Income Tax Raid in Debasish kumar residence: ভোটের মুখে এবারও সমস্যায় রাসবিহারীর তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমার। শুক্রবার ভোট থেকে আয়কর দফতরের হানা শুরু হয় তৃণমূল নেতার বাড়িতে। 

ভোটের মুখে এবারও সমস্যায় রাসবিহারীর তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমার। শুক্রবার ভোট থেকে আয়কর দফতরের হানা শুরু হয় তৃণমূল নেতার বাড়িতে। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত হানা চলছে দেবাশিস কুমারের মনোহরপুকুর রোডের বাড়িতে। আয়কর বিভাগের হানার সময়ই বাড়িতেই ছিলেন দেবাশিস কুমার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

দেবাশিস কুমারের বাড়িতে তল্লাশি অভিযান

দেবাশিস কুমারের বাড়ির পাশাপাশি তাঁর নির্বাচনী কার্যালয়তেও হানা দিয়েছে আয়কর বিভাগের অধিকর্তারা। তৃণমূল কংগ্রেস প্রার্থীর বাড়ি আর নির্বাচনী কার্যালয় দুই জায়গাতেই মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

কী কারণে হানা?

তবে কী কারণ দেবাশিস কুমারের বাড়িতে আয়কর বিভাগ হানা দিয়েছে তা এখনও স্পষ্ট নয়। আয়কর দফতরও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। সূত্রের খবর জমি সংক্রান্ত একটি মামলার তদন্তের জন্য সম্প্রতি এনফোর্সমেন্ট ডিরেক্টর একাধিকবার তলব করেছিল দেবাশিস কুমারকে। ডাকা হয়েছিল। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছিল। সেই মামলার তদন্তেই আয়কর বিভাগ দেবাশিস কুমারের বাড়িতে হানা দিয়েছে বলেও সূত্রের খবর।

দেবাশিস কুমার প্রার্থী

দেবাশিস কুমার রাসবিহারী কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী। তাঁর প্রতিপক্ষ বিজেপির স্বপন দাশগুপ্ত। এবার এই আসনে বিজেপি ফল ভালো হতে পারে বলে আসা করছে গেরুয়া শিবির। তারইমধ্যে দেবাশিস কুমারের বাড়িতে এই হানা তৃণমূল নেতার নির্বাচনী কাজকে বাধা দিতে পারে বলেও মনে করছে। যদিও স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করেছে দেবাশিস কুমারের বাড়ি আর নির্বাচনী কার্যালয়ের সামনে।

দেবাশিস কুমারের বাড়ির খুব কাঠেই তাঁর নির্বাচনী কার্যালয়। তারই পাশে মোতিলাল নেহরু রোডে দেবাশিস কুমারের একটি পার্টি অফিস রয়েছে। সেখানেও হানা দিয়েছে আয়কর বিভাগ। সেখানেও আয়কর হানা দিয়েছে। বর্তমানে সেই পার্টি অফিসের গেটের সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছেন। ভিতরে রয়েছেন আয়কর দফতরের আধিকারিকেরা। পরিস্থিতি সামলাতে পার্টি অফিসটির দেখভালের দায়িত্বে যিনি রয়েছেন, তাঁকেও ভিতরে ডেকেছেন আধিকারিকেরা। বাইরে তৃণমূলের বিক্ষোভরত কর্মীদের মধ্যে একজন বলেন, “না জানিয়ে তালা ভেঙে ভিতরে ঢোকা হয়েছে। এখানে আমাদের বিএলএ-দের সমস্ত ফাইল আছে। এজেন্টদের ফাইল আছে। সমস্ত ফাইল কপি করা হচ্ছিল। প্রতিটি ফাইল চুরি করে বিরোধী পক্ষের প্রার্থীর হাতে তুলে দেওয়ার একটা গভীর চক্রান্ত। আমরা এলাকার লোকেরা এসে ধরেছি। তার পরে এখন আমাদের (ভিতরের পরিস্থিতি) দেখানোর জন্য ডেকেছে।”