Kali Puja 2026: গলদা চিংড়ি দিয়ে খিচুড়ি ভোগ এই মায়ের খুব পছন্দ! ৪০০ বছর ধরে চলছে এক আশ্চর্য প্রথা! কোথায়, জানেন?

Kali Puja 2026: উত্তর ২৪ পরগনার বসিরহাটের ইটিন্ডায় ইছামতি নদীর তীরে অবস্থিত প্রায় ৪০০ বছরের প্রাচীন সিদ্ধেশ্বরী কালীমন্দিরের ইতিহাস ঘিরে রয়েছে রাজা কৃষ্ণচন্দ্রের স্বপ্নাদেশের কাহিনি। মায়ের ভোগে খিচুড়ির সঙ্গে নিবেদন করা হয় গলদা চিংড়ি

Share this Video

Kali Puja 2026: রাজা কৃষ্ণচন্দ্রের স্বপ্নাদেশে প্রতিষ্ঠিত সিদ্ধেশ্বরী কালী! ৪০০ বছরের ঐতিহ্যে মায়ের ভোগে খিচুড়ি-গলদা চিংড়ি

ইছামতি নদীর তীরে দাঁড়িয়ে রয়েছে প্রায় ৪০০ বছরের প্রাচীন সিদ্ধেশ্বরী কালীমন্দির। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ইটিন্ডায় অবস্থিত এই মন্দিরের প্রতিষ্ঠার ইতিহাস ঘিরে রয়েছে রাজা কৃষ্ণচন্দ্রের স্বপ্নাদেশের কাহিনি। আর কালীপুজোর দিনে মায়ের ভোগে খিচুড়ির সঙ্গে গলদা চিংড়ি নিবেদনের বিশেষ রীতি এই মন্দিরকে দিয়েছে স্বতন্ত্র পরিচিতি।

স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, একসময় যশোর থেকে ইছামতি নদীপথে টাকির দিকে যাওয়ার সময় ইটিন্ডার জঙ্গলে বিশ্রাম নিতে নেমেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। কথিত আছে, সেখানেই তিনি দেবীর স্বপ্নাদেশ পান। এরপর মৃন্ময়ী রূপে শুরু হয় সিদ্ধেশ্বরী মায়ের পুজো। প্রথমদিকে গোয়ালঘরের ছাউনি ও মাটির দেওয়ালের ছোট্ট মন্দিরেই প্রতিষ্ঠিত ছিলেন দেবী।

সময়ের সঙ্গে বদলেছে মন্দিরের চেহারা, কিন্তু বদলায়নি প্রাচীন পুজোর ঐতিহ্য। সারা বছর নিয়মিত পুজোর পাশাপাশি কালীপুজোর দিন এখানে থাকে বিশেষ আয়োজন। ব্যবসায়ী থেকে সাধারণ ভক্ত, অনেকেই নিজেদের সামর্থ্য অনুযায়ী গলদা চিংড়ি নিয়ে আসেন মায়ের ভোগের জন্য। সেই চিংড়ি দিয়ে রান্না করা হয় বিশেষ ভোগ।

ইটিন্ডার এই সিদ্ধেশ্বরী কালীমন্দির শুধু ধর্মীয় বিশ্বাসের কেন্দ্র নয়, বরং বাংলার লোকসংস্কৃতি, ইতিহাস ও প্রাচীন ঐতিহ্যেরও এক গুরুত্বপূর্ণ স্মারক।

Related Video