CM Suvendu Adhikari: গত বছরের কালীপুজোর সময় দক্ষিণ ২৪ পরগনারপ কাকদ্বীপে পুলিশের বিরুদ্ধে কালীমূর্তি প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনা নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

DID YOU
KNOW
?
প্রিজন ভ্যানে মমতা
মহালয়ার দিন দিল্লিতে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক হন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে প্রিজন ভ্যানে তোলা হয়।

Suvendu Adhikari Slammed Mamata Banerjee: 'আপনারা জানেন, ২০২৫-এ কাকদ্বীপের সূর্যনগরে মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল। যিনি তুলেছিলেন, আইপিএস অফিসার, তাঁকে আমরা সাসপেন্ড করেছি। মা কালীর অপমান আমরা মানব না। আর যে মুখ্যমন্ত্রীর নির্দেশে মা কালী প্রিজন ভ্যানে উঠেছিল, ওই মুখ্যমন্ত্রীকে মহালয়ার দিন (Mahalaya 2026) দিল্লিতে (Delhi) প্রিজন ভ্যানে উঠতে হয়েছে। এটাই সনাতনের তাকত। এটাই শক্তির তাকত।' শনিবার দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ স্টেডিয়ামে পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন বিষয়ক দফতরের উদ্যোগে সুন্দরবনবাসীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে আয়োজিত বিশেষ জনপরিষেবা প্রদান কর্মসূচিতে ভাষণ দেওয়ার সময় ঠিক এভাবেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বিরোধী দলনেতা থাকার সময় কাকদ্বীপের ঘটনা নিয়ে সরব হয়েছিলেন। এদিন ফের সেই ঘটনার কথা উল্লেখ করলেন।

গত বছর কালীপুজোর সময় কাকদ্বীপে কী হয়েছিল?

গত বছর কালীপুজোর ঠিক আগে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এক ভিডিও শেয়ার করে শুভেন্দু অভিযোগ করেন, 'কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত সূর্যনগর গ্রাম পঞ্চায়েত অঞ্চলের উত্তর চন্দনপুর গ্রামে পুজো মণ্ডপ থেকে মা কালীর প্রতিমার মাথা কেটে নিয়ে চলে যায় জেহাদিরা। রাজ্য প্রশাসন যথারিতি তৎপরতার সঙ্গে ঘটনা চাপা দিতে সব রকম প্রয়াস করে। পুলিশ প্রথমে গ্রামবাসীদের ভয় দেখিয়ে মন্দিরের দরজা বন্ধ করলেও, গ্রামবাসীদের সম্মিলিত প্রতিবাদে মন্দিরের দরজা খুলতে বাধ্য হয় পুলিশ। দুষ্কৃতীদের ধরার চেষ্টা না করে পুলিশ গ্রামবাসীদের দমন করার এই অপচেষ্টা করায় হিন্দুরা জেগে ওঠে ও সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ আন্দোলন শুরু করায় পুলিশের ওপরমহলে বিড়ম্বনা সৃষ্টি হয়। কয়লা মামলায় পাঁচ বার ইডি-র তলব পাওয়া নির্লজ্জ বেহায়া সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও, কয়েকশো পুলিশ নিয়ে মা কালীর ভাঙা মূর্তিকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে পালাল। কাকদ্বীপের হিন্দুদের সংঘবদ্ধ লড়াইকে কুর্নিশ জানাই।'

Scroll to load tweet…

কাকদ্বীপে সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

কাকদ্বীপে সরকারি অনুষ্ঠান থেকে পরিষেবা প্রদান করেন মুখ্যমন্ত্রী। তবে এই অনুষ্ঠানে গত বছরের কালীপুজোর সময়ের ঘটনার কথা উল্লেখ করে অন্য মাত্রা দিলেন তিনি।

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।