
Humayun Kabir: ডাবল আসনে লড়াইয়ের ঘোষণা! মমতাকে নিশানায় নিয়ে বড় বার্তা হুমায়ুনের
শুভেন্দু অধিকারীর মত এবার রাজ্যের আরও এক নেতা দুটি আসন থেকে আসন্ন নির্বাচনে লড়তে চলেছেন। তৃণমূল ছেড়ে নিজের দল খুলে এবারের বঙ্গ বিধানসভা নির্বাচনে মোট ১৮২টি আসনে লড়বেন বলে জানালেন হুমায়ুন কবীর।
শুভেন্দু অধিকারীর মত এবার রাজ্যের আরও এক নেতা দুটি আসন থেকে আসন্ন নির্বাচনে লড়তে চলেছেন। তৃণমূল ছেড়ে নিজের দল খুলে এবারের বঙ্গ বিধানসভা নির্বাচনে মোট ১৮২টি আসনে লড়বেন বলে জানালেন হুমায়ুন কবীর। আজ, বুধবার ১৮টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করে, রবিরারের মধ্যে বাকি সব কটি কেন্দ্রে জেইউপি টিকিটে কারা লড়বেন তা জানিয়ে দিলেন হুমায়ন।