MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'ইয়াগি'! ঝোড়ো হাওয়া আর বৃষ্টিতে নাজেহাল হবে এই কয়েকটা জেলা, দেখুন ছবি

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'ইয়াগি'! ঝোড়ো হাওয়া আর বৃষ্টিতে নাজেহাল হবে এই কয়েকটা জেলা, দেখুন ছবি

দিন কয়েক আগেই চিন ও ভিয়েতনামে দাপট দেখিয়েছে টাইফুন ‘ইয়াগি’। সেই ‘ইয়াগি’ই এবার তাণ্ডব চালাবে বাংলায়। ওই টাইফুনের যেটুকু দাপট অবশিষ্ট রয়েছে, তারই প্রভাব পড়তে চলেছে বাংলা।

2 Min read
Author : Parna Sengupta
Published : Sep 13 2024, 05:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
114
Image Credit : Freepik

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'ইয়াগি'। যার জেরে সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে অতি প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
214
Image Credit : Freepik

জেলায় জেলায় জারি সতর্কতা। পাশাপাশি আবারও মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করল আবহাওয়া দফতর। ভয়াবহ ঘূর্ণিঝড় ইয়াগির তাণ্ডবে তছনছ হয়ে গেছে ভিয়েতনাম।

314
Image Credit : Freepik

এদিকে, হাওয়া অফিসের খবর, মায়ানমারের মধ্যভাগে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী দু’দিনে সেটি উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে বাংলাদেশের উপকূলে পৌঁছবে।

414
Image Credit : Freepik

এই ঘূর্ণাবর্তের জেরেই হাওড়া, হুগলি, কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতর এমনটাই জানিয়েছে।

514
Image Credit : Getty

হাওয়া অফিস জানাচ্ছে, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

614
Image Credit : storyblocks.com

শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানে।

714
Image Credit : our own

শনিবার আবার বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর কয়েকদিন ফের শুকনো থাকবে দক্ষিণবঙ্গ।

814
Image Credit : storyblocks.com

টাইফুন ইয়াগির অবশিষ্টাংশ ঘূর্ণাবর্ত রূপে বাংলাদেশে রয়েছে বর্তমানে। আগামী ২ দিনের মধ্যে বাংলার উপকূলে গভীর নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস মিলেছে।

914
Image Credit : Asianet News

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস (South Bengal Weather)।

1014
Image Credit : Getty

আজ জলপাইগুড়ি, মালদা এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে।

1114
Image Credit : Getty

উত্তরের বাকি জেলাগুলিতেও অল্পবিস্তর বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে বাড়তে পারে বৃষ্টি। মালদায় তুমুল বর্ষণের সম্ভাবনা রয়েছে।

1214
Image Credit : Getty

উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের পাশাপাশি কলকাতার আবহাওয়ার কথা বলা হলে, আজ সকালে মহানগরে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে।

1314
Image Credit : Getty

আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে।

1414
Image Credit : storyblocks.com

তিলোত্তমার সর্বাধিক তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে খবর।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
ছেলে-মেয়ে নিয়ে বিজেপির পার্টি অফিসের তারক সিং, দলবদলের জল্পনা বাড়ালো ঋতব্রত তৃণমূলের এই নেতা
Recommended image2
TMC vs TMC: ঘাসফুল কার? তৃণমূলের প্রতীক লড়াইয়ে কমিশনের চিঠিতে খানিক স্বস্তি কালীঘাটে, চাপে ঋতব্রতরা
Recommended image3
জমি-বাড়ি বিক্রিতে জালিয়াতি রুখতে আসছে ‘আপনি’ অ্যাপ, কীভাবে কাজ করবে?
Recommended image4
Local Train Cancel: আজ হাওড়া-শিয়ালদহের ১২টি লোকাল ট্রেন বাতিল! কোন কোন ট্রেন চলবে না?
Recommended image5
Kolkata Weather Today: আজ ঝিরঝিরে বৃষ্টিতে ভিজবে শহর, কোন জেলায় কত বৃষ্টি? আবহাওয়ার পূর্বাভাস
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved