চেঙ্গাইল রেল ইয়ার্ডে রিমডেলিংয়ের কাজের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত হাওড়া-খড়গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হবে। এর ফলে হাওড়া-দিঘা, হাওড়া-পুরী সহ মোট ৫১টি ট্রেন বাতিল করা হয়েছে। পুজোর মুখে এই সিদ্ধান্তে চরম ভোগান্তির শিকার হতে চলেছেন যাত্রীরা।
সামনেই দুর্গোৎসব। হাতে আর ১ মাসও নেই। চারিদিকে চলছে প্রস্তুতি। এরই মাঝে এল খারাপ খবর। চরম ভোগান্তির শিকার হতে চলেছেন ট্রেন যাত্রীরা। পুজোর সময় হবে ভোগান্তি। বাতিল হবে বহু ট্রেন। এক ধাক্কায় ৫১ টি ট্রেন বাতিল করতে চলেছে ভারতীয় রে। এই মর্মে প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। জানা গিয়েছে, চেঙ্গাইল রেল ইয়ার্ডে রিমডেলিং-র কাজ শুরু হচ্ছে শীঘ্রই। এই মাসের শেষের দিকে কাজ শুরু হবে। আর এই সময় এই বিশেষ কাজের কারণে চলবে না ট্রেন।
চেঙ্গাইল রেল ইয়ার্ডে রিমডেলিং-র কাজের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত হাওড়া খড়গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হবে। বিজ্ঞপ্তি অনুসারে, মোট ৫১টি ট্রেন বাতিল থাকবে।
এই তালিকায় আছে হাওড়া-বরবিল এক্সপ্রেস, হাওড়া-কান্তাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস, কান্তাবাঞ্জি-হাওড়া ইস্পাত এক্সপ্রেস, জুনাগড় রোড- হাওড়া ইস্পাত এক্সপ্রেস, শালিমার-ভোজুডিহ- শালিমার এক্সপ্রেস এবং হাওড়া-দিঘা এক্সপ্রেস। ফলে যারা এই ট্রেন দিয়ে যাতায়াত করেন, তারা ভোগান্তির শীকার হতে চলেছে। ২৮ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত হাওড়া খড়গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত থাকবে বলে জানানো হয়েছে রেলের পক্ষ থেকে।
তেমনই আবার, ১০ অক্টোবর বন্ধ থাকবে হাওড়া-পুরী এক্সপ্রেস, হাওড়া-জগদলপুর এক্সপ্রেস, হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস এবং হাওড়া-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস। ১১ অক্টোবর বাতিল করা হয়েছে সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস। পুজোর মুখে ট্রেন বাতিলের খবরে চিন্তায় পড়েছেন সাধারণ যাত্রীরা। ৫১ টি ট্রেন বাতিল হওয়ার ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সমস্যার মুখে পড়বে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে হতে চলেছে সমস্যা। এর ধাক্কায় ৫১টি ট্রেন বাতিল হওয়ার কারণে বিস্তর সমস্যা হবে যাত্রীদের। সেক্ষেত্রে সকলকে উচিত এই সময় যাতায়াতের জন্য ভিন্ন কোনও পরিকল্পনা করে রাখা।


