Yuva Sathi: আর লাইনে দাঁড়ানোর দরকার নেই, অনলাইনে ফর্ম ফিলআপ করুন যুব সাথী প্রকল্পের
পশ্চিমবঙ্গ সরকারের নতুন যুব সাথী প্রকল্পের ফর্ম ফিলআপ এখন অনলাইনেও সম্ভব। নির্দিষ্ট সরকারি পোর্টালে গিয়ে প্রয়োজনীয় নথি আপলোড করে সহজেই আবেদন করা যাবে। এই প্রতিবেদনে আবেদনের জন্য প্রয়োজনীয় নথি এবং ওয়েবসাইটের সম্পূর্ণ বিবরণ দেওয়া হয়েছে।

কলকাতা, জেলা সর্বত্র একই ছবি। চলছে যুব সাথীর ফর্মফিলআপ। বিভিন্ন এলাকায় বসেছে ক্যাম্প। সেখানে দেওয়া হচ্ছে ফর্ম। তবে, আর লাইনে দাঁড়ানোর দরকার নেই, অনলাইনেও যুব সাথীর ফর্ম ফিলআপ করতে পারবেন। জেনে নিন কীভাবে।
অনলাইনে ফর্ম ফিলআপ করতে হাতে রাখুন-
অনলাইনে ফর্ম ফিলআপ করতে হলে হাতে রাখতে হবে কয়টি প্রয়োজনীয় তথ্য। যেমন মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড (কেবল পিডিএফ), মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট বা সার্টিফিকেট (কেবল পিডিএফ), আধার কার্ডের করি (কেবল পিডিএফ), ভোটার কার্ডের করি (কেবল পিডিএফ)।
প্রয়োজন পাসবুকের প্রথম পাতা (কেবল পিডিএফ), SC/ST/OBC সার্টিফিকেটের কপি (কেবল পিডিএফ), পাসপোর্ট সাইজের সাম্প্রতিক কপি (কেবল পিডিএফ), আবেদনকারীর সই (কেবল JPG বা PNG ফরম্যাট), ভ্যালিড মোবাইল নম্বর। সেখানে যাবে ওটিপি।
আবেদন করতে হলে সবার আগে আমাদের পাড়া আমাদের সমাধান পোর্টালে যান। https://apas.wb.gov.in/ থেকে ফর্ম ফিলআপ করতে হবে। সেখানে আবেদন করার পরবেন।
এছাড়াও যুবসাথী ফর্ম পাবেন যুব ও ক্রীড়া দপ্তরের ওয়েবসাইটে। https://sportsandyouth.wb.gov.in/wbyouthservices ওয়েবসাইটেও মিলবে ফর্ম। সেখানে Application form for bangler yuba sathi scheme ক্লিক করে ফর্ম পাবেন। সেখান থেকে ডাউনলোড করে নথি-সহ জমা দিন।
তাই যারা ঘরে বসেই মমতা সরকারের দেওয়া এই সুবিধা পেতে চাইছেন, তারা এই ভাবে ফিলআপ করে নিন। ক্যাম্পে গিয়ে লাইনে দাঁড়ানোর আর দরকার নেই। এবার অনলাইনেই ফর্ম ফিলআপ করা সম্ভব।
সাধারণ মানুষের জন্য একের পর এত জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে মমতা সরকার। তেমনই রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে চালু করেছে বিশেষ প্রকল্প। এবার যদিও মহিলাদের পাশাপাশি রাজ্যের বেকার যুবকদের জন্য নেওয়া হয়েছে উদ্যোগ। চালু হবে যুবসাথী প্রকল্প।
মমতা সরকারের আনা প্রকল্পের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার সব থেকে বেশি খ্যাত। সদ্য চালু হয়েছে যুবসাথী। এছাড়াও আছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রীর মতো প্রকল্প। এবার প্রকাশ্যে নয়া প্রকল্পের কথা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

