MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
EPFO Wage Ceiling
Kolkata Weather Update
HAL Tejas Handover
Cyclone Arnab Update
Mamata Banerjee New Party Name & Symbol
Ajker Rashifal
Annapurna Yojana
Samsung Galaxy A08
IRCTC Train Cancel
Radha Ashtami 2026 Date
Digital Birth Certificate
What is APAAR ID Card?
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • Kolkata
  • টানা বৃষ্টির জেরে সবজির দর আকাশছোঁয়া, বাজার করতে গিয়ে মাসের শুরুতেই পকেট ফাঁকা মধ্যবিত্তর

টানা বৃষ্টির জেরে সবজির দর আকাশছোঁয়া, বাজার করতে গিয়ে মাসের শুরুতেই পকেট ফাঁকা মধ্যবিত্তর

Vegetable Price: অগাস্টের শুরুতেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টি হয়ে চলেছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টি হয়ে চলেছে। এই বৃষ্টির প্রভাব পড়েছে সবজির বাজারে। বিভিন্ন সবজির দর আকাশছোঁয়া (Vegetable Price Hike) হয়ে গিয়েছে।

2 Min read
Author : Soumya Ganguly
| Updated : Aug 03 2025, 06:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
বিভিন্ন জেলায় টানা বৃষ্টির জেরে সব সবজির দরই আকাশছোঁয়া হয়ে গিয়েছে, বাজারে গিয়ে সমস্যায় মধ্যবিত্ত
Image Credit : stockPhoto

বিভিন্ন জেলায় টানা বৃষ্টির জেরে সব সবজির দরই আকাশছোঁয়া হয়ে গিয়েছে, বাজারে গিয়ে সমস্যায় মধ্যবিত্ত

অগ্নিমূল্য সবজির বাজার

এবার নির্ধারিত সময়ের আগেই পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। মে মাসের শেষদিক থেকে নিয়মিত বৃষ্টি হয়ে চলেছে। মাঝেমধ্যেই টানা কয়েকদিন ধরে বৃষ্টি হয়ে চলেছে। বৃষ্টির জেরে বিভিন্ন সবজির দর অত্যন্ত চড়া। ফুলকপি, বেগুন, পটল, উচ্ছে, কাঁকরোল, শশার মতো সবজির দর বাড়ছে। সবজি বিক্রেতাদের দাবি, জোগান কমে যাওয়ায় পাইকারি বাজারে দর বেড়ে গিয়েছে। এর ফলেই খুচরো বাজারেও সবজির দর বেড়ে গিয়েছে।

DID YOU
KNOW
?
বাজারে সবজির দর চড়া
যে কোনও প্রাকৃতিক দুর্যোগ, বিপর্যয়ের পরেই বাজারে সবজি-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দর বেড়ে যায়। এবার টানা বৃষ্টির পর সবজির দর বেড়ে গিয়েছে।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
ফুলকপি, বেগুন, পটল, ঢ্যাঁরশ, কাঁকরোলের মতো সবজির দর অনেক বেড়ে গিয়েছে
Image Credit : Getty

ফুলকপি, বেগুন, পটল, ঢ্যাঁরশ, কাঁকরোলের মতো সবজির দর অনেক বেড়ে গিয়েছে

বিভিন্ন সবজির দর বেড়ে গিয়েছে

যাঁরা নিয়মিত বাজারে যান এবং যাঁরা সবজি বিক্রি করেন তাঁরা জানিয়েছেন, কিছুদিনের মধ্যেই সবজির দর প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। কয়েকদিন আগে ফুলকপি ৩০ টাকা করে বিক্রি হলেও, এখন ৫০-৬০ টাকা করে বিক্রি হচ্ছে। বেগুনের দর ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। পটল, ঢ্যাঁড়শ, কাঁকরোল, শশা প্রতি কিলো ৭০ থেকে ৮০ টাকা করে বিক্রি হচ্ছে। কাঁচালঙ্কা প্রতি কিলো ১০০ থেকে ১২০ টাকা করে বিক্রি হচ্ছে। টোম্যাটো প্রতি কিলো ৭০ থেকে ১০০ টাকা করে বিক্রি হচ্ছে। টোম্যাটোর দাম প্রতি কিলো ৭০ থেকে ১০০ টাকা।

১৫০
১৫০ টাকা প্রতি কিলো দরে বিক্রি হচ্ছে বেগুন!
টানা বৃষ্টির জেরে সব সবজির দরই বেড়ে গিয়েছে। প্রতি কিলো বেগুনের দর ১৫০ টাকায় পৌঁছে গিয়েছে।

Related Articles

Related image1
Vegetable Market-অগ্নিমূল্য সবজি বাজার, একলাফে দ্বিগুণ দাম বাড়ল ওলকপির, সেঞ্চুরির ঘরে পটল
Related image2
Vegetable Price: চড়া দাম, হাত দেওয়া যাচ্ছে না শাক-সবজিতে, আর কবে ব্যবস্থা নেবে সরকারের টাস্ক ফোর্স?
36
বিভিন্ন জেলায় বৃষ্টির ফলে ফসল নষ্ট হওয়ার কারণেই সবজির দর বেড়ে গিয়েছে, দাবি বিক্রেতাদের
Image Credit : Getty

বিভিন্ন জেলায় বৃষ্টির ফলে ফসল নষ্ট হওয়ার কারণেই সবজির দর বেড়ে গিয়েছে, দাবি বিক্রেতাদের

বৃষ্টিতে ফসল নষ্ট

সবজি বিক্রেতারা জানিয়েছেন, বিভিন্ন গ্রাম থেকে জেলা সদর এবং কলকাতার বাজারে সবজি আসে। টানা বৃষ্টিতে বিভিন্ন জায়গায় মাঠে জল জমে গিয়ে ফসল নষ্ট হয়ে গিয়েছে। ফলে বাজারে সবজির জোগান কমে গিয়েছে। এই কারণেই পাইকারি বাজারে সবজির দর বেড়ে গিয়েছে। ফলে খুচরো বাজারেও সবজির দর বেড়ে গিয়েছে।

46
সবজির দর নিয়ন্ত্রণ করতে কবে সক্রিয় হবে রাজ্য সরকারের টাস্ক ফোর্স?
Image Credit : unsplash

সবজির দর নিয়ন্ত্রণ করতে কবে সক্রিয় হবে রাজ্য সরকারের টাস্ক ফোর্স?

কবে নিয়ন্ত্রণে আসবে সবজির দর?

মাসের শুরুতেই বাজারে সবজি কিনতে গিয়ে মধ্যবিত্ত শ্রেণির পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। প্রতিদিন বাজারে গিয়ে শুধু সবজি কিনতে গিয়েই প্রায় ১,০০০ টাকা খরচ হয়ে যাচ্ছে। যাঁদের বেতন বেশি নয়, তাঁরা বাধ্য হয়ে সবজি কেনা বন্ধ করে দিচ্ছেন। সবজির দর নিয়ন্ত্রণ করার জন্য রাজ্য সরকারের টাস্ক ফোর্স আছে। কিন্তু সেই টাস্ক ফোর্স কবে সক্রিয় হবে, তার অপেক্ষায় সাধারণ মানুষ।

56
রাজ্য সরকার অবিলম্বে ব্যবস্থা না নিলে সবজির দর কমবে না, দাবি ক্রেতাদের
Image Credit : ANI

রাজ্য সরকার অবিলম্বে ব্যবস্থা না নিলে সবজির দর কমবে না, দাবি ক্রেতাদের

সরকারি হস্তক্ষেপের দাবি ক্রেতাদের

কৃষকরা জানিয়েছেন, বাজারে ফসলের দর চড়া হলেও, তাঁরা সেই লাভের অঙ্ক চোখে দেখতে পাচ্ছেন না। উল্টে বৃষ্টির জেরে ফসল নষ্ট হয়ে যাওয়ায় তাঁদের ক্ষতিই হচ্ছে। এই অবস্থায় সরকারের দিকে তাকিয়ে কৃষকরা। রাজ্য সরকারের টাস্ক ফোর্স ফোর্সের সক্রিয় হওয়ার অপেক্ষায় ক্রেতারাও। তাঁদের দাবি, সবজির দর কমার বদলে বেড়েই যাবে।

66
মজুতদারি, ফড়েদের দাপট ঠেকানোর জন্য আর কবে ব্যবস্থা নেবে রাজ্য সরকার?
Image Credit : Getty

মজুতদারি, ফড়েদের দাপট ঠেকানোর জন্য আর কবে ব্যবস্থা নেবে রাজ্য সরকার?

এখনও বাজারে ফড়েদের দাপট

কৃষকদের পাশাপাশি ক্রেতারাও দাবি করেছেন, মজুতদারির জন্যই খুচরো বাজারে সবজির জোগান কমে গিয়েছে। এই কারণেই সবজির দর বাড়ছে। দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছে, ফড়েদের দাপটের কারণে কৃষকরা ফসলের উপযুক্ত দাম পাচ্ছেন না, অন্যদিকে, সাধারণ মানুষকে বেশি দাম দিয়ে সবজি কিনতে হচ্ছে। অথচ ফড়েদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Kunal Ghosh: উপনির্বাচনের আগে নন্দীগ্রাম-রেজিনগর নিয়ে ফের তোপ কুণালের! এবার কী বললেন?
Recommended image2
Kolkata Weather Alart: সাবধান কলকাতা! আকাশে ১৮ কিমির বেশি উঁচু মেঘের স্তম্ভ, এদিকে সাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ
Recommended image3
Durga Puja 2026: “ধুনুচির ছন্দে আগমনী" হরকুটির রায়-ব্যানার্জি বাড়িতে অভিনব সেলিব্রেশন! তরুণ প্রজন্মের ভিড়, কী জানালেন উদ্যোক্তারা?
Recommended image4
মমতাকে হারানোর নির্দেশ এসেছিল অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে, বিস্ফোরক দাবি ঋতব্রতর
Recommended image5
Cyclone Arnab: সাগরে ঘনীভূত নিম্নচাপ, ঘূর্ণিঝড় ‘অর্ণব’ কি তৈরি হবে? বাংলায় কতটা প্রভাব
Related Stories
Recommended image1
Vegetable Market-অগ্নিমূল্য সবজি বাজার, একলাফে দ্বিগুণ দাম বাড়ল ওলকপির, সেঞ্চুরির ঘরে পটল
Recommended image2
Vegetable Price: চড়া দাম, হাত দেওয়া যাচ্ছে না শাক-সবজিতে, আর কবে ব্যবস্থা নেবে সরকারের টাস্ক ফোর্স?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved