MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • 'এতদিন তো সরু চালের ভাত খেয়েছি-এই খাবার মুখে তোলা যায়?' জেলে সন্দীপের দাবি দাওয়ায় নাজেহাল কর্মীরা!

'এতদিন তো সরু চালের ভাত খেয়েছি-এই খাবার মুখে তোলা যায়?' জেলে সন্দীপের দাবি দাওয়ায় নাজেহাল কর্মীরা!

জেলে কেমন আছেন 'মহামান্য' সন্দীপ ঘোষ! আরজি কর হাসপাতালের এই প্রাক্তন অধ্যক্ষের নাকি একাধিক দাবি দাওয়া শুনতে হচ্ছে জেলের কর্মীদের। আর্থিক দুর্নীতি কাণ্ডে তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। সেখানে কেমন দিন কাটছে সন্দীপ ঘোষের, জেনে নিন।

2 Min read
Author : Parna Sengupta
Published : Sep 13 2024, 05:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
115
Image Credit : Asianet News

চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় এক মাসেরও বেশি সময় ধরে সংবাদ শিরোনামে রয়েছে আরজি কর হাসপাতাল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
215
Image Credit : Asianet News

গত ৯ অগস্ট সকালে আরজি কর মেডিক্যাল কলেজের চারতলায় সেমিনার হলে মহিলা চিকিৎসকের রক্তাক্ত, ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়।

315
Image Credit : Getty

তাঁকে ধর্ষণ এবং খুনের অভিযোগে সে রাতেই ওই সিভিক ভলান্টিয়ারকে পুলিশ গ্রেফতার করেছিল। পরে কলকাতা হাই কোর্টের এই মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।

415
Image Credit : Asianet News

এদিকে, আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁকে ঘিরে একের পর এক অভিযোগ সামনে আসছে।

515
Image Credit : social media

আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি কাণ্ডে তাঁকে গ্রেফতার করেছে সিবিআই।

615
Image Credit : X

তাঁর বিরুদ্ধে আর্থিক বেনিয়মের বেশ কিছু অভিযোগ সামনে এসেছে। পাশাপাশি চিকিৎসক তরুণীকে ধর্ষণ এবং হত্যা মামলাতেও তদন্ত চালাচ্ছে সিবিআই। সন্দীপকে আপাতত রাখা হয়েছে প্রেসিডেন্সি জেলে।

715
Image Credit : Asianet News

এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বুধবার দুপুরের মেনুতে ছিল মোটা চালের ভাত এবং একেবারে পাতলা ডাল। সঙ্গে ছিল একটি সবজি।

815
Image Credit : freepik

তা দেখে বেজায় চটে যান সন্দীপ ঘোষ। তিনি জেলের খাবার পরিবেশনকারী কর্মীকে বলেন, "এই মোটা চালের ভাত কেউ খেতে পারে? এই ভাত কি মুখে তোলা যায় ? আমি সবসময় সরু চালের ভাত খাই।"

915
Image Credit : Getty

তা শুনে পাল্টা ওই জেলকর্মী বলেন, "দেখুন, এখানে এমনই খাবার দেওয়া হয়ে থাকে। আমি ইচ্ছে হলে খাবেন। না পছন্দ হলে খাবেন না।"

1015
Image Credit : social media

সূত্রের খবর, এর কিছুক্ষণ পরে সেই খাবার সন্দীপ খেতে শুরু করেন। কিন্তু কিছুক্ষণ খাওয়ার পরেই থালা একপাশে ঠেলে দিয়ে দেন।

1115
Image Credit : our own

এখানেই থেমে থাকেননি সন্দীপ। এরপরে তিনি বেশ কয়েকজন জেলকর্মীকে ডেকে বলেন, তাঁর জন্য জেলের বাইরে থেকে খাবার নিয়ে আসার ব্যবস্থা করতে।

1215
Image Credit : social media

তা শুনে জেলকর্মীরা সঙ্গে সঙ্গে সন্দীপের প্রস্তাব খারিজ করে দেন। প্রেসিডেন্সি জেলে সন্দীপের উপর কড়া নজর রাখা হচ্ছে। পরের দিন সন্দীপের আচরণে বেশ কিছু পরিবর্তন দেখে জেলকর্মীরা তাঁকে জিজ্ঞাসা করেন শরীর ঠিক আছে কিনা।

1315
Image Credit : social media

তখন সন্দীপ জানান, সারা রাত তাঁর কোনও ঘুম আসেনি। একদিকে কেস নিয়ে চিন্তা এবং অন্যদিকে মশার কামড়ে ঘুম আসছে না। তখন উত্তরে জেল কর্মী বলেন, এটা তো আপনাকে মানিয়ে নিতেই হবে। এটা তো আর আরজিকর নয়।

1415
Image Credit : TI

একই জেলে রাখা হয়েছে আরজিকর হাসপাতালে তরুণী চিতিৎসককে ধর্ষণ এবং খুনে একমাত্র ধৃত সঞ্জয় রাই (রায়)-কে। তাকেও প্রথমে জেলে নিয়ে আসার পরে সমস্যা তৈরি হয়েছিল।

1515
Image Credit : X

জেলের খাবার কোনওমতেই খেতে চাইছিল না সঞ্জয়। এমনকী জেলকর্মীদের কাছে এগ চাউ দাবি করতে থাকে সে। যদিও সেই দাবি মানা হয়নি। এখন সঞ্জয় জেলের খাবারই খাচ্ছেন।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
ছেলে-মেয়ে নিয়ে বিজেপির পার্টি অফিসের তারক সিং, দলবদলের জল্পনা বাড়ালো ঋতব্রত তৃণমূলের এই নেতা
Recommended image2
TMC vs TMC: ঘাসফুল কার? তৃণমূলের প্রতীক লড়াইয়ে কমিশনের চিঠিতে খানিক স্বস্তি কালীঘাটে, চাপে ঋতব্রতরা
Recommended image3
জমি-বাড়ি বিক্রিতে জালিয়াতি রুখতে আসছে ‘আপনি’ অ্যাপ, কীভাবে কাজ করবে?
Recommended image4
Local Train Cancel: আজ হাওড়া-শিয়ালদহের ১২টি লোকাল ট্রেন বাতিল! কোন কোন ট্রেন চলবে না?
Recommended image5
Kolkata Weather Today: আজ ঝিরঝিরে বৃষ্টিতে ভিজবে শহর, কোন জেলায় কত বৃষ্টি? আবহাওয়ার পূর্বাভাস
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved