MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata Weather Alart: সাবধান কলকাতা! আকাশে ১৮ কিমির বেশি উঁচু মেঘের স্তম্ভ, এদিকে সাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ

Kolkata Weather Alart: সাবধান কলকাতা! আকাশে ১৮ কিমির বেশি উঁচু মেঘের স্তম্ভ, এদিকে সাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ

Kolkata Weather Alart: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে, যার জেরে ভারী দুর্যোগের আশঙ্কা রয়েছে। এদিকে কলকাতার আকাশে ১৮ কিলোমিটার উঁচু কিউমুলোনিম্বাস মেঘের স্তর জমেছে।

2 Min read
Author : Deblina Dey
Published : Sep 21 2026, 06:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
শক্তি বাড়িয়ে চলেছে নিম্নচাপ
Image Credit : gemini

শক্তি বাড়িয়ে চলেছে নিম্নচাপ

Kolkata Weather Alart: বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে ২১ সেপ্টেম্বর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ২১ সেপ্টেম্বর নিম্নচাপে (Depression) পরিণত হতে চলেছে এবং পরবর্তীকালে এটি ২২ সেপ্টেম্বর গভীর নিম্নচাপে (Deep Depression) রূপ নিতে পারে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
Image Credit : gemini

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা

এর প্রভাবে চলতি সপ্তাহের পরবর্তী দিনগুলোতে বিশেষ করে ২২ থেকে ২৫ সেপ্টেম্বর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা থাকলেও, ২১ সেপ্টেম্বর কলকাতায় মূলত মেঘলা আবহাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের স্থানীয় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Related Articles

Related image1
WB Weather Update: শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে নিম্নচাপ! আছড়ে পড়তে পারে অন্ধ্র ও ওড়িশা উপকূলে
Related image2
WB Weather Alart: গভীর নিম্নচাপের জেরে বঙ্গে দুর্যোগ? কী বলছে হাওয়া অফিস?
39
আকাশে ১৮ ফুটেরও বেশি ঘন মেঘের স্তর
Image Credit : Asianet News

আকাশে ১৮ ফুটেরও বেশি ঘন মেঘের স্তর

টাইমসের একটি প্রতিবেদন অনুসারে, কলকাতার আকাশে ১৮ ফুটেরও বেশি ঘন মেঘের স্তর। এই মেঘ সাধারনত কিউমুলোনিম্বাস স্তম্ভ লম্বা উল্লম্ব মেঘবলয় যা ১৮ কিমি পর্যন্ত বিস্তার। আবহাওয়া দফতরের ডপলার রাডারে ধরা পড়া তথ্য অনুযায়ী, এই ধরনের মেঘের চূড়া বা উচ্চতা আকাশ অভিমুখে ১২ থেকে ১৮ কিলোমিটার পর্যন্ত উঁচুতে পৌঁছে যায়।

49
কেন এটি তৈরি হয়?
Image Credit : Asianet News

কেন এটি তৈরি হয়?

বঙ্গোপসাগরের কাছাকাছি অবস্থানের কারণে কলকাতায় প্রচুর আর্দ্রতা বা জলীয় বাষ্প প্রবেশ করে। এর সঙ্গে সকাল থেকে তীব্র গরম বা তাপ যুক্ত হলে বাতাস হু হু করে ওপরের দিকে উঠতে শুরু করে (উষ্ণ বায়ুর ঊর্ধ্বগমন)। এই প্রক্রিয়াকে আবহাওয়াবিদ্যায় CAPE (Convective Available Potential Energy) বলা হয়, যা মেঘকে দ্রুত ওপরের দিকে ঠেলে দেয়।

59
কলকাতার আবহাওয়া ও তাপমাত্রা আকাশ ও বৃষ্টিপাত
Image Credit : Asianet News

কলকাতার আবহাওয়া ও তাপমাত্রা আকাশ ও বৃষ্টিপাত

কলকাতার আকাশে মেঘের আনাগোনা থাকবে। দিনভর আকাশ মূলত আংশিক থেকে পুরোপুরি মেঘলা থাকবে এবং স্থানীয়ভাবে কয়েক পশলা হালকা বা মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

69
বিক্ষিপ্ত বৃষ্টিপাত
Image Credit : AI

বিক্ষিপ্ত বৃষ্টিপাত

তবে ২১ সেপ্টেম্বর শহরে টানা বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কম, মূলত বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২১ সেপ্টেম্বর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩° সেলসিয়াস থেকে ৩৫° সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬° সেলসিয়াস থেকে ২৭° সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে।

79
পূর্বাভাস উপকূলের জেলাগুলি
Image Credit : AI Generated

পূর্বাভাস উপকূলের জেলাগুলি

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পূর্বাভাস উপকূলের জেলাগুলিতে। নিম্নচাপের সরাসরি প্রভাব সবার আগে পড়তে চলেছে উপকূলবর্তী জেলাগুলিতে। ২১ সেপ্টেম্বর থেকেই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে মেঘের ঘনত্ব বাড়বে।

89
বঙ্গোপসাগরে নিম্নচাপ
Image Credit : AI Generated

বঙ্গোপসাগরে নিম্নচাপ

সমুদ্র ও মৎস্যজীবীদের জন্য সতর্কতা বঙ্গোপসাগরে নিম্নচাপটি ক্রমাগত শক্তি বৃদ্ধি করায় সমুদ্র উত্তাল হতে শুরু করেছে। ২১ সেপ্টেম্বর পূর্ব-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার (সর্বোচ্চ ৬৫ কিমি পর্যন্ত) পৌঁছাতে পারে।

99
উপকূলে ফিরে আসার নির্দেশ
Image Credit : gemini

উপকূলে ফিরে আসার নির্দেশ

এই কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং যারা ইতিমধ্যে গভীর সমুদ্রে রয়েছেন, তাদের দ্রুত উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া
কলকাতার খবর
বাংলা খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Bangla Live News: অভিজিৎ দীপকে-সহ CJP-র ৩ নেতাকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করল পুলিশ, ছাড়া পেলেন ধ্রুব রাঠি
Recommended image2
Kolkata Metro: দুর্গাপুজোয় রাতভর মেট্রো পরিষেবা, সপ্তমী-নবমী ব্লু ও গ্রিন লাইনে চলবে ভোররাত পর্যন্ত মেট্রো
Recommended image3
WB Weather: ষষ্ঠী-সপ্তমীতে বৃষ্টির ভ্রুকুটি! পুজোর দিনগুলিতে কেমন থাকবে আবহাওয়া? জানুন
Recommended image4
Now Playing
Anubrata Mondal : মেজাজ হারালেন অনুব্রত, কেষ্টর মুখে কষ্টের কথা
Recommended image5
Now Playing
Mamata Banerjee Detained In Delhi: ধর্না থেকে প্রিজন ভ্যান, তারপর থানা! ছাড়া পেয়েই দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব মমতা
Related Stories
Recommended image1
WB Weather Update: শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে নিম্নচাপ! আছড়ে পড়তে পারে অন্ধ্র ও ওড়িশা উপকূলে
Recommended image2
WB Weather Alart: গভীর নিম্নচাপের জেরে বঙ্গে দুর্যোগ? কী বলছে হাওয়া অফিস?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved