Indranil Sen Arrest Update: ইন্দ্রনীল সেনের গ্রেফতারি! ভদ্রেশ্বরে লাড্ডু বিলি বিজেপির, কী বললেন দীপাঞ্জন?

Indranil Sen Arrest Update: গ্রেফতার ইন্দ্রনীল সেন, বিজেপি বিধায়ক দীপাঞ্জন গুহার কটাক্ষ, ‘পাপ বাপকেও ছাড়ে না, ইন্দ্রনীল সেন তো ভগবানকেও ছাড়েননি।’

Share this Video

Indranil Sen Arrest Update: ইন্দ্রনীল সেনের গ্রেফতারি ঘিরে তোলপাড়, ভদ্রেশ্বরে লাড্ডু বিলি বিজেপির

প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের গ্রেফতারিকে ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল। গ্রেফতারের খবর ছড়াতেই ভদ্রেশ্বরে মিছিল করে লাড্ডু বিতরণ করেন বিজেপি কর্মীরা। বিজেপি বিধায়ক দীপাঞ্জন গুহার কটাক্ষ, ‘পাপ বাপকেও ছাড়ে না, ইন্দ্রনীল সেন তো ভগবানকেও ছাড়েননি।’ ইউনেস্কোর নামে টিকিট বিক্রি করে কোটি কোটি টাকা লুটের অভিযোগও তোলেন তিনি।

দীপাঞ্জনের দাবি, বিজেপি সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে এবং আগামী দিনে দুর্নীতিবাজরা আইনের জালে ধরা পড়বে। অন্যদিকে, বিজেপি নেতা গোপাল উপাধ্যায় বলেন, 'মা দুর্গার আশীর্বাদে অসুররূপী ইন্দ্রনীল সেনের সাম্রাজ্যের বিনাশ হয়েছে।’

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে মল্লিকার্জুন খাড়গের মন্তব্যেরও সমালোচনা করেন গোপাল। সব মিলিয়ে ইন্দ্রনীল সেনের গ্রেফতারিকে কেন্দ্র করে চন্দননগর ও ভদ্রেশ্বরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে।

Related Video