MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata Metro: এবার থেকে অনেক সকালে মিলবে মেট্রো, রাতে শেষ ট্রেনের সময়ও পিছিয়ে গেল

Kolkata Metro: এবার থেকে অনেক সকালে মিলবে মেট্রো, রাতে শেষ ট্রেনের সময়ও পিছিয়ে গেল

কলকাতা মেট্রোর ব্লু এবং গ্রিন লাইনে প্রথম ও শেষ মেট্রো পরিষেবার সময় পরিবর্তন হচ্ছে। দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম স্টেশনে প্রথম মেট্রো এ বার থেকে ভোর ৬টায় পাওয়া যাবে।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Jul 23 2026, 11:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Getty

নিত্য যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে কলকাতা মেট্রো রেল ব্লু লাইন এবং গ্রিন লাইনের প্রথম ও শেষ মেট্রো ট্রেনের সময়সূচি পরিবর্তন করেছে। ২৭ জুলাই থেকে কলকাতা মেট্রোর ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ) এবং গ্রিন লাইনের (হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর-৫) সময়সূচি ও পরিষেবার পরিধি বাড়ানো হয়েছে। যাত্রীদের সুবিধার্থে ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং পরিষেবার সময়সীমাও বাড়ানো হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : MODI'S X HANDEL

গ্রিন লাইন এবং ব্লু লাইনের নতুন সময়সূচি ২৭ জুলাই থেকে কার্যকর হবে। কলকাতা মেট্রো রেল জানিয়েছে যে, সপ্তাহের কর্মদিবস ও শনিবার সকালে ট্রেনের সংখ্যা বাড়িয়ে যাত্রীদের স্বাচ্ছন্দ্য বৃদ্ধির লক্ষ্যে এই উন্নত পরিষেবা চালু করা হয়েছে। ব্লু লাইনে পরিষেবা এখন সকাল ৬টা ৫০ র পরিবর্তে সকাল ৬টা থেকে শুরু হবে।

36
Image Credit : MODI'S X HANDEL

ব্লু লাইনে শেষ মেট্রো রাত ৯টা ৪৪-এর পরিবর্তে রাত ১০টা ৩০ পর্যন্ত পাওয়া যাবে। গ্রিন লাইনে (হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর-৫) প্রথম মেট্রো সকাল ৬টা ৩৯-এর পরিবর্তে সকাল ৬টা থেকে শুরু হবে। গ্রিন লাইনে শেষ মেট্রো রাত ১০টা ৫-এর পরিবর্তে রাত ১০টা ৩০-এ পাওয়া যাবে।

46
Image Credit : stockPhoto

বর্তমানে সকালের প্রথম মেট্রো ছাড়ে ৬টা ৫০ মিনিটে। সোমবার থেকে তা ৫০ মিনিট এগিয়ে আনা হবে। ৬টা থেকেই মেট্রো পাওয়া যাবে। তা ছাড়া, এই লাইনে দু’প্রান্ত থেকে শেষ মেট্রো ছাড়ার সময় এখন রাত ৯টা ৪৪ মিনিট। তা বাড়িয়ে করা হচ্ছে রাত সাড়ে ১০টা। প্রতি দিন রাতে ওই সময়ে দক্ষিণেশ্বর এবং শহিদ ক্ষুদিরাম থেকে শেষ মেট্রো ছাড়বে।

56
Image Credit : Getty

রবিবারের ক্ষেত্রে এই সময়সীমা পুরোপুরি প্রযোজ্য নয়। রবিবার দুই লাইনেই সকালের প্রথম মেট্রো ছাড়বে ৯টায়। শেষ মেট্রো পাওয়া যাবে রাত সাড়ে ১০টায়। রবিবার ব্লু লাইন এবং গ্রিন লাইন উভয় পথেই সকাল ৯টা ০০টা থেকে রাত ১০টা ৩০টা পর্যন্ত ট্রেন পরিষেবা পাওয়া যাবে।

66
Image Credit : Getty

সোমবার থেকে শুক্রবার ব্লু লাইনে এখন ২৬০টির পরিবর্তে ২৭২টি মেট্রো ট্রেন চলবে। একইভাবে, শনিবারে ২৫৮টি এবং রবিবারে ১৫৮টি ট্রেন চলবে। গ্রিন লাইনে সোমবার থেকে শুক্রবার ২২৮টির পরিবর্তে ২৩৬টি মেট্রো ট্রেন চলবে। শনিবারে ২১২টি এবং রবিবারে ১১১টি ট্রেন চলবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Liquor Price Hike: রাজ্যে মদের দাম বাড়ছে ১ অক্টোবর থেকে, কোন ব্র্যান্ডের বোতলপিছু কত টাকা?
Recommended image2
Now Playing
Basirhat Food Safety News: রেস্তোরাঁয় খাবারের সঙ্গে এইসব মেশাচ্ছিল! ধরা পড়তেই যা হল...
Recommended image3
Now Playing
বসিরহাটে ফের খাদ্য সুরক্ষা দপ্তরের হানা! একাধিক রেস্তোরাঁয় মিলল অনিয়ম
Recommended image4
West Bengal Annapurna Yojana: সেপ্টেম্বর মাসের টাকা ছাড়ার আগে বিরাট বার্তা, যোগ্য তালিকায় কারা?
Recommended image5
Now Playing
সুন্দরবন মাতালেন টাইগার মিঠুন, বাঘের দেশে গর্জন দিয়ে কী বললেন মিঠুন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved