West Bengal Budget 2026: বাঙালির প্রিয় এবং ঐতিহ্যের দুর্গাপুজো নিয়েও বড় বার্তা দিলেন অর্থমন্ত্রী। তিনি জানিয়েছেন, “দুর্গাপুজো হল বাংলার সাংস্কৃতিক আত্মা। আমাদের দুর্গাপুজো হল, বিশ্বজনীন উৎসব এবং বাংলার চিরন্তন আবেগ। এই মূল প্রতিপাদ্যকে কেন্দ্র করে আমরা একটি লক্ষ্যভিত্তিক পর্যটন ব্র্যান্ডিং অভিযান শুরু করব।"

West Bengal Budget 2026: জনতার বাজেটে একাধিক জনমুখী সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার (bengal budget 2026)। প্রসঙ্গত, পালাবলদের পর থেকেই মানুষের স্বার্থে কাজ করেছে চলেছে নতুন সরকার। এবার রাজ্য বাজেটেও সেই একই ছবি ধরা পড়ল। সোমবার, বিধানসভায় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্য বাজেট পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (West Bengal Budget 2026)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

দুর্গাপুজোকে ঘিরে নয়া ব্র্যান্ডিং!

সেখানে তিনি এক লক্ষ সরকারি শূন্যপদে নিয়োগ থেকে শুরু করে, প্রাথমিক শিক্ষা এবং উচ্চশিক্ষা খাতে বিপুল টাকা বরাদ্দ, ২০% ডিএ বৃদ্ধির ঘোষণা, অন্নপূর্ণা ভাণ্ডার-বিধবা ভাতায় সরকারি বরাদ্দ এবং কৃষিক্ষেত্রে বিনিয়োগ সহ একাধিক জনমুখী সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। 

সেইসঙ্গে, বাঙালির প্রিয় এবং ঐতিহ্যের দুর্গাপুজো নিয়েও বড় বার্তা দিলেন অর্থমন্ত্রী। তিনি জানিয়েছেন, “দুর্গাপুজো হল বাংলার সাংস্কৃতিক আত্মা। আমাদের দুর্গাপুজো হল, বিশ্বজনীন উৎসব এবং বাংলার চিরন্তন আবেগ। এই মূল প্রতিপাদ্যকে কেন্দ্র করে আমরা একটি লক্ষ্যভিত্তিক পর্যটন ব্র্যান্ডিং অভিযান শুরু করব।" 

Scroll to load tweet…

ব্যবসাকে সিন্ডিকেটমুক্ত করতে আইন

পাশাপাশি তিনি বলেন, শিল্প বাণিজ্য এবং শিল্পোদ্যোগে বরাদ্দ করা হবে ৩,২৬৬.৫৯ কোটি টাকা। অর্থাৎ, রাজ্যে শিল্পের বিনিয়োগের বিষয়টিকে ভীষণভাবেই গুরুত্ব দিয়ে বিবেচনা করছে রাজ্য সরকার। তাই ব্যবসাকে সিন্ডিকেটমুক্ত করতে আসছে নতুন আইন। 

অখন তখন এবং নানা কারণে হস্তক্ষেপ, চাঁদার চাপ ও জুলুমবাজির জেরে ব্যবসার অনেক ক্ষতি হচ্ছে। তাই আগামীদিনে এই সংক্রান্ত একটি আইন আনা হবে। ব্যবসাকে সিন্ডিকেটরাজ এবং অন্যান্য যে কোনও বেআইনি টাকা আদায় থেকে রক্ষা করার জন্য এই আইনটি আনা হবে বলে জানিয়েছেন স্বপন দাশগুপ্ত।

মহিলাদের ফ্রি বাস সার্ভিসে ৫৫০ কোটি বরাদ্দ

এছাড়াও মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবার জন্য বরাদ্দ করা হবে ৫৫০ কোটি টাকা। খুব দ্রুত পিঙ্ক কার্ড চালু করা হবে বলে জানিয়ে দিয়েছেন রাজ্যের নবনিযুক্ত অর্থমন্ত্রী। কার্যত, জনতার বাজেটে একাধিক চমক। সোমবার, বিধানসভায় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্য বাজেট পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।