MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • দুর্গাপুজোর উদ্বোধনে শহরে আসবেন না অমিত শাহ? মোদীর ডেপুটির সফর সূচি নিয়ে বিজেপির অন্দরে ধোঁয়াশা

দুর্গাপুজোর উদ্বোধনে শহরে আসবেন না অমিত শাহ? মোদীর ডেপুটির সফর সূচি নিয়ে বিজেপির অন্দরে ধোঁয়াশা

Amit Shah On Durga Puja: উৎসবের মরশুমে অমিত শাহের হাত ধরে কলকাতার কয়টি মণ্ডপের পুজো উদ্বোধন হবে? আদেও শুক্রবার রাজ্যে আসছেন কীনা স্বরাষ্ট্র মন্ত্রী তা নিয়ে ইতিমধ্যে বিজেপির অন্দরেই তৈরি হয়েছে ধোঁয়াশা। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

1 Min read
Author : Moumita Poddar
Published : Sep 25 2025, 08:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
রাজ্যে আসছেন অমিত শাহ
Image Credit : Social Media

রাজ্যে আসছেন অমিত শাহ

কলকাতায় দুর্গাপুজোর উদ্বোধনে আসছেন অমিত শাহ। সরকারি সূত্রে জানা গিয়েছিল যে, শুক্রবার চতুর্থীর দিন শহরে দুটি পুজোর উদ্বোধন করতে পারেন মোদীর ডেপুটি। কিন্তু তার আগেই বিজেপির অন্দরে  অমিত শাহের উপস্থিতি এবং পুজো  উদ্বোধন নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সূত্র মারফত খবরে জানা গিয়েছে যে, শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর বঙ্গ সফরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
পুজোর উদ্বোধন নিয়ে বড় সিদ্ধান্ত বিজেপির
Image Credit : Social Media

পুজোর উদ্বোধন নিয়ে বড় সিদ্ধান্ত বিজেপির

সূত্রের খবর, বৃহস্পতিবার ইজেডসিসির পুজো উদ্বোধনে যাচ্ছেন না অমিত শাহ। তবে লেক অ্যাভিনিউয়ে সেবক সঙ্ঘের পুজো উদ্বোধনে যাচ্ছেন। উদ্বোধন করবেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর। ওই পুজোর এবারের থিম অপারেশন সিঁদুর। যা ব্যাপক সাড়া ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Related Articles

Related image1
গর্ভাবস্থায় প্যারাসিটামল খেলে শিশুর অটিজম হতে পারে! ট্রাম্পের আজব দাবি নস্যাৎ WHO-র
Related image2
পুজোয় আরও সস্তা কলকাতা মেট্রোর স্মার্ট কার্ড, একবার রিচার্জ করলে কতদিন বৈধ থাকবে? জানুন এক ক্লিকে
35
অমিত শাহের সফরে কাঁটছাট
Image Credit : Social Media

অমিত শাহের সফরে কাঁটছাট

বিজেপি সূত্রে খবর, জরুরি কাজের জন্য সফরের সময় কাটছাঁট করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। সেই কারণে এই সূচির বদল হতে চলেছে। তবে সব কিছু ঠিকঠাক থাকলে শুক্রবার শহরে আসবেন অমিত শাহ। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো, যা বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজো হিসেবে পরিচিত তার উদ্বোধন কবেন তিনি। 

45
কোন কোন পুজো উদ্বোধন করার কথা ছিল শাহের?
Image Credit : X

কোন কোন পুজো উদ্বোধন করার কথা ছিল শাহের?

জানা গিয়েছে, শুক্রবার অর্থাৎ চতুর্থীর দিন শহরে এসে মোট দুটি দুর্গাপুজোর উদ্বোধন করবেন মোদীর ডেপুটি। তার মধ্যে একটি হল বিজেপি কাউন্সিলর সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। এবং দ্বিতীয়টি হল ইজেড সিসির দুর্গাপুজো।

55
দুর্গাপুজো উদ্বোধন ঘিরে ধোঁয়াশা
Image Credit : Asianet News

দুর্গাপুজো উদ্বোধন ঘিরে ধোঁয়াশা

এদিকে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে উৎসবের মরশুমে শহরে এসে দুর্গাপুজো উদ্বোধন এক কথায় বলা যেতে পারে বাঙালি আবেগকে কাছে টানতে চাইছে বিজেপি। এমনটাই মত ওয়াকিবহাল মহলের।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দুর্গা পূজা
কলকাতার খবর
অমিত শাহ

Latest Videos
Recommended Stories
Recommended image1
Today’s News in Bengali Live: Share Market Today - মঙ্গলবারের শেয়ার বাজার কেমন থাকবে? কোন স্টকগুলি দিচ্ছে লাভের ইঙ্গিত?
Recommended image2
Suvendu Adhikari On Damayanti Sen: পালাবদল হতেই দময়ন্তীকে ফেরালেন শুভেন্দু, নতুন কোন পদে দুঁদে আইপিএস?
Recommended image3
Now Playing
Suvendu Adhikari: ফেরালেন মমতার আমলে সেই 'কোণঠাসা' দময়ন্তী সেনকে! কোন তদন্তে? শুভেন্দুর মেগা অ্যাকশন!
Recommended image4
লাগু হচ্ছে জাতীয় শিক্ষা নীতি, ফি নিয়ে প্রাইভেট স্কুল-কলেজগুলোকে কড়া বার্তা শুভেন্দুর
Recommended image5
Now Playing
Park Circus: কাশ্মীরের ছায়া পার্ক সার্কাসে! কী বার্তা? কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর
Related Stories
Recommended image1
গর্ভাবস্থায় প্যারাসিটামল খেলে শিশুর অটিজম হতে পারে! ট্রাম্পের আজব দাবি নস্যাৎ WHO-র
Recommended image2
পুজোয় আরও সস্তা কলকাতা মেট্রোর স্মার্ট কার্ড, একবার রিচার্জ করলে কতদিন বৈধ থাকবে? জানুন এক ক্লিকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved