MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • যাত্রী স্বাচ্ছন্দ্যে বাড়তি উপহার, মহালয়ার দিন কলকাতা মেট্রোয় মিলবে অতিরিক্ত পরিষেবা

যাত্রী স্বাচ্ছন্দ্যে বাড়তি উপহার, মহালয়ার দিন কলকাতা মেট্রোয় মিলবে অতিরিক্ত পরিষেবা

Kolkata Metro: আসন্ন উৎসবের মরশুম। আর এক সপ্তাহও বাকি নেই বাঙালির শ্রেষ্ঠ উৎসবের ঢাকে কাঠি পড়ার। রাত পোহালেই রবিবার মহালয়া। তার আগেই যাত্রী স্বাচ্ছন্দ্যে জোর দিতে একাধিক পদক্ষেপ কলকাতা মেট্রো কর্তৃপক্ষের। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 20 2025, 06:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
মহালয়ায় বাড়ছে মেট্রোর সংখ্যা
Image Credit : MODI'S X HANDEL

মহালয়ায় বাড়ছে মেট্রোর সংখ্যা

রবিবার অর্থাৎ ২১ সেপ্টেম্বর মহালয়া। খাতায় কলমে ছুটির দিনে মহালয়া পড়লেও পুজোর আর হাতে গোনা এক সপ্তাহও বাকি নেই। তাই পুজোর আগে শেষ রবিবারে একদিকে যেমন থাকবে কেনাকাটা করার ভিড় তেমনই, মহালয়া উপলক্ষে তর্পণ করার জন্য প্রচুর মানুষ যাবেন দক্ষিণেশ্বরে। আর তাই তো যাত্রী চাপের কথা মাথায় রেখে মহালয়ার দিন বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে কলকাতা মেট্রোরেলওয়ে কর্তৃপক্ষ।  

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কোন লাইনে বাড়তি মেট্রো?
Image Credit : MODI'S X HANDEL

কোন লাইনে বাড়তি মেট্রো?

মহালয়ার দিনভর ছুটির আমেজে যাত্রী ভিড়ের কথা মাথায় রেখে মেট্রো কর্তৃপক্ষের তরফে ব্লু লাইনে বাড়তি মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত  নেওয়া হয়েছে। ফলে ওই দিন দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত চলবে বাড়তি মেট্রো পরিষেবা। মাসের শেষ রবিবার তার উপর পুজোর কথা মাথায় রেখে অত্যাধিক ভিড় সামলাতেই এই সিদ্ধান্তের কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে মেট্রোরেলওয়ে কর্তৃপক্ষ। 

Related Articles

Related image1
'মতুয়া ধর্মের বিভীষণ শান্তনু ঠাকুর', SIR ইস্যুতে মোদী-শাহকে চ্যালেঞ্জ মমতাবালা ঠাকুরের
Related image2
বঙ্গে ফের নিম্নচাপের অশনি সঙ্কেত! পুজোয় 'ভিলেন' বৃষ্টি, মহালয়া থেকেই ভাসবে এই জেলাগুলি
35
কখন থেকে মিলবে পরিষেবা?
Image Credit : stockPhoto

কখন থেকে মিলবে পরিষেবা?

মহালয়া রবিবার পড়লেও সপ্তাহের আর বাকি ছয়দিনের মতোই ২১ সেপ্টেম্বর রবিবার সকাল  ৬.৫০ ও ৬.৫৫ থেকেই মেট্রো পরিষেবা মিলবে। মেট্রোর এই বিজ্ঞপ্তিতে স্বাভাবিক ভাবেই খুশি যাত্রীরা। শুধু তাই নয়, মহালয়া উপলক্ষে ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত দিনভর ১৮২ টি মেট্রো চলবে। অন্যান্য রবিবারে এই সংখ্যা থাকে ১৩০টি।

45
কলকাতা মেট্রো পরিষেবা
Image Credit : Asianet News

কলকাতা মেট্রো পরিষেবা

এই বিষয়ে কলকাতা মেট্রোর তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত বাড়তি মেট্রো চলবে ২১ সেপ্টেম্বর অর্থাৎ মহালয়ার দিন। ওইদিন রবিবার হলেও দেবীপক্ষ সূচনার কথা মাথায় রেখে আমজনতার সুবিধার্থে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। 

55
 আপ ও ডাউনে বাড়তি মেট্রো পরিষেবা
Image Credit : Asianet News

আপ ও ডাউনে বাড়তি মেট্রো পরিষেবা

যদিও সপ্তাহের অন্যান্য রবিবার ব্লু লাইনে দিনভর ১৩০ টি মেট্রো চলে। কিন্তু মহালয়ায় সেই সংখ্যা বাড়ছে অনেকটাই। আপ ও ডাউনে ৯১ জোড়া অর্থাৎ মোট ১৮২ টি মেট্রো পাওয়া যাবে দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের মধ্যে।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
TMC Rebels: 'অমিত শাহের ডাকে দিল্লি যাচ্ছো, লজ্জা করছে না?' ইউসুফ পাঠানকে তোপ মহুয়া মৈত্রর
Recommended image2
Today’s News in Bengali Live: WB Weather - বঙ্গে বর্ষামঙ্গল, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ব্যাপক ঝড়বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে
Recommended image3
কোটি টাকার তোলাবাজি, সোমবার গভীর রাতে গ্রেফতার বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত
Recommended image4
Cervical cancer: কলকাতায় শুরু মহিলাদের সারভিক্যাল ক্যান্সারের ভ্যাক্সিন প্রদান, কীভাবে পাবেন জানুন
Recommended image5
Kolkata Rain: বর্ষা আসলেই জল থইথই কলকাতা, পরিস্থিতি মোকাবিলায় নয়া উদ্যোগ শুভেন্দু অধিকারী সরকারের
Related Stories
Recommended image1
'মতুয়া ধর্মের বিভীষণ শান্তনু ঠাকুর', SIR ইস্যুতে মোদী-শাহকে চ্যালেঞ্জ মমতাবালা ঠাকুরের
Recommended image2
বঙ্গে ফের নিম্নচাপের অশনি সঙ্কেত! পুজোয় 'ভিলেন' বৃষ্টি, মহালয়া থেকেই ভাসবে এই জেলাগুলি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved