MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata Weather Update: বাংলার আবহাওয়ার দ্বিমুখী রূপ! উত্তরে বৃষ্টি দক্ষিণে দহন, কবে ভিজবে কলকাতা?

Kolkata Weather Update: বাংলার আবহাওয়ার দ্বিমুখী রূপ! উত্তরে বৃষ্টি দক্ষিণে দহন, কবে ভিজবে কলকাতা?

Kolkata Weather Update: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি ও তাপপ্রবাহের সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গে তাপমাত্রা ৪০°C পার করতে পারে। 

2 Min read
Author : Deblina Dey
Published : Apr 19 2026, 06:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
তাপমাত্রা আরও বাড়বে
Image Credit : Getty

তাপমাত্রা আরও বাড়বে

Kolkata Weather Update: বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম বজায় থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৪°C এবং সর্বনিম্ন ২৭.৩°C এর আশেপাশে থাকলেও আগামী দু-তিন দিনে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

29
কলকাতায় ভ্যাপসা গরম
Image Credit : Gemini

কলকাতায় ভ্যাপসা গরম

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়ছে। দুপুরের পর হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। কলকাতায় ভ্যাপসা গরম ও আংশিক মেঘলা আকাশ। কলকাতায় বৃষ্টির চেয়ে আর্দ্রতাজনিত অস্বস্তিই হবে প্রধান মাথাব্যথার কারণ।

Related Articles

Related image1
Kolkata Suburbs Seats: শহরতলিতে লুকিয়ে রাজ্যে জয়ের পাসওয়ার্ড! কারা জিতবে কলকাতা লাগোয়া এই আধডজন আসনে
Related image2
Kolkata Crime News: টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা! নাকা চেকিংয়ে বাজেয়াপ্ত লক্ষাধিক টাকা
39
 উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
Image Credit : ANI

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

এদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ভারী বৃষ্টি সম্ভাবনা আছে, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে। দক্ষিণের উল্টো ছবি দেখা যাচ্ছে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলোতে। সেখানে দুর্যোগপূর্ণ আবহাওয়া এখনই কাটার কোনও সম্ভাবনা নেই।

49
অস্বস্তি অনুভূত হবে
Image Credit : Gemini

অস্বস্তি অনুভূত হবে

উত্তরবঙ্গের তাপমাত্রায় বড় কোনও হেরফের না হলেও মালদহ ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় গরম ও অস্বস্তি অনুভূত হবে। আগামী মঙ্গল ও বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। আজ ভারী বৃষ্টির (৭০-১০০ মিমি) সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। উপরের পাঁচটি জেলায় ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে।

59
 তাপমাত্রা ৪০°C পার করতে পারে
Image Credit : Gemini

তাপমাত্রা ৪০°C পার করতে পারে

আগামী সোমবারের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমের মতো জেলাগুলোতে তাপমাত্রা ৪০°C পার করতে পারে। দক্ষিণবঙ্গে বাড়ছে গরম ও অস্বস্তি। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা ইতিমধ্যে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

69
হিট স্ট্রোকের সম্ভাবনা ও সতর্কতা
Image Credit : freepik

হিট স্ট্রোকের সম্ভাবনা ও সতর্কতা

সকাল ১১ টা থেকে দুপুর তিনটে পর্যন্ত বয়স্কদের এবং বাচ্চাদের এবং অসুস্থ মানুষদের ক্ষেত্রে বাইরে বেরোনোর জন্য নিষেধাজ্ঞা জারি আলিপুর আবহাওয়া দফতরের। বইতে পারে '' লু "। হিট স্ট্রোকের সম্ভাবনা আছে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

79
গরমের তীব্রতা বাড়বে
Image Credit : Gemini AI

গরমের তীব্রতা বাড়বে

কলকাতার ক্ষেত্রেও পারদ ৩৮°C ছুঁতে পারে। আজ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং দুই বর্ধমানে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ থেকে বৃষ্টির দাপট কমবে এবং গরমের তীব্রতা বাড়বে।

89
ওড়িশার উপর ঘূর্ণাবর্ত
Image Credit : Getty

ওড়িশার উপর ঘূর্ণাবর্ত

ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত এবং বিহার থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখার প্রভাবে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, যার ফলে তৈরি হচ্ছে এই খামখেয়ালি পরিস্থিতি।

99
বাড়ছে তাপমাত্রা
Image Credit : Getty

বাড়ছে তাপমাত্রা

গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ, উত্তরে বৃষ্টির সম্ভাবনা। বলছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যজুড়ে আবহাওয়ার দ্বিমুখী রূপ লক্ষ্য করা যাচ্ছে। একদিকে যখন উত্তরবঙ্গে বৃষ্টির দাপট চলছে, অন্যদিকে দক্ষিণবঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।
আজকের আবহাওয়া
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Basanti ISF TMC Clash: আইএসএফের পতাকা টাঙাতে বাধা তৃণমূলের, তুমুল উত্তেজনা বাসন্তীতে
Recommended image2
Now Playing
Suvendu Adhikari: '১৫ বছর চোরেদের দিলেন, ৫ বছর রামকে দিয়ে দেখুন' শুভেন্দুর কথায় নতুন আশা!
Recommended image3
West Bengal Election 2026: নতুন ৭ লক্ষ নাম যুক্ত হল ভোটার লিস্টে, মোট ভোটার কমে দাঁড়াল ৬.৮ কোটি!
Recommended image4
Now Playing
Bengal Election 2026: 'ওরা শুধু মুসলিমদের কথা ভাবে' কোচবিহারে মমতাকে 'বুলডোজার' হুঙ্কার যোগীর!
Related Stories
Recommended image1
Kolkata Suburbs Seats: শহরতলিতে লুকিয়ে রাজ্যে জয়ের পাসওয়ার্ড! কারা জিতবে কলকাতা লাগোয়া এই আধডজন আসনে
Recommended image2
Kolkata Crime News: টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা! নাকা চেকিংয়ে বাজেয়াপ্ত লক্ষাধিক টাকা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved