মহাসপ্তমীতে পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বেলুড় মঠ ও শ্রীভূমির পুজো মণ্ডপে যাওয়ার কর্মসূচি রয়েছে তাঁর। জানুন সফরের বিস্তারিত।

পালাবাদলের পর এটাই রাজ্যে প্রথম দুর্গা পুজো. রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠনের পরে দুর্গা পুজোর অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি থেকে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক নজরে দেখুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্গা পুজোর কর্মসূচি।

কলকাতায় অমিত শাহ সপ্তমীতে

বিজেপি সূত্রের খবর, মহাসপ্তমীর দিন কলকাতায় আসছেন অমিত শাহ। দিনভর কলকাতার পুজো ঘুরে দেখবেন। বিজেপি সূত্রের খবর, অমিত শাহ যাবেন বেলুড় মঠে। বেলুড় আর বালির একাধিক পুজো দেখবেন। সেইদিনই তিনি কলকাতার শ্রীভূমির দুর্গাপুজোর মণ্ডবেও যাবেন। কলকাতার চেতলা ২৪ পল্লি-সহ ওই এলাকার আরও বেশ কয়েকটি পুজো মণ্ডবে যাবেন। শোভাবাজার রাজবাড়ির পুজোতেও যোগ দেবেন অমিত শাহ। সবশেষে যাবেন শ্রীভূমির দুর্গাপুজো মণ্ডপে।

মহালয়ার দিন ইডেন গার্ডেন্সের বর্ণাঢ্য অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল অমিত শাহের। কিন্তু সেই অনুষ্ঠানে তিনি যোগ দিতে পারেননি। তারপরই সপ্তমীর দিনেই তিনি কলকাতায় আসছেন। এর আগেও একাধিকবার পুজোর সময় কলকাতায় এসেছেন বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। কিন্তু পালাবদলের পরে এটাই প্রথম দুর্গাপুজো। আর সেই কারণে পুজোর মধ্যে অমিত শাহের কলকাতা আসা যথেষ্ট গুরুত্বপূর্ণ। অন্যদিকে আজই একদিনের সফরে দিল্লি গেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর অমিত শাহের আমন্ত্রণেই তাঁর এই দিল্লি সফর। সেখানে প্রশাসনিক বিষয়ে আলোচনা বলে হবেও সূত্রের খবর। শুভেন্দু অধিকারী ও অমিত শাহের ব্যক্তিস্তরে সুসম্পর্ক রয়েছে। অমিত শাহ স্নেহ করেন শুভেন্দু অধিকারী। আর সেই কারণেই পুজোর মধ্যে তাঁর রাজ্য সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ।