MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • SSC Documents: শীর্ষ আদালতে SSC-র কোন নথি জমা দিয়েছে রাজ্য? হলফনামা চাইল আদালত

SSC Documents: শীর্ষ আদালতে SSC-র কোন নথি জমা দিয়েছে রাজ্য? হলফনামা চাইল আদালত

Calcutta High Court News: এসএসসি কেলেঙ্কারিতে শীর্ষ আদালতে যে নথি দিয়েছিল রাজ্য সরকার এবার তা দেখতে চেয়ে নথি তলব করল কলকাতা হাইকোর্ট। হঠাৎ কেন নথি তলব? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

3 Min read
Author : Moumita Poddar
Published : Jul 11 2025, 06:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
রাজ্যকে একগুচ্ছ প্রশ্ন আদালতের
Image Credit : Asianet News

রাজ্যকে একগুচ্ছ প্রশ্ন আদালতের

এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষায় নম্বরের বিভাজন কার সিদ্ধান্তে করা হয়েছিল? এবার তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট। জানা গিয়েছে, এসএসসি-এর থেকে নথি তলব বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের। নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে নম্বর বিভাজন এবং শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে কড়া মন্তব্য বিচারপতি সৌমেন সেনের। আগামী সোমবার ফের এই মামলার শুনানি হবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে মামলা
Image Credit : Social Media

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে মামলা

সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি ২০১৬ এর প্রায় ২৬ হাজার চাকরি বাতিল হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত ৩০ মে এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা দফতর। সেই নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে মামলা হয়।

Related Articles

Related image1
Rain Alerts: নিম্নচাপ সরলেও অব্যাহত বৃষ্টির দাপট, কতদিন পর্যন্ত বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে?
Related image2
Vande Bharat News: যাত্রী স্বাচ্ছন্দ্যে বাড়তি কামরা যুক্ত হল বন্দে ভারতে, কোন রুটে মিলবে ২০ কামরার এই ট্রেন পরিষেবা?
36
 নথি তলব হাইকোর্টের
Image Credit : Social Media

নথি তলব হাইকোর্টের

শুক্রবার এসএসসি-এর থেকে নথি তলব করেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টের স্কুল সার্ভিস কমিশন যে হলফনামা জমা দিয়েছিল, তা এবার তলব করল কলকাতা হাইকোর্ট। নতুন নিয়োগ প্রক্রিয়ায় নম্বর বিভাজন নিয়েও আদালত কড়া মন্তব্য করেছে বলে জানা গিয়েছে। নতুন নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষায় নম্বরের বিভাজন কার সিদ্ধান্তে করা হয়েছিল, তা স্কুল সার্ভিস কমিশনের কাছে জানতে চান বিচারপতি সৌমেন সেন।

46
এসএসসি-এর উদ্দেশ্যে একাধিক প্রশ্ন
Image Credit : Social Media

এসএসসি-এর উদ্দেশ্যে একাধিক প্রশ্ন

এদিন এসএসসি-এর উদ্দেশ্যে একাধিক প্রশ্ন তুলে বিচারপতি বলেন, ‘’এসএসসি কি শূন্যপদের সংখ্যা বাড়াতে পারে? অতিরিক্ত শূন্যপদ যোগ করতে পারে? ২০১৬ সালের নিয়ম মানলে তার মধ্যেই যোগ্যতামান নির্দিষ্ট? পূর্বের শিক্ষকতার অভিজ্ঞতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। গোটা নিয়োগপ্রক্রিয়া বাতিল হয়ে গেলে সেই নিয়োগ প্রক্রিয়ার সকলের অভিজ্ঞতাই শূন্য হয়ে যায়। তাই যদি পূর্বের শিক্ষকতার অভিজ্ঞতা গ্রহণ করি, যা ২০১৬ সালের রুলে ছিল না। তাহলে আদালতকে বলতে হবে, ২০২৫ সালের নতুন নিয়োগ প্রক্রিয়ায় শুধুমাত্র যোগ্য এবং শারীরিকভাবে সক্ষমদের জন্য সীমাবদ্ধ সুবিধা পাইয়ে দিচ্ছে এসএসসি। সুপ্রিম কোর্ট শুধুমাত্র বয়সের ছাড় দিয়েছে। কাজেই শিক্ষাকতার অভিজ্ঞতার বিষয়টি ধোঁয়াশাযুক্ত।''

56
 এসএসসি-র দাবি আদালতে
Image Credit : Social Media

এসএসসি-র দাবি আদালতে

আদালতের র্পশ্নের জবাবে এসএসসি জানায় যে, ''২০২৫ সালের নতুন নিয়োগ প্রক্রিয়ায় শিক্ষকতার অভিজ্ঞতা সংযুক্ত করা হয়েছে। রুল তৈরি করে রাজ্য সরকার। এবং বিজ্ঞপ্তি দিয়ে শূন্যপদ ঘোষণা করে এসএসসি।'' এরপর বিচারপতি সৌমেন সেন বলেন, ‘’এসএসসি ২৬ হাজার চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, ২০১৬ নিয়োগ প্রক্রিয়ার বাতিল হওয়া শূন্যপদে ২০১৬ সালের নিয়ম মেনেই নিয়োগ করতে হবে। নতুন শূন্যপদ যোগ করে নিয়োগ করলে তা হবে ২০২৫ সালের নতুন নিয়ম মেনে।'' একই সঙ্গে নবম ও দশমের নিয়োগের ক্ষেত্রে বিধি কী, তাও মামলাকারীদের জিজ্ঞাসা করেন বিচারপতি।

66
মামলাকারীদের আইনজীবীদের দাবি
Image Credit : Social Media

মামলাকারীদের আইনজীবীদের দাবি

শুক্রবার মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য, ফিরদৌস শামিম, সুদীপ্ত দাশগুপ্তরা সওয়ালে বলেন, ‘’২০১৬ সালের ঘোষিত শূন্যপদে নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রায় মেনেই চলা উচিত এসএসসি-র। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে ২০২৫ সালের নতুন নিয়োগ প্রক্রিয়াকে কোনও ভাবেই সংযুক্ত করা যায় না। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় সেই সালের নিয়ম মেনেই করতে হবে। ২০১৬ সালের সমস্ত পরীক্ষার্থীকে এসএসসি-র নতুন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া উচিত। সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দিয়েছে, কোনও অতিরিক্ত সুবিধা সুযোগ পাবেন না শিক্ষকরা। কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়স এবং ন্যূনতম যোগ্যতা মার্কসে বদল আনা হয়েছে। যা সম্পূর্ণ অবৈধ। সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা হয়েছে।'' যদিও মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার হবে।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
এসএসসি দুর্নীতি: ২৬০০০ চাকরি বাতিল
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jadavpur Protest: "আমাদের অনেক কমরেডদের মেরেছে!" যাদবপুর ক্যাম্পাসে 'স্যালুট কিষেনজি' স্লোগানের তীব্র বিরোধিতা করল এসএফআই
Recommended image2
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে ফায়ার অডিট, ফের পুলিশ ও দমকলের যৌথ অভিযান
Recommended image3
Abhishek Porel: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাসের অভিযোগ, অভিষেক পোড়েলের দ্রুত শুনানির আবেদন খারিজ
Recommended image4
Nabanna Holidays in September 2026: বাংলার সরকারি কর্মীদের পোয়া বারো, প্রথম সপ্তাহে টানা ৩ দিন ছুটি!
Recommended image5
Derek Obrien: ক্যামাক স্ট্রিটকাণ্ডে হাজিরা এড়ালেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন
Related Stories
Recommended image1
Rain Alerts: নিম্নচাপ সরলেও অব্যাহত বৃষ্টির দাপট, কতদিন পর্যন্ত বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে?
Recommended image2
Vande Bharat News: যাত্রী স্বাচ্ছন্দ্যে বাড়তি কামরা যুক্ত হল বন্দে ভারতে, কোন রুটে মিলবে ২০ কামরার এই ট্রেন পরিষেবা?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved