Kolkata Election Date: পশ্চিমবঙ্গে দুই দফায় হবে বিধানসভার ভোটগ্রহণ। প্রথম দফায় আগামী ২৩ এপ্রিল রাজ্যের ১৫২টি ও দ্বিতীয় তথা শেষ দফায় ২৯ এপ্রিল ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। পশ্চিমবঙ্গে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ৭ মে। তার আগেই নতুন সরকার গঠন করা জরুরি।
Kolkata Election Date: পশ্চিমবঙ্গে দুই দফায় হবে বিধানসভার ভোটগ্রহণ। প্রথম দফায় আগামী ২৩ এপ্রিল রাজ্যের ১৫২টি ও দ্বিতীয় তথা শেষ দফায় ২৯ এপ্রিল ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। ২০২১ সালের বিধানসভা নির্বাচন হয়েছিল আট দফায়। সেখানে এ বার বঙ্গে মাত্র দুই দফায় ভোটগ্রহণ হবে। আসন্ন বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ২৩ এপ্রিল ভোটগ্রহণ হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরে ভোটগ্রহণ হবে। আর দ্বিতীয় তথা শেষ দফায় ভোটগ্রহণ হবে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, দুই ২৪ পরগণা, পূর্ব বর্ধমান জেলার সব কটি আসনে।
কলকাতায় কত তারিখে ভোটগ্রহণ
কলকাতা:মোট ১১টি আসন। কবে ভোট: ২৯ এপ্রিল, বুধবার। ফল ঘোষণা: ৪ মে।
কলকাতার বিধানসভা আসনগুলি: কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর-বেলগাছিয়া।
কলকাতা শহরতলী কসবা, যাদবপুর, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম।
গতবার, ২০২১ বিধানসভা নির্বাচনে এই সব কটি আসনেই জিতেছিল তৃণমূল।
বঙ্গে ভোটার পরিসংখ্যান
পশ্চিমবঙ্গে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ৭ মে। তার আগেই নতুন সরকার গঠন করা জরুরি। কমিশনের হিসাব অনুযায়ী, পশ্চিমবঙ্গে আপাতত ৬ কোটি ৪৪ লক্ষ ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৩ কোটি ২৮ লক্ষ। মহিলা ভোটার রয়েছেন ৩ কোটি ১৬ লক্ষ। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১,১৫২ জন। পশ্চিমবঙ্গে নতুন ভোটার অর্থাৎ ১৮-১৯ বছর বয়সি ভোটারের সংখ্যা ৫ লক্ষ ২৩ হাজার জন। ২০-২৯ বছর বয়সি ভোটার রয়েছেন ১ কোটি ৩১ লক্ষ জন। ১০০ শতাংশ বুথেই ওয়েবকাস্টিং ব্যবস্থা থাকছে বলে জানিয়েছে কমিশন।
কী বলছে কমিশন
পশ্চিমবঙ্গে সম্প্রতি সফর করেছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেই সময়ই জানা গিয়েছিল এই সফরের পরেই ভোটের দিন ঘোষণা করা হবে। ভোট শান্তিপূর্ণ করতে মরিয়া চেষ্টা করছে কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছ কোনও বৈধ ভোটারই ভোট প্রক্রিয়া থেকে বাদ পড়বে না। যদিও পশ্চিমবঙ্গে এখনও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়নি। কমিশন জানিয়েছে ভোটের আগেই তা প্রকাশ করা হবে। জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের মানুষকেই এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, ভারতে ভোট হল গণতন্ত্রের সবথেকে বড় উৎসব।


