Kolkata Puri Volvo Bus: আর মাত্র কয়েকদিন বাদেই রথযাত্রা। তার আগেই এবার বড় খবর। এমনিতেই এই সময়, পুরী যাওয়ার জন্য ট্রেনের টিকিট পাওয়া বেশ মুশকিল হয়ে যায়। ফলে, সমস্যায় পড়তে হয় অনেককেই। কিন্তু আর কোনও চিন্তা নেই। এবার কলকাতা থেকে পুরী এবং পুরী থেকে কলকাতা যাতায়াতের জন্য চালু হয়ে গেল সরকারি এসি ভলভো বাস পরিষেবা।

Kolkata Puri Volvo Bus: এসি ভলভো বাসেই হবে পুরী যাত্রা এবং জগন্নাথদেব দর্শন। তাও আবার মহিলাদের টিকিটে ৫০% ছাড় (Kolkata to Puri Volvo bus)। এবার কলকাতা থেকে পুরী এবং পুরী থেকে কলকাতা যাতায়াত করা আরও সহজ। এই রুটে চালু হয়ে গেল সরকারি এসি ভলভো বাস সার্ভিস (Kolkata to Puri bus seat booking)।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আর মাত্র কয়েকদিন বাদেই রথযাত্রা। তার আগেই এবার বড় খবর। এমনিতেই এই সময়, পুরী যাওয়ার জন্য ট্রেনের টিকিট পাওয়া বেশ মুশকিল হয়ে যায়। ফলে, সমস্যায় পড়তে হয় অনেককেই। কিন্তু আর কোনও চিন্তা নেই। এবার কলকাতা থেকে পুরী এবং পুরী থেকে কলকাতা যাতায়াতের জন্য চালু হয়ে গেল সরকারি এসি ভলভো বাস পরিষেবা।

মহিলাদের টিকিটে ৫০% ছাড়! কলকাতা-পুরী ভলভো বাসে আরামের যাত্রা

মূলত, ওড়িশা সরকারের উদ্যোগে চালু হচ্ছে কলকাতা-পুরী এবং পুরী-কলকাতা ভলভো বাস পরিষেবা। রথযাত্রার আগেই চালু হবে এই পরিষেবা। ওড়িশা সরকার পরিচালিত বাসটির নাম হল জগন্নাথ এক্সপ্রেস। আর এই বাসে উঠলে মহিলাদের টিকিটে লাগবে হাফ টাকা। অর্থাৎ, জগন্নাথ এক্সপ্রেসে মহিলাদের জন্য টিকিটে থাকবে ৫০% ছাড়। 

অন্যদিকে, বাংলা এবং ওড়িশার মধ্যে আরেকটি বাস পরিষেবা চালু হবে। সেটি হচ্ছে পুরী-আসানসোল এবং আসানসোল-পুরী বাস সার্ভিস। 

কলকাতা-পুরী বাস রুটের ক্ষেত্রে স্টপেজ কোথায় কোথায় এবং ছাড়বে কখন? 

সাঁতরাগাছি

কোলাঘাট

খড়গপুর বাইপাস

বালাসোর বাইপাস 

ভদ্রক বাইপাস 

চন্ডীখোল 

কটক 

ভুবনেশ্বর 

পিপিলি

পুরী 

পুরী থেকে ফেরার সময়েও একই রুটে আসবে। কলকাতার ইডেন গার্ডেন্স রেল স্টেশনের সামনে থেকে বাসটি ছাড়বে রাত ৯:১৫ মিনিটে এবং পুরী থেকে ছাড়বে সন্ধ্যা ৬:১৫ মিনিটে।

পুরী-আসানসোল বাস রুটের ক্ষেত্রে স্টপেজ কোথায় কোথায় এবং ছাড়বে কখন?

পুরী 

পিপিলি 

ভুবনেশ্বর 

কটক 

চণ্ডীখোল 

ভদ্রক 

বালাসোর 

জলেশ্বর 

সোনাকোনিয়া 

দাঁতন 

বেলদা 

খড়গপুর 

মেদিনীপুর 

চন্দ্রকোনা রোড 

গড়বেতা 

বিষ্ণুপুর 

বাঁকুড়া বাইপাস 

দুর্গাপুর 

রানীগঞ্জ পাঞ্জাবী মোড় 

আসানসোল

পুরী যাওয়ার সময়েও একই রুটে যাবে। এই বাসটি পুরী বাসস্ট্যান্ড থেকে ছাড়বে বিকেল ৫:৪৫ মিনিটে। এরপর ভুবনেশ্বর থেকে ছাড়বে সন্ধ্যা ৭:৩০ মিনিটে এবং আসানসোল পৌঁছবে সকাল ৭:৪৫ মিনিট নাগাদ। অপরদিকে, পুরী যাওয়ার সময় বাসটি আসানসোল থেকে ছাড়বে সন্ধ্যা ৭:৩০ মিনিটে, দুর্গাপুর সিটি সেন্টার পেরোবে রাত ৮:৪৫ মিনিট নাগাদ এবং পুরী পৌঁছবে সকাল ৭:৩০ মিনিটে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।