10:50 PM (IST) Oct 18

Weather News: Manchester United - লিডসের সঙ্গে ড্র, টানা ৬ ম্যাচে জয় পেল না ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

Manchester United vs Leeds United FC: গত কয়েক মরসুম ধরে ইংলিশ প্রিমিয়ার লিগ-সহ (Premier League 2026-27) যে কোনও টুর্নামেন্টেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ভালো পারফরম্যান্স দেখা যাচ্ছে না। চলতি মরসুমেও সেই ধারা চলছে। চলতি প্রিমিয়ার লিগে সাত ম্যাচ খেলে মাত্র এক ম্যাচে জয় পেয়েছে ম্যান ইউ।

Read Full Story
08:48 PM (IST) Oct 18

Weather News: Tiger Shroff - মুম্বইয়ের জুহুতে গাড়িতে গুলি, অল্পের জন্য রক্ষা পেলেন টাইগার শ্রফ

Bollywood Actor Tiger Shroff: মুম্বইয়ে (Mumbai) বলিউড তারকাদের সঙ্গে অপরাধ জগতের যোগাযোগ ও শত্রুতার ঘটনা নতুন কিছু নয়। এবার জুহু থানা (Juhu Police Station) অঞ্চলে অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।

Read Full Story
08:44 PM (IST) Oct 18

Weather News: Chorbagan Tragedy - বিষাদের ছায়া! চোরবাগানে পদপিষ্ট হয় একই পরিবারের ৩ জনের মৃত্যু

চোরবাগানের পদপিষ্টের ঘটনায় প্রাণ গেল আরামবাগের একই পরিবারের তিনজনের। পুজোর আনন্দ মুহূর্তে বদলে গেল শোকে। কীভাবে ঘটল দুর্ঘটনা, কী জানা গেল পরিবার ও প্রশাসন সূত্রে, দেখুন বিস্তারিত।

Read Full Story
07:57 PM (IST) Oct 18

Weather News: Rahul Gandhi - খাতায় কলমে বিনিয়োগ, স্লোগানে চাকরি! উত্তরাখণ্ড সরকার নিয়ে তোপ রাহুলের

উত্তরাখণ্ডের গ্লোবাল ইনভেস্টর সামিট নিয়ে বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাহুল গান্ধী। তাঁর দাবি, বিনিয়োগের নামে পুরোটাই ভাঁওতাবাজি।

Read Full Story
07:39 PM (IST) Oct 18

Weather News: IIT Tirupati - কানাডার সংস্থার সঙ্গে চুক্তি, জিও এআই গবেষণায় জোর আইআইটি তিরুপতির

IIT Tirupati News: দেশের অন্যতম অভিজাত ও প্রথমসারির শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটি তিরুপতি। এই সংস্থা এবার কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে কানাডার (Canada) এক সংস্থার সঙ্গে চুক্তি করল। এর ফলে পড়ুয়াদের বিশেষ উপকার হতে পারে।

Read Full Story
07:13 PM (IST) Oct 18

Weather News: Pope Leo XIV - 'আমি আবার কাজ শুরু করবো'ফুসফুসের ক্যানসারের অস্ত্রোপচারের পাঁচ দিন পরে বার্তা পোপের

ফুসফুসের ক্যানসারের অস্ত্রোপচারের পাঁচ দিন পর রবিবার প্রথমবার প্রকাশ্যে এলেন পোপ লিও চতুর্দশ। ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে জড়ো হওয়া ভক্তদের তিনি জানান, ধীরে ধীরে নিজের সব দায়িত্ব আবার শুরু করবেন।

Read Full Story
07:04 PM (IST) Oct 18

Weather News: East Bengal FC - চার্চিলের বিরুদ্ধে ৪-০ জয়, চ্যাম্পিয়নের মতোই আইএসএল শুরু ইস্টবেঙ্গলের

Indian Super League 2026-27: গত মরসুমে প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল (East Bengal FC)। এবারও শক্তিশালী দল গড়েছেন কর্মকর্তারা। ফলে সদস্য-সমর্থকদের আশা, তাঁদের প্রিয় দল খেতাব ধরে রাখতে পারবে। রবিবার চলতি আইএসএল-এ নিজেদের প্রথম ম্যাচে চার্চিল ব্রাদার্সকে (Churchill Brothers) উড়িয়ে দিল লাল-হলুদ ব্রিগেড।

Read Full Story
07:02 PM (IST) Oct 18

Weather News: Ranji Trophy Bengal - ১৫ উইকেটের পতনের দিনে বাংলা অল আউট ১৮৪ রানে

Ranji Trophy Bengal: রঞ্জি ট্রফিতে তাদের দ্বিতীয় ম্যাচের প্রথম দিনে মাত্র ১৮৪ রানে অল আউট হয়ে গেল বাংলা। দিল্লির কঠিন উইকেটে সার্ভিসেসের বিরুদ্ধে মাত্র ৫৪ ওভারেই গুটিয়ে গেল অভিমন্যু ঈশ্বরণের দলের প্রথম ইনিংস।

Read Full Story
06:47 PM (IST) Oct 18

Weather News: মহাষ্টমীর অঞ্জলি কখন দেবেন? রবিবার নয়, সোমবারই কুমারী পুজো ও সন্ধিপুজো, রইল পুজোর সূচি

দুর্গাপুজো ২০২৬-এ মহাষ্টমী ১৯ অক্টোবর। অষ্টমীর অঞ্জলি, কুমারী পুজো ও সন্ধিপুজো কখন হবে? বেলুড় মঠের হিসেবে সন্ধিপুজো সকাল ১০টা ২৮ মিনিটে। জেনে নিন সঠিক সময়।

Read Full Story
06:07 PM (IST) Oct 18

Weather News: France Riots - বিক্ষোভ থেকে দাঙ্গা, লুটপাট-অগ্নিসংযোগ, কড়া অবস্থান ফরাসি সরকারের

France Riots News: ভারতে যখন ককরোচ জনতা পার্টির (Cockroach Janta Party) বিক্ষোভ চলছে, ঠিক সেই সময়েই ফ্রান্সেও বিক্ষোভ চলছে। ভারতে বিক্ষোভ দাঙ্গার রূপ না নিলেও, ফ্রান্সে আগুন জ্বলছে। প্যারিস-সহ (Paris) বিভিন্ন শহরে লুটপাট, অগ্নিসংযোগ চলছে। হিংসা সামাল দিতে পারছে না পুলিশ।

Read Full Story
05:53 PM (IST) Oct 18

Weather News: TMC vs BJP - চোরবাগানে পদপিষ্ট হওয়ার ঘটনায় 'ভাইপো' যোগ! শুভেন্দু অধিকারীকে আক্রমণ তৃণমূলের

কলকাতার চোরবাগান পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় বিজেপিকে চড়া সুরে আক্রমণ করল তৃণমূল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাইপোর সঙ্গে এই পুজোর যোগ রয়েছে বলে দাবি ঘাসফুল শিবিরের।

Read Full Story
05:25 PM (IST) Oct 18

Weather News: Bonus - পুজোর মধ্যেই মাথাপিছু ৬৯০৮ টাকা বোনাস ঘোষণা! নয়া বিজ্ঞপ্তি জারি অর্থমন্ত্রকের

Bonus 6908: পুজোর মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। অর্থ মন্ত্রক ঘোষণা করল ৬৯০৮ টাকার নন-পিএলবি বোনাস। কারা এই টাকা পাবেন এবং কী কী শর্ত রয়েছে, জেনে নিন বিস্তারিত।

Read Full Story
04:42 PM (IST) Oct 18

Weather News: Chorbagan Stampede - চোখের জলে বিদায়! চোরবাগানে পদপিষ্ট হয়ে নিহতদের দেহ দেওয়া হচ্ছে পরিবারের হাতে

শনিবার সন্ধ্যায় কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। রবিবার মৃতদেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় সিট গঠনের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Read Full Story
04:39 PM (IST) Oct 18

Weather News: Shubman Gill - রঞ্জি ট্রফিতে ১ রান করেই আউট, নিউজিল্যান্ড সফরের আগে ব্যর্থ শুবমান

Ranji Trophy 2026: সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) ওডিআই সিরিজে দ্বিশতরান করেছেন শুবমান গিল (Shubman Gill)। কিন্তু রবিবার রঞ্জি ট্রফির ম্যাচে মাত্র এক রান করেই আউট হয়ে গেলেন টেস্ট, ওডিআই ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক। নিউজিল্যান্ড সফরের (India tour of New Zealand 2026) আগে লাল বলের ক্রিকেটে শুবমানের ফর্ম নিয়ে উদ্বেগ।

Read Full Story
04:16 PM (IST) Oct 18

Weather News: Suvendu on Chorbagan - 'ওরা কারা?' চোরবাগানে পদপিষ্ট হওয়ার দায় হোমগার্ডদের, তেমনই ইঙ্গিত শুভেন্দুর

Suvendu Adhikari ON Chorbagan Stampede: চোরবাগানে পদপিষ্ট হওয়ার ঘটনার দায় নিয়ে বড় প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্ঘটনার পর কী বললেন তিনি এবং প্রশাসন কী পদক্ষেপ নিল, জেনে নিন বিস্তারিত।

Read Full Story
03:38 PM (IST) Oct 18

Weather News: Durga Puja 2026 - মধ্যমগ্রামের এলআইসি টাউনশিপের পুজোয় সামাজিক উদ্যোগ, বিশেষভাবে সক্ষম মানুষের পাশে উদ্যোক্তারা

Durga Puja 2026: ষাট বছরের দুর্গোৎসব। আলোর রোশনাই, পুজোর আনন্দ আর উৎসবের আবহে এ বার মানবিক উদ্যোগের নজির গড়ল মধ্যমগ্রাম এলআইসি টাউনশিপ সর্বজনীন দুর্গাপুজো কমিটি। উৎসবের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার এই উদ্যোগে উঠে এল সম্প্রীতি ও মানবিকতার বার্তা।

Read Full Story
03:30 PM (IST) Oct 18

Weather News: Chorbagan Stampede - চোরবাগানে ১৯ জনের মৃত্যু কীভাবে? সামনে এল মহাবিপর্যয়ের ১০টি সম্ভাব্য কারণ

Chorbagan Stampede: চোরবাগানে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় কী কী কারণে দুর্ঘটনা ঘটল? ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা ও পুজো প্যান্ডেলের পরিস্থিতি ঘিরে উঠে আসছে ১০টি সম্ভাব্য কারণ। ছবিতে দেখুন বিস্তারিত।

Read Full Story
03:20 PM (IST) Oct 18

Weather News: Chorbagan - চোরবাগানে নিহতদের প্রতি শ্রদ্ধা, সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল হাওড়ার পুজো কমিটির

Chorbagan Sarbajonin Stampede: শনিবার সন্ধেবেলা উত্তর কলকাতার বিখ্যাত দুর্গাপুজো মণ্ডপ চোরবাগান সর্বজনীনে মারাত্মক দুর্ঘটনা ঘটে গিয়েছে। পদপিষ্ট হয়ে বেশ কয়েকজনের প্রাণ গিয়েছে। আরও অনেকে জখম হয়েছেন। এই ঘটনায় শুধু কলকাতাই নয়, সারা বাংলায় শোকের আবহ তৈরি হয়েছে। এই ঘটনায় দুর্গাপুজোর (Durga Puja 2026) আনন্দ ফিকে হয়ে গিয়েছে।

Read Full Story
01:50 PM (IST) Oct 18

Weather News: মহাকাশে মার্কিন স্যাটেলাইটের পিছু নিয়েছে রাশিয়া! সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ড্রোন হামলায় মৃত ১

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের উত্তাপ এবার আরও ছড়াল। একদিকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ড্রোন হামলায় এক জনের মৃত্যু এবং পাঁচ জনের আহত হওয়ার খবর সামনে এসেছে। অন্যদিকে, মহাকাশে মার্কিন বাণিজ্যিক রাডার ইমেজিং স্যাটেলাইটের অত্যন্ত কাছে পৌঁছে গিয়েছে রাশিয়ার সামরিক স্যাটেলাইট

Read Full Story
01:39 PM (IST) Oct 18

Weather News: CPM Book Stall Jadavpur - চোরবাগানে মর্মান্তিক ঘটনার সন্ধ্যায় যাদবপুরে বুক স্টল ভাঙতে এল পুলিশ এবং বুলডোজার! তারপর?

CPM Book Stall Jadavpur: যাদবপুরে বহু বছর ধরেই সিপিএম-এর একটি বুকস্টল হয়ে আসছে। তবে বিগত বেশ কয়েক বছর ধরে সেখানে বামপন্থী ছাত্র সংগঠন আইসা এবং মানবাধিকার সংগঠন এপিডিআরও স্টল করছে। কিন্তু শনিবার সন্ধ্যায়, আচমকাই পুলিশ চলে আসে যাদবপুরে বামেদের বুকস্টলের সামনে।

Read Full Story