MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • মার্চে টানা ৬ দিনের লম্বা ছুটি! দেখে নিন নবান্নের ২০২৬-এর হলিডে লিস্ট

মার্চে টানা ৬ দিনের লম্বা ছুটি! দেখে নিন নবান্নের ২০২৬-এর হলিডে লিস্ট

২০২৬ সালের মার্চ মাসে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জন্য থাকছে ছুটির ছড়াছড়ি। নবান্নের তালিকা অনুযায়ী টানা ৬ দিন ছুটির সুযোগ কীভাবে পাবেন এবং কোন কোন দিন অফিস বন্ধ থাকবে, জেনে নিন এই প্রতিবেদনে।

2 Min read
Author : Parna Sengupta
Published : Mar 06 2026, 05:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Image Credit : stockPhoto

২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী মার্চ মাস সরকারি কর্মচারীদের জন্য একরাশ খুশির খবর নিয়ে হাজির হয়েছে। দোলযাত্রা থেকে শুরু করে ঈদ-উল-ফিতর এবং রামনবমী—এ মাসে উৎসব আর ছুটির যেন মেলা বসেছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
Image Credit : Asianet News

নবান্ন তথা পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর (Audit Branch) থেকে প্রকাশিত ৪১৮৮-এফ(পি২) বিজ্ঞপ্তিতে ২০২৬ সালের যে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে মার্চ মাসে একাধিক লম্বা ছুটির হাতছানি রয়েছে।

Related Articles

Related image1
Bank Holiday March: মার্চে কতদিন ব্যাঙ্কে তালা ঝুলবে? ব্যাঙ্কের কাজে যাওয়ার আগে দেখে নিন ছুটির সম্পূর্ণ তালিকা
Related image2
Bank Holiday: এই সপ্তাহে পরপর ৪ দিন ব্যাংক ছুটি! টাকা তোলার আগে তারিখগুলো দেখে নিন
39
Image Credit : stockPhoto

প্রথমেই বলি, এ মাসের প্রথম দিন অর্থাৎ ১ মার্চ রবিবার ছিল। তারপর ৩ মার্চ ছিল মঙ্গলবার, দোলের ছুটি। আর ৪ মার্চ হোলির ছুটি। অর্থাৎ টানা দু’দিন ছুটি মিলেছে কর্মীদের। তবে সেক্ষেত্রে যদি সোমবারটা ছুটি নেওয়া যেত তাহলে টানা ৪ দিনের লম্বা ছুটির সুযোগ পেত সরকারি কর্মীরা। বিশেষ করে রঙের মরসুমে অনেকেই শান্তিনিকেতন বা সমুদ্রের হাওয়া গায়ে লাগিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

49
Image Credit : facebook

কীভাবে পাবেন টানা ৬ দিনের লম্বা ছুটি? মার্চ মাসের মাঝামাঝি সময়ে এক অভাবনীয় ছুটির সমীকরণ তৈরি হয়েছে। নবান্নের হলিডে লিস্ট অনুযায়ী, ১৭ মার্চ (মঙ্গলবার) শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি (মধু কৃষ্ণ ত্রয়োদশী) উপলক্ষে রাজ্যের সমস্ত সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে। এরপর ১৮ ও ১৯ মার্চ (বুধবার ও বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও, ২০ মার্চ থেকে পুনরায় ছুটির শুরু।

59
Image Credit : Asianet News

তালিকা অনুযায়ী:

২০ মার্চ (শুক্রবার): ঈদ-উল-ফিতরের আগের দিন (রাজ্য সরকারের বিশেষ ছুটি)।

২১ মার্চ (শনিবার): ঈদ-উল-ফিতর (এন.আই অ্যাক্ট অনুযায়ী ছুটি, চাঁদ দেখার ওপর নির্ভরশীল)।

২২ মার্চ (রবিবার): সাপ্তাহিক ছুটি।

69
Image Credit : stockPhoto

যদি কোনো কর্মচারী ১৮ এবং ১৯ মার্চ এই দু'দিন ব্যক্তিগত ছুটি বা ‘লিভ’ নিতে পারেন, তবে তিনি ১৭ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত টানা ৬ দিনের একটি লম্বা অবকাশ যাপন করতে পারবেন। এই সুযোগকে কাজে লাগিয়ে বসন্তের এই সময়ে অনেকেই শান্তিনিকেতন বা দিঘার মতো জায়গায় ভ্রমণের পরিকল্পনা সেরে নিচ্ছেন।

79
Image Credit : stockPhoto

মাসের শেষেও ছুটির ছড়াছড়ি মার্চের শেষ সপ্তাহও উৎসবের বাইরে নয়। ২৬ মার্চ (বৃহস্পতিবার) রামনবমী উপলক্ষে পাবলিক হলিডে বা সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। মাসের একেবারে শেষ দিন, অর্থাৎ ৩১ মার্চ (মঙ্গলবার) মহাবীর জয়ন্তী উপলক্ষেও সরকারি দপ্তরগুলি বন্ধ থাকবে।

89
Image Credit : stockPhoto

শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যাঙ্কের উপর প্রভাব নবান্নের এই নির্দেশিকা রাজ্যের সমস্ত সরকারি অফিস, স্থানীয় পুরসভা, পঞ্চায়েত এবং সরকার পোষিত মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে ৩, ২১, ২৬ এবং ৩১ মার্চ ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকলেও, ৪, ১৭ বা ২০ মার্চের মতো রাজ্য সরকারের নির্দিষ্ট ছুটিগুলি ব্যাঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে।

99
Image Credit : Asianet News

যদিও অনেক সরকারি কর্মী জানিয়েছেন যে, ২০২৬-এর এই সময়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের খাতা দেখার চাপ এবং ভোট বা এসআইআর (SIR) সংক্রান্ত কাজ থাকতে পারে, তবুও নবান্নের এই হলিডে লিস্ট ভ্রমণপিপাসু ও সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি করেছে। সব মিলিয়ে, ২০২৬-এর মার্চ মাস হতে চলেছে পুরোপুরি 'ছুটি ছুটি' মেজাজের।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
মমতা বন্দ্যোপাধ্যায়
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Riju Dutta: আজই ভাঙছে তৃণমূল! হাতছাড়া হচ্ছে 'ঘাসফুল' প্রতীক, বিস্ফোরক ঋজু!
Recommended image2
Annapurna Bhandar: ৩ তারিখ থেকেই মিলবে ৩০০০ টাকা! তৈরি চূড়ান্ত তালিকা, আপনার নাম আছে?চেক করুন এভাবে
Recommended image3
Now Playing
Partha Chatterjee: অভিষেক নয় তৃণমূলের বড় সম্পদ ছিল শুভেন্দু! পার্থর মন্তব্যে তৃণমূলে নতুন ঝড়! দেখুন
Recommended image4
Nabanna Govt Job: ডিসেম্বরের মধ্যেই ৫০ হাজার সরকারি নিয়োগ, কারা আবেদন করতে পারবেন?
Recommended image5
Now Playing
TMC News: ভাঙছে তৃণমূল, বুঝতে পেরেই ভয় পেয়ে ফেসবুক লাইভে আজ কী বললেন মমতা?
Related Stories
Recommended image1
Bank Holiday March: মার্চে কতদিন ব্যাঙ্কে তালা ঝুলবে? ব্যাঙ্কের কাজে যাওয়ার আগে দেখে নিন ছুটির সম্পূর্ণ তালিকা
Recommended image2
Bank Holiday: এই সপ্তাহে পরপর ৪ দিন ব্যাংক ছুটি! টাকা তোলার আগে তারিখগুলো দেখে নিন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved