MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • 'বডি নিয়ে শিগগিরি...'! ফোনে চিৎকার করে বলেছিলেন খোদ সন্দীপ ঘোষ! বিস্ফোরক তথ্য ফাঁস

'বডি নিয়ে শিগগিরি...'! ফোনে চিৎকার করে বলেছিলেন খোদ সন্দীপ ঘোষ! বিস্ফোরক তথ্য ফাঁস

আরজি কর কাণ্ডের দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। কিন্তু তিলোত্তমার বাবা-মা থেকে শুরু করে বন্ধু-বান্ধব,সহকর্মী সকলেই শুরু থেকে দাবি করে আসছেন তথ্যপ্রমাণ লোপাট করা হয়েছে। এই ঘটনার জন্য সঞ্জয় একা নয়, দায়ী আরও অনেকে। এই আবহেই ভয়ঙ্কর তথ্য সামনে এল।

2 Min read
Author : Parna Sengupta
Published : Jan 24 2025, 11:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
114
Image Credit : Asianet News

সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার পর ইতিমধ্যেই তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। যদিও তিলোত্তমার বাবা-মা থেকে শুরু করে বন্ধু-বান্ধব,সহকর্মী সকলেই শুরু থেকে দাবি করে আসছেন তথ্যপ্রমাণ লোপাট করা হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
214
Image Credit : Freepik

তারা এখনো বিশ্বাস করেন এই ঘটনার জন্য সঞ্জয় একা নয়, দায়ী আরও অনেকে।

314
Image Credit : Asianet News

শিয়ালদহ আদালতের বিচারকের নির্দেশনামার নানা অংশ থেকে সেই সন্দেহ আরো জোরালো হয়ে উঠেছে।

414
Image Credit : Asianet News

নির্দেশনামার ৩২ নম্বর পাতায় দেখা গিয়েছে আরজি কর (RG Kar Case) মেডিক্যাল কলেজের রেসপিরেটরি মেডিসিনের অ্যাসোসিয়েট প্রফেসর সুমিত তপাদার সাক্ষ্যদানের সময় জানিয়েছেন তরুণীর দেহ উদ্ধার হওয়ার পর তিনি তড়িঘড়ি ফোন করেছিলেন আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে।

514
Image Credit : Asianet News

সন্দীপ ফোন না তোলায় তিনি মেসেজে লিখেছিলেন, ‘খুব গুরুত্বপূর্ণ বিষয়, ৫ মিনিটের মধ্যে ফোন করুন’। সুমিতকে সন্দীপ কলব্যাক করেন।

614
Image Credit : Asianet News

তারপর ঝামেলা এড়াতে নির্যাতিতার দেহ দ্রুত মৃতদেহ মর্গে পাঠাতে বলেছিলেন সন্দীপ। বয়ানে এমনটাই জানিয়েছেন ওই সাক্ষী।

714
Image Credit : X

যদিও সেইসময় তিনি সন্দীপকে জানান ইতিমধ্যে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তদন্ত ছাড়া দেহ মর্গে পাঠানো যাবে না।

814
Image Credit : Asianet News

আইনজীবী সাব্বির আহমেদ এ প্রসঙ্গে বলেন, পুলিশ যতক্ষণ না তদন্ত করছে, ততক্ষণ ডেডবডি মর্গে পাঠানো যাবে না। এটা প্রমাণ হিসেবে রয়েছে। জজসাহেব এটা রেকর্ডও করেছেন।’

914
Image Credit : Asianet News

চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘মেডিকেল কলেজের প্রশাসনিক প্রধানের প্রথম প্রতিক্রিয়া যা হওয়া উচিত ছিল তার সঙ্গে এটা মানানসই নয়। মেয়েটি বেঁচে আছে কিনা, বাঁচানোর সুযোগ আছে কিনা সেই চেষ্টা করা উচিত ছিল। এরপর পুলিশকে খবর দেওয়া উচিত। পুলিশ ঠিক করবে দেহ মর্গে নিয়ে যাওয়া হবে কিনা।’

1014
Image Credit : Asianet News

তিলোত্তমার বাবা অভিযোগ করেছিলেন ৯ আগস্ট সকালে আর আরজি কর (RG Kar Case) মেডিকেল কলেজের এক এসিস্ট্যান্ট সুপার তাকে ফোন করে জানিয়েছিলেন তাঁদের মেয়ে আত্মহত্যা করেছে। এরপর তাঁদের মেয়েকে শেষবারের মতো তাঁদের দেখতেও দেওয়া হয়নি।

1114
Image Credit : Asianet News

ফোনের কথোপকথনে যে রেকর্ড সামনে এসেছে সেখানে নির্যাতিতার বাবাকে তখন নাকি বারবার বলা হয়েছিল, ‘আপনার মেয়ে … উনি সুইসাইড করেছেন হয়তো। মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা সবাই হাসপাতালের সামনেই রয়েছি। আপনারা যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন।’

1214
Image Credit : SOCIAL MEDIA

আদালতে মামলা (RG Kar Case) চলাকালী অ্যানাটমি বিশেষজ্ঞ অপূর্ব বিশ্বাস সাক্ষ্য দানের সময় জানিয়েছিলেন, ‘মৃতদেহ বিকেল পাঁচটা দশ মিনিটে মর্গে পৌঁছেছিল। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও টালা থানার বিশেষ অনুমতিতে করা হয়েছিল ময়নাতদন্ত’।

1314
Image Credit : Asianet News

নির্দেশ নামার ২৩ নম্বর পাতায় নিহত তরুণী চিকিৎসকের পারিবারিক বন্ধুর বয়ানে বলা হয়েছে তড়িঘড়ি শেষকৃত্য খুবই সন্দেহজনক এবং মুখ্যমন্ত্রী বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেন যা প্রত্যাখ্যান করেছিলেন তিলোত্তমার পরিবার।

1414
Image Credit : fb

সে সময় নির্যাতিতার বাবা-মা জানিয়েছিলেন তাঁদের মেয়ের দেহ কার্যত হাইজ্যাক করে নিয়ে যাওয়া হয়েছিল। তড়িঘড়ি শেষকৃত্য করে দেওয়ার অভিযোগ তুলেছিলেন তাঁরাও।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Durga Puja 2026: এক মণ্ডপেই কৃষ্ণ ও দুর্গার মহাশক্তি! চেতলা অগ্রণীর বিরাট চমক
Recommended image2
Durga Puja: বাংলায় এখন 'পরিবর্তনের পুজো', ৫৮ হাজার কমিটিকে সরকারি অনুদান, দাবি দিলীপের
Recommended image3
Annapurna Yojana: আশা শেষ..পুজোর আগে ঢুকছে না অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা! কবে পাবেন, রইল নয়া খবর
Recommended image4
WB Municipal Election: অবিলম্বে মুছে ফেলতে হবে পুরনো তথ্য, ইভিএম জট কাটাতে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Recommended image5
Kolkata Metro: টিকিট কাটার লম্বা লাইনে আর দাঁড়াতে হবে না, নয়া উদ্যোগ মেট্রো রেল কর্তৃপক্ষের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved