MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata Weather Update: তীব্র গরমের মাঝেই দুর্যোগের ভ্রুকুটি! বাংলায় কবে ঢুকবে বর্ষা, কী বলছে হাওয়া অফিস?

Kolkata Weather Update: তীব্র গরমের মাঝেই দুর্যোগের ভ্রুকুটি! বাংলায় কবে ঢুকবে বর্ষা, কী বলছে হাওয়া অফিস?

Kolkata Weather Update: দক্ষিণবঙ্গে তাপমাত্রা ৪০ ডিগ্রির আশেপাশে পৌঁছনোর সঙ্গে তীব্র গরম ও অস্বস্তি বজায় থাকবে, যদিও কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, একটানা ভারী বৃষ্টির কারণে।

2 Min read
Author : Deblina Dey
Published : May 24 2026, 06:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসে
Image Credit : chatgpt

তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসে

Kolkata Weather Update: আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে, কলকাতায়-সহ পার্শ্ববর্তী জেলা ও উপকূলবর্তী জেলাগুলির তাপমাত্রা পারদ প্রায় ৪০ ডিগ্রির বেশি থাকবে।গরম ও অস্বস্তি সবথেকে বেশি থাকতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। একাধিক তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
 দুর্যোগপূর্ণ আবহাওয়া
Image Credit : chatgpt

দুর্যোগপূর্ণ আবহাওয়া

উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। জারি রয়েছে কমলা ও হলুদ সতর্কতা। গত কয়েকদিন ধরে একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে প্রকৃতির এই রুদ্ররূপ এখনই থামার কোনো লক্ষণ নেই।

Related Articles

Related image1
Marco Rubio: কলকাতা থেকে শুরু মার্কো রুবিওর গুরুত্বপূর্ণ ভারত সফর, নজরে কূটনৈতিক সমীকরণ
Related image2
কলকাতা পুরসভার ১৭ নোটিসে কি TMC-তে কোণঠাসা অভিষেক? জোর জল্পনা বঙ্গ রাজনীতিতে
39
 'কমলা' এবং 'হলুদ' সতর্কতা জারি
Image Credit : chatgpt

'কমলা' এবং 'হলুদ' সতর্কতা জারি

বজ্রবিদ্যুৎ-সহ তীব্র বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ার কারণে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ইতিমধ্যেই 'কমলা' এবং 'হলুদ' সতর্কতা জারি করা হয়েছে।বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার পাশাপাশি তীব্রতার ওপর ভিত্তি করে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশেও এই সতর্কতা দেওয়া হয়েছে।

49
 বৃষ্টির সম্ভাবনা রয়েছে
Image Credit : ai photo

বৃষ্টির সম্ভাবনা রয়েছে

আজ গরমের মাঝেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।

59
বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি
Image Credit : ai photo

বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আকাশ থাকবে মেঘলা। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হলেও গরমের দাপট কমবে না আপাতত। উল্টে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।

69
অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি
Image Credit : ANI

অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি

আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে জানা যায়, চলতি সপ্তাহের উইকেন্ডে দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তবে সন্ধ্যার পর বেশকিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।উত্তরবঙ্গের পার্বত্য ও সমতলের এক বিরাট অংশে তীব্র বজ্রঝড় ও অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি রয়েছে।

79
বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে
Image Credit : Gemini

বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে

অন্যান্য সময়ে বা বৃষ্টির তীব্রতা কিছুটা কমলে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে হলুদ সতর্কতা বজায় থাকছে, যেখানে মাঝারি বজ্রপাত ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায়। পশ্চিমের কোনও কোনও জেলায় ৪০ ডিগ্রি ছুঁতে পারে পারদ।

89
মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস
Image Credit : ANI

মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস

অন্যান্য সময়ে বা বৃষ্টির তীব্রতা কিছুটা কমলে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে হলুদ সতর্কতা বজায় থাকছে, যেখানে মাঝারি বজ্রপাত ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

99
তীব্র গরমে নাজেহাল সাধারণ মানুষ
Image Credit : AI PHOTO

তীব্র গরমে নাজেহাল সাধারণ মানুষ

বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় গরমের তীব্রতা সবচেয়ে বেশি থাকবে। আলিপুর হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তীব্র গরমে নাজেহাল সাধারণ মানুষ। তীব্র গরম ও অস্বস্তিকর ভ্যাপসা অবহাওয়ায় দিনের বেলায় কার্যত ঘরের বাইরে বেরোনও অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
পৌরসভা নোটিশের উত্তর না দেওয়ায় অভিষেককে চরম কটাক্ষ সুকান্তর, দেখুন কী বলছেন
Recommended image2
Now Playing
Humayun Kabir: চলবে না বন্দে মাতরম, কুরবানি নিয়ে হুমায়ূনের হুঁশিয়ারি! ধুয়ে দিলেন নাজিয়া, প্রিয়াঙ্কা, শমীকরা!
Recommended image3
Now Playing
Suvendu Adhikari: স্বাস্থ্যের হাল ফেরাতে রাজ্যকে বড় উপহার মোদী সরকারের! ঘোষণা CM শুভেন্দু অধিকারীর
Recommended image4
Now Playing
East Bengal FC News: 'রক্ত-ঘাম দিয়ে তৈরি এই ক্লাব, আমরা লড়াইতে থাকতে জানি!' আইএসএল জিতে বার্তা দেবব্রতর
Recommended image5
Now Playing
Qurbani Row: এবার ইদে কী কুরবানি হবে? কী বললেন কলকাতার এই বড় ইমাম? দেখুন
Related Stories
Recommended image1
Marco Rubio: কলকাতা থেকে শুরু মার্কো রুবিওর গুরুত্বপূর্ণ ভারত সফর, নজরে কূটনৈতিক সমীকরণ
Recommended image2
কলকাতা পুরসভার ১৭ নোটিসে কি TMC-তে কোণঠাসা অভিষেক? জোর জল্পনা বঙ্গ রাজনীতিতে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved