২০১৫ সালে তৎকালীন রাজ্য সরকার বালি পুরসভার ১৬টি ওয়ার্ডকে হাওড়া পুরসভার মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পুরসভার মোট ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বেড়ে হয় ৬৬। ২০২১ সালে ফের হাওড়া থেকে বালি পুরসভাকে আলাদা করে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য। তখন হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৬৬ থেকে কমে ফের ৫০ হয়ে যায়।

আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন দ্রুত সম্পূর্ণ করে চলতি বছরের নভেম্বরেই হতে চলেছে হাওড়া পুরসভার নির্বাচন। সরকার সিদ্ধান্ত নিয়েছে, পুনর্বিন্যাসের পর হাওড়া পুরসভায় থাকবে মোট ৬০টি ওয়ার্ড। মঙ্গলবার রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী তথা হাওড়া উত্তরের বিধায়ক উমেশ রাই বলেন, "তৃণমূল রাজনৈতিক ফায়দা তুলতে হাওড়া পুরসভাকে ৬৬টি ওয়ার্ডে ভাগ করেছিল, যা কোনওদিন মান্যতা পায়নি। জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল। এখন হাওড়া পুরসভাকে ৬০টি ওয়ার্ডে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উন্নত পুর পরিষেবা নিশ্চিত করতে কতগুলি ওয়ার্ড প্রয়োজন, সমীক্ষার ভিত্তিতেই তা ঠিক করা হয়েছে। নভেম্বরে নির্বাচন হবে, এটা নিশ্চিত।"

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

সেই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন যে কলকাতা পুরসভায় ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজও দ্রুত শুরু হবে। ফলে হাওড়ার সঙ্গেই বা তার কিছুদিন পরেই কলকাতা পুরনিগমের নির্বাচনও হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজ্যে সরকার পালাবদলের পর ফিরহাদ হাকিমের নেতৃত্বাধীন পুরবোর্ড ভেঙে যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা পুরসভায় এসে নিজেই জানিয়েছিলেন, ৭ ডিসেম্বরের মধ্যে কলকাতায় পুরভোট হয়ে যাবে। বর্তমানে কলকাতা পুরসভা চালাচ্ছেন কমিশনার স্মিতা পান্ডে। স্মিতা পান্ডে হলেন ২০০৫ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের একজন আইএএস অফিসার। তিনি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন (কেএমসি)-এর প্রথম মহিলা কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে, কলকাতা পুরবোর্ড ভেঙে দেওয়া হলে তিনি পুরসভার প্রশাসকের (Administrator) দায়িত্ব গ্রহণ করেন।

২০১৫ সালে তৎকালীন রাজ্য সরকার বালি পুরসভার ১৬টি ওয়ার্ডকে হাওড়া পুরসভার মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পুরসভার মোট ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বেড়ে হয় ৬৬। ২০২১ সালে ফের হাওড়া থেকে বালি পুরসভাকে আলাদা করে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য। তখন হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৬৬ থেকে কমে ফের ৫০ হয়ে যায়। বিধানসভায় সংশোধনী বিল আনে রাজ্য সরকার। তবে সেই বিল চার বছর ফেলে রাখে রাজভবন। তখন বাধ্য হয়ে হাওড়া পুরসভার ৫০টি ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাস করে ৬৬টি ওয়ার্ড তৈরির সিদ্ধান্ত নেয় রাজ্য।

২০২৫ সালের মে মাসে তৎকালীন রাজ্যপাল সি ভি আনন্দ বোস পুরনো বিলটিতে সই করেন। সেই বিল অনুযায়ী হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা হওয়ার কথা ৫০। জটিলতা কাটাতে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি বিধানসভায় নতুন করে ‘হাওড়া পুরসভা সংশোধনী বিল, ২০২৬’ পাস করায় আগের সরকার। সেই বিলে এখনও লোকভবনে পড়ে রয়েছ। সই হয়নি।