West Bengal CM Suvendu Adhikari: এবারের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Elections 2026) বিজেপি-র (BJP) প্রচারের অন্যতম হাতিয়ার ছিল অনুপ্রবেশ। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবার অনুপ্রবেশকারীদের রাজ্যছাড়া করার জন্য কেন্দ্রীয় আইন কার্যকর করার কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী।
KNOW
Bangladeshi Infiltrators: সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) নিয়ে কেন্দ্রীয় সরকার যে আইন জারি করেছিল, তা এতদিন রাজ্যে কার্যকর হয়নি। তৃণমূল কংগ্রেস (AITC) সরকার কেন্দ্রের জারি করা আইন মানতে চায়নি। রাজ্যে প্রথমবার বিজেপি (BJP) সরকার গঠিত হওয়ার পর বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে ভারতে আশ্রয় নেওয়া ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়া এবং অনুপ্রবেশকারীদের রাজ্যছাড়া করার জন্য আইন কার্যকর করা হল। বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘোষণা করেছেন, 'বিএসএফ-এর (BSF) সঙ্গে সুদৃঢ় বন্ধন তৈরি করে আমরা রাজ্য ও দেশকে সুরক্ষিত করব। ভারত সরকারের পক্ষ থেকে ২০২৫ সালের ১৪ মে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফ-এর হাতে তুলে দেওয়ার জন্য নির্দেশিকা পাঠানো হয়েছিল। আমাদের আগের সরকার এক দিকে শরণার্থীদের সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার বিরোধিতা করেছে, অন্যদিকে এই গুরুত্বপূর্ণ আইনকে কাজে লাগায়নি। আজ থেকে এই আইন আমরা কার্যকর করলাম।'

কারা সিএএ-র আওতায় থাকবেন?
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সিএএ আইন অনুযায়ী, 'সাতটি সম্প্রদায়ের মানুষ নাগরিকত্ব সংশোধনী আইনের আওতাভুক্ত। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যাঁরা এ রাজ্যে এসেছেন, তাঁদের পুলিশ কোনওভাবে হেনস্থা করতে পারবে না বা আটক করতে পারবে না। কিন্তু যাঁরা সিএএ-র অন্তর্ভুক্ত নন, তাঁরা অনুপ্রবেশকারী। তাঁদের সরাসরি রাজ্য পুলিশ গ্রেফতার করবে এবং বিএসএফ-এর হাতে তুলে দেবে। বিজিবি-র (Border Guard Bangladesh) সঙ্গে কথা বলে তাঁদের দেশ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করা হবে। অর্থাৎ, ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট। সীমান্ত সংলগ্ন সব থানায় দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে আইন কার্যকর করলাম।'
কাঁটাতারের বেড়ার জন্য বিএসএফ-কে জমি
ভারত-বাংলাদেশ সীমান্তে (India-Bangladesh Border) অরক্ষিত স্থানে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ-কে জমি তুলে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বিএসএফ-কে এই জমি দেওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। তবে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই এই সমস্যা মিটিয়ে নিল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


