক্ষাকৃত কম পরিমাণে গবাদি পশু (গরু), মহিষ ও ভেড়ার মাংস উৎপাদিত হয়।

56
Image Credit : Getty

তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি। মাংস উৎপাদনের পরিমাণ এবং বাজারে মোট মাংস বিক্রির পরিমাণ এক নয়। উৎপাদনের পাশাপাশি রাজ্যের বাইরে মাংস পাঠানো, বাইরে থেকে মাংস আসা, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং বিভিন্ন স্তরে বাণিজ্যের কারণে বছরে মোট কত কেজি মাংস বিক্রি বা খাওয়া হয়, তার আলাদা নির্ভরযোগ্য সরকারি হিসাব নেই।

66
Image Credit : Chatgpt

তাই সরকারি হিসাবের ভিত্তিতে বলা যায়, পশ্চিমবঙ্গে বছরে প্রায় ১৩০ কোটি কেজি মাংস উৎপাদন হয়। এই বিপুল উৎপাদনের সঙ্গে যুক্ত রয়েছে পশুপালন, পোলট্রি, পরিবহণ, মাংসের দোকান, পাইকারি ও খুচরো ব্যবসা-সহ একটি বড় অর্থনৈতিক চক্র। অর্থাৎ, শুধু মাংসের চাহিদাই নয়, মাংস উৎপাদন ও তার সঙ্গে যুক্ত ব্যবসাও পশ্চিমবঙ্গের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
পশ্চিমবঙ্গ DA: অক্টোবরের আগাম বেতন-সহ মহার্ঘ ভাতা ঢুকবে কবে? এ ছাড়াও মিলছে পুজোর বোনাস! কারা পাবেন, জেনে নিন
Recommended image2
অন্নপূর্ণায় যোগ্য হয়েও বাদ বহু মহিলা, লক্ষ্মীর ভাণ্ডারের ডেটাবেসই কি কাল হল? তদন্ত শুরু
Recommended image3
নন্দীগ্রাম না রেজিনগর, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় প্রত্যাবর্তনের জন্য কোনটি সবথেকে নিরাপদ আসন? দেখুন ছবিতে
Recommended image4
Today’s News in Bengali Live: India Nuclear Arsenal - অস্ত্রভাণ্ডার আরও শক্তিশালী ভারতের, এক বছরে তৈরি ৩০টি নতুন পরমাণু অস্ত্র
Recommended image5
Annapurna Bhandar: অন্নপূর্ণা প্রকল্পে এবার মিলবে সাড়ে চারহাজার টাকা! কারা পাবেন? জানুন এক ক্লিকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved