MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • অন্নপূর্ণা যোজনার টাকা পেতে অক্টোবরই সবচেয়ে গুরুত্বপূর্ণ! সেপ্টেম্বরে টাকা পেলেও এবার বাদ পড়তে পারেন?

অন্নপূর্ণা যোজনার টাকা পেতে অক্টোবরই সবচেয়ে গুরুত্বপূর্ণ! সেপ্টেম্বরে টাকা পেলেও এবার বাদ পড়তে পারেন?

অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকার কিস্তি পাওয়ার ক্ষেত্রে অক্টোবর মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুজোর মাসে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি না বা ভবিষ্যতে টানা টাকা আসতে থাকবে কি না, তা সম্পূর্ণ নির্ভর করছে এই মাসের ওপর। কেন জানেন?

2 Min read
Author : Parna Sengupta
Published : Oct 07 2026, 02:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
কেন অক্টোবর এত গুরুত্বপূর্ণ?
Image Credit : Freepik

কেন অক্টোবর এত গুরুত্বপূর্ণ?

অন্নপূর্ণা যোজনায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী ২৫ থেকে ৬০ বছর বয়সি পশ্চিমবঙ্গের মহিলারা এই সুবিধা পেতে পারেন, যদি তাঁরা নির্দিষ্ট যোগ্যতার শর্ত পূরণ করেন। টাকা সরাসরি DBT-এর মাধ্যমে আধার-লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা রয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
সেপ্টেম্বরে টাকা পেলেই অক্টোবরেও নিশ্চিত নয়
Image Credit : Asianet News

সেপ্টেম্বরে টাকা পেলেই অক্টোবরেও নিশ্চিত নয়

অনেকেই মনে করছেন, সেপ্টেম্বর মাসে অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকেছে মানেই অক্টোবরেও টাকা চলে আসবে। কিন্তু বিষয়টি এতটা সরল নয়। নথি ও আবেদন যাচাইয়ের ভিত্তিতে উপভোক্তার যোগ্যতা চূড়ান্ত করা হচ্ছে। ফলে সেপ্টেম্বরে টাকা পাওয়া কোনও ব্যক্তির ক্ষেত্রেও পরবর্তী যাচাইয়ে সমস্যা ধরা পড়লে অক্টোবরের কিস্তি আটকে যেতে পারে।

Related Articles

Related image1
মিলবে না ডবল ভাতা, পুজোর আগে বাতিল হবে বহু অ্যাকাউন্ট, অন্নপূর্ণা যোজনা নিয়ে জারি নতুন নির্দেশিকা
Related image2
Annapurna Yojana: ১০ জুলাই-র পর আবেদন করেছেন? কবে মিলবে অন্নপূর্ণা যোজনা? ঘোষণা সরকার পক্ষের
38
কোন বিষয়গুলি যাচাই হচ্ছে?
Image Credit : Asianet News

কোন বিষয়গুলি যাচাই হচ্ছে?

আবেদনের সময় দেওয়া তথ্যের সঙ্গে সরকারি নথির তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। আধার, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ প্রয়োজনীয় তথ্যের মধ্যে কোনও অসঙ্গতি থাকলে সমস্যা তৈরি হতে পারে। DBT সংক্রান্ত সমস্যা থাকলেও টাকা আটকে যেতে পারে। তাই উপভোক্তাদের নিজেদের নথি ও ব্যাঙ্কের তথ্য ঠিকঠাক রয়েছে কি না, তা দেখে নেওয়া জরুরি।

48
সেবা সেতু ক্যাম্পেও সুযোগ ছিল
Image Credit : Asianet News

সেবা সেতু ক্যাম্পেও সুযোগ ছিল

অন্নপূর্ণা যোজনার আবেদন, নথি এবং পেমেন্ট সংক্রান্ত সমস্যা মেটাতে ২ থেকে ৪ অক্টোবর রাজ্যজুড়ে সেবা সেতু ক্যাম্প করা হয়েছিল। যাঁদের আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে, কিংবা KYC বা DBT সংক্রান্ত সমস্যা রয়েছে, তাঁদের সমস্যা সমাধানের সুযোগ দেওয়া হয়েছে।

58
অক্টোবরের ৩,০০০ টাকা কবে?
Image Credit : Asianet News

অক্টোবরের ৩,০০০ টাকা কবে?

এখনও অক্টোবরের কিস্তি পাঠানোর নির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে আগস্ট এবং সেপ্টেম্বর—দুই মাসেই ১৭ তারিখ থেকে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছিল। অক্টোবরের ১৭ তারিখ মহাষষ্ঠী হওয়ায় এবার টাকা কবে পাঠানো হবে, তা নিয়ে উপভোক্তাদের মধ্যে অপেক্ষা রয়েছে।

68
যোগ্য হলে নিয়মিত টাকা পাওয়ার কথা
Image Credit : Asianet News

যোগ্য হলে নিয়মিত টাকা পাওয়ার কথা

অন্নপূর্ণা যোজনার সরকারি বিজ্ঞপ্তিতে প্রতি মাসে ৩,০০০ টাকা দেওয়ার কথা বলা হয়েছে। তবে সেই সুবিধা পাওয়ার জন্য নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। তাই অক্টোবরের যাচাইয়ে যাঁদের আবেদন যোগ্য হিসেবে চূড়ান্ত হবে, তাঁদের জন্য পরবর্তী কিস্তিগুলিও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

78
কী করবেন উপভোক্তারা?
Image Credit : Asianet News

কী করবেন উপভোক্তারা?

অক্টোবরের টাকা নিয়ে অপেক্ষা করার পাশাপাশি আবেদনকারীদের নিজেদের স্ট্যাটাস পরীক্ষা করা উচিত। সরকারি অন্নপূর্ণা যোজনা পোর্টালে রেজিস্টার্ড মোবাইল নম্বর ব্যবহার করে আবেদনকারীর স্ট্যাটাস ট্র্যাক করার ব্যবস্থা রয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে কি না এবং আধার-ব্যাঙ্ক সংযোগে কোনও সমস্যা আছে কি না, সেটিও দেখে নেওয়া দরকার।

88
যাচাই-প্রক্রিয়া
Image Credit : Asianet News

যাচাই-প্রক্রিয়া

অর্থাৎ, অক্টোবর শুধু আরও এক মাসের ৩,০০০ টাকার কিস্তির বিষয় নয়—এই সময়ের যাচাই-প্রক্রিয়াই অনেকের ক্ষেত্রে ঠিক করে দিতে পারে, আগামী দিনে অন্নপূর্ণা যোজনার সুবিধা নিয়মিত মিলবে কি না। তাই সেপ্টেম্বরে টাকা পেয়েছেন বলে নিশ্চিন্ত না হয়ে নিজের আবেদন ও নথির স্ট্যাটাস একবার দেখে নেওয়াই গুরুত্বপূর্ণ।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
PM Modi 25 Years: ২৫ বছরের রাজনৈতিক যাত্রা! মোদীর বিশেষ দিনে কেন গুরুত্বপূর্ণ শুভেন্দুর ভূমিকা?
Recommended image2
যোগ্য হলে ফর্ম ৬ জমা দিন! নির্বাচন কমিশনের নিয়ম মেনেই SIR, স্পষ্ট বার্তা CEO-র
Recommended image3
PM Modi Amit Shah: মহালয়ার বিশেষ অনুষ্ঠানে কলকাতায় আসার কথা ছিল তাদের! কিন্তু সফর বাতিল করলেন মোদী-শাহ, কেন?
Recommended image4
Dilip Ghosh: আপের মতোই প্রাসঙ্গিকতা হারাচ্ছে ইন্ডিয়া জোট, তোপ দিলীপ ঘোষের
Recommended image5
Today’s News in Bengali Live: Indian Women's Cricket Team - হরমনপ্রীতের পরিবর্তে মহিলা ক্রিকেট দলের অধিনায়ক স্মৃতি
Related Stories
Recommended image1
মিলবে না ডবল ভাতা, পুজোর আগে বাতিল হবে বহু অ্যাকাউন্ট, অন্নপূর্ণা যোজনা নিয়ে জারি নতুন নির্দেশিকা
Recommended image2
Annapurna Yojana: ১০ জুলাই-র পর আবেদন করেছেন? কবে মিলবে অন্নপূর্ণা যোজনা? ঘোষণা সরকার পক্ষের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved