তৃণমূল ছাড়লেন মুর্শিদাবাদের জলঙ্গি বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক আব্দুর রাজ্জাক। বুধবার রাতে জলঙ্গির কাঁটাবাড়িতে বিধায়ক কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল ছাড়ার কথা জানান রাজ্জাক। এবার তাঁকে টিকিট দেয়নি তৃণমূল। যা নিয়ে আগেই ক্ষোভ উগরে দিয়েছিলেন রাজ্জাক।

তৃণমূল ছাড়লেন মুর্শিদাবাদের জলঙ্গি বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক আব্দুর রাজ্জাক। বুধবার রাতে জলঙ্গির কাঁটাবাড়িতে বিধায়ক কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল ছাড়ার কথা জানান রাজ্জাক। এবার তাঁকে টিকিট দেয়নি তৃণমূল। যা নিয়ে আগেই ক্ষোভ উগরে দিয়েছিলেন রাজ্জাক। দলত্যাগ করেই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন রাজ্জাক। তিনি দাবি করেন, জলঙ্গি-সহ মুর্শিদাবাদের তিনটি আসনে তৃণমূল হারবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বিদায়ী বিধায়ক বলেন, "এই দলে সততার কোন জায়গা নেই। যারা তোলাবাজি করে টাকা দিতে পারবে তারাই প্রার্থী। মুর্শিদাবাদের তিনটি আসন জলঙ্গি, ডোমকল, রানিনগরে এমনিতেই হারছে। বাকিটা নির্বাচনের ফলে বুঝতে পারবেন।" পাল্টা মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি অপূর্ব সরকার বলেন, "উনি বিরোধীদের সঙ্গে যোগ রেখে চলছিলেন, এমন খবর দলীয় নেতৃত্বের কাছে ছিল। রাজ্জাকের দলত্যাগে দলে কোনও প্রভাব পড়বে না।"

উল্লেখ্য, দিন কয়েক আগে জলঙ্গিতে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম না করে জানিয়েছিলেন, অনেক অভিযোগ থাকায় এবার রাজ্জাককে টিকিট না দিয়ে বাবরকে প্রার্থী করা হয়েছে। সেই অপমান সহ্য করতে না পেরে এবং বহিরাগত প্রার্থীর বিরোধিতায় আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন রাজ্জাক। টিকিট না পাওয়ার জন্য রানিনগরের তৃণমূল প্রার্থী সৌমিক হোসেনকে দায়ী করেছেন রাজ্জাক। তাঁর অভিযোগ, ডোমকল মহকুমায় নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে দলকে ভুল বুঝিয়ে জলঙ্গি ও ডোমকলে বহিরাগত প্রার্থী দাঁড় করিয়েছেন সৌমিক।" এনিয়ে যদিও সৌমিক জানিয়েছেন, হিংসার কারণেই এসব কথা বলছেন রাজ্জাক।

নিজের পরবর্তী রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি রজ্জাক। তবে মুর্শিদাবাদের রাজনৈতিক মহলে জল্পনা যে তিনি কংগ্রেসে যোগ দিতে পারেন। জলঙ্গি বিধানসভা আসনে এবার তৃণমূল প্রার্থী করেছে বাবর আলিকে। বামেরা প্রার্থী করেছে এই কেন্দ্রেরই প্রাক্তন বিধায়ক ইউনূস আলি সরকারকে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী নবকুমার সরকার। কংগ্রেস দাঁড় করিয়েছে আব্দুর রজ্জাক মোল্লাকে।

আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, মাথাভাঙা ও দিনহাটায় পর পর তিনটি জনসভা করার কথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে, দক্ষিণবঙ্গের গোপীবল্লভপুর ও কাঁথিতে সভা করার পাশাপাশি নোয়াপাড়ায় একটি রোড শো-তে অংশ নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।