Malda: এই সেই তৃণমূলের 'লুঙ্গি বাহিনী' ছাত্রনেতা, টোটো থেকে তোলা তুলতে গিয়ে পুলিশের জালে! দেখুন

Malda: টোটো চালকদের থেকে তোলাবাজির অভিযোগ! মালদার কালিয়াচকের চৌরঙ্গী মোড় এলাকা থেকে শুক্রবার রাতে তৃণমূল নেতা সাদ্দাম শেখকে গ্রেফতার করল পুলিশ। তোলাবাজি রুখতে জেলা পুলিশ সুপারের কড়া বার্তা। দেখুন মূল খবর।

Share this Video

Malda: মালদায় বড় অ্যাকশন: টোটো স্ট্যান্ডে তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

মালদা: টোটো স্ট্যান্ডে দীর্ঘদিন ধরে চলা তোলাবাজির অভিযোগে অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন এক তৃণমূল নেতা। ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচকের চৌরঙ্গী মোড় এলাকায়। ধৃত নেতার নাম সাদ্দাম শেখ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সাদ্দাম শেখ কালিয়াচকের ঘড়িয়ালীচক এলাকার বাসিন্দা। অভিযোগ, চৌরঙ্গী মোড়ের টোটো স্ট্যান্ডের চালকদের কাছ থেকে দীর্ঘদিন ধরে জোরপূর্বক টাকা আদায় করত সে। চালকদের কাছ থেকে একাধিক লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। এরপর শুক্রবার রাতে কালিয়াচক থানার পুলিশ গোপন অভিযান চালিয়ে সাদ্দামকে গ্রেফতার করে। শনিবার দুপুরে তাকে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে।

এই বিষয়ে মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিংহ কড়া বার্তা দিয়ে জানান, 'তোলাবাজির বিরুদ্ধে প্রশাসন কোনো আপস করবে না। কালিয়াচক এলাকা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এর পেছনে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।'

Related Video