MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal Weather: উত্তরে বৃষ্টি, দক্ষিণে অব্যাহত আর্দ্রতাজনিত অস্বস্তি, সন্ধ্যার মধ্যেই বৃষ্টিতে ভিজবে এই জেলাগুলি

West Bengal Weather: উত্তরে বৃষ্টি, দক্ষিণে অব্যাহত আর্দ্রতাজনিত অস্বস্তি, সন্ধ্যার মধ্যেই বৃষ্টিতে ভিজবে এই জেলাগুলি

Kolkata Weather Update: সকাল থেকেই হাওয়া গরম। বৈশাখের শুরুতেই মাঝগগনে সূর্যের দাপটে হাঁসফাঁস অবস্থা আমজনতার। কবে নামবে স্বস্তির বৃষ্টি? ছুটির দিনে রবিবার কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Apr 18 2026, 04:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
আজকের আবহাওয়ার আপডেট
Image Credit : Getty

আজকের আবহাওয়ার আপডেট

দহনজ্বালায় পুড়ছে দক্ষিণবঙ্গ, উত্তরে বৃষ্টির সম্ভাবনা। বলছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যজুড়ে আবহাওয়ার দ্বিমুখী রূপ লক্ষ্য করা যাচ্ছে। একদিকে যখন উত্তরবঙ্গে বৃষ্টির দাপট চলছে, অন্যদিকে দক্ষিণবঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত এবং বিহার থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখার প্রভাবে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, যার ফলে তৈরি হচ্ছে এই খামখেয়ালি পরিস্থিতি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট
Image Credit : Getty

দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট

দক্ষিণবঙ্গে বাড়ছে গরম ও অস্বস্তি। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা ইতিমধ্যে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আগামী সোমবারের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমের মতো জেলাগুলোতে তাপমাত্রা ৪০°C পার করতে পারে।

Related Articles

Related image1
Iran America Conflict: হরমুজের নামে মিথ্যাচার করছেন মার্কিন প্রেসিডেন্ট, ট্রাম্পকে হুঁশিয়ারি কালিবাফের
Related image2
Health News: প্রেগন্যান্সিতে প্যারাসিটামল খেলেই বিপদ! অটিজিম নিয়ে সতর্ক বার্তা চিকিৎসকদের
36
কলকাতার তাপমাত্রা কত?
Image Credit : Getty

কলকাতার তাপমাত্রা কত?

কলকাতার ক্ষেত্রেও পারদ ৩৮°C ছুঁতে পারে। শনিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং দুই বর্ধমানে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে বৃষ্টির দাপট কমবে এবং গরমের তীব্রতা বাড়বে। সকাল ১১ টা থেকে দুপুর তিনটে পর্যন্ত বয়স্কদের এবং বাচ্চাদের এবং অসুস্থ মানুষদের ক্ষেত্রে বাইরে বেরোনোর জন্য নিষেধাজ্ঞা জারি আলিপুর আবহাওয়া দফতরের। বইতে পারে '' লু "। হিট স্ট্রোকের সম্ভাবনা আছে বলেও জানিয়েছে হাওয়া অফিস। 

46
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট
Image Credit : Meta AI

উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণের উল্টো ছবি দেখা যাচ্ছে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলোতে। সেখানে দুর্যোগপূর্ণ আবহাওয়া এখনই কাটার সম্ভাবনা নেই। ভারী বৃষ্টি সম্ভাবনা আছে, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে। 

56
ভারী বৃষ্টির সম্ভাবনা কোন-কোন জেলায়?
Image Credit : X/APSDMA

ভারী বৃষ্টির সম্ভাবনা কোন-কোন জেলায়?

আজ ভারী বৃষ্টির (৭০-১০০ মিমি) সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। উপরের পাঁচটি জেলায় ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। উত্তরবঙ্গের তাপমাত্রায় বড় কোনো হেরফের না হলেও মালদহ ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় গরম ও অস্বস্তি অনুভূত হবে। আগামী মঙ্গল ও বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।

66
কলকাতার আবহাওয়া
Image Credit : Getty

কলকাতার আবহাওয়া

কলকাতায় ভ্যাপসা গরম ও আংশিক মেঘলা আকাশ। কলকাতায় বৃষ্টির চেয়ে আর্দ্রতাজনিত অস্বস্তিই হবে প্রধান মাথাব্যথার কারণ। সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে রোদের তেজ বাড়ছে। দুপুরের পর হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম বজায় থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৪°C এবং সর্বনিম্ন ২৭.৩°C এর আশেপাশে থাকলেও আগামী দু-তিন দিনে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া
কলকাতার খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
গত ১৫ বছর একজন নেত্রী নিজেকে ভগবান বানিয়েছিলেন...মমতাকে কটাক্ষ শমীকের
Recommended image2
Now Playing
Birbhum Encounter: 'পুলিশকে গুলি করলে, তারা কী বাতাসা খাওয়াবে!', রতন শেখের এনকাউন্টারের পরেই চরম বার্তা মুখ্যমন্ত্রীর
Recommended image3
Now Playing
BJP Kadambagachi: ঠিকাদারের কাছে কাটমানি চাওয়ার অভিযোগ! গ্রামবাসীদের রোষের মুখে বিজেপি কর্মী! উত্তপ্ত কদম্বগাছি
Recommended image4
West Bengal: 'বাংলায় দুষ্কৃতী আর ধর্ষকদের ঠাঁই নেই', রতন শেখ এনকাউন্টার নিয়ে কড়া বার্তা শুভেন্দুর, কী প্রতিক্রিয়া মন্ত্রীদের
Recommended image5
Birbhum Encounter: ধরা পড়ে পুলিশের দিকে ফের গুলি, পাল্টা নিশানায় শেষ বীরভূমের রতন শেখ
Related Stories
Recommended image1
Iran America Conflict: হরমুজের নামে মিথ্যাচার করছেন মার্কিন প্রেসিডেন্ট, ট্রাম্পকে হুঁশিয়ারি কালিবাফের
Recommended image2
Health News: প্রেগন্যান্সিতে প্যারাসিটামল খেলেই বিপদ! অটিজিম নিয়ে সতর্ক বার্তা চিকিৎসকদের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved