MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • আরও জোরাল হল আন্দোলন, ন্যায় বিচারের দাবিতে ষষ্ঠীতে ‘অভয়া পরিক্রমা’ করবেন জুনিয়র ডাক্তাররা

আরও জোরাল হল আন্দোলন, ন্যায় বিচারের দাবিতে ষষ্ঠীতে ‘অভয়া পরিক্রমা’ করবেন জুনিয়র ডাক্তাররা

জুনিয়র ডাক্তারদের অনশন তৃতীয় দিন পার। ষষ্ঠীতে কলকাতায় 'অভয়া পরিক্রমা' করার সিদ্ধান্ত নিয়েছে তারা। বিচারের দাবিতে মণ্ডপে মণ্ডপে যাবেন জুনিয়র ডাক্তাররা। সরকারের উপর চাপ বাড়াতে গণ ইস্তফা দিয়েছেন সিনিয়র ডাক্তাররা।

2 Min read
Author : Sayanita Chakraborty
| Updated : Oct 09 2024, 01:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Asianet News

শুরু হয়ে গিয়েছে দুর্গোৎসব। আজ পালিত হচ্ছে ষষ্ঠী। বসে গিয়েছে মায়ের বোধন। আর আজ পুজো পরিক্রমার বদলে হবে ‘অভয়া পরিক্রমা’। বিচারের দাবিতে ষষ্ঠীতে মণ্ডপে মণ্ডপে যাবেন জুনিয়র ডাক্তাররা

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : Asianet News

অনশনের ৩ দিন পার হয়ে গিয়েছে। এখনও সরকারের পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। বিচারের দাবিতে এবার ষষ্ঠীতে কলকাতায় ‘অভয়া পরিক্রমা’ করবেন বলে স্থির করেছেন জুনিয়র ডাক্তাররা।

310
Image Credit : Asianet News

উত্তর থেকে দক্ষিণ- বিচারের দাবিতে আজ মণ্ডপে মণ্ডপে যাবেন জুনিয়র ডাক্তাররা। ম্যাটাডোরে করে প্রতীকী মূর্তি নিয়ে হবে ‘অভয়া পরিক্রমা’। সঙ্গে বিলি করা হবে লিফলেট। আরও জোড়ালো হল আন্দোলন। 

410
Image Credit : Asianet News

আজ আবার দুপুর ৩টের সময় করুণাময়ী মোড় থেকে শুরু হবে মিছিল। শেষ হবে সিবিআই-র সিজিও কমপ্লেক্সের অফিসে। আর জি কর কাণ্ডের প্রতিবাদে এবং ন্যায় বিচারের দাবিতে পথে নামবেন জুনিয়র ডাক্তাররা।

510
Image Credit : Asianet News

এদিকে আবার সরকারের ওপর আরও চাপ বাড়িয়ে গণ ইস্তফা দিয়েছেন সিনিয়র ডাক্তাররা। গণ ইস্তফার পাশাপাশি জুনিয়রদের পাশে দাঁড়িয়েছেন তাঁরা।

610
Image Credit : Asianet News

রাজ্য সরকারকে কার্যত ২৪ ঘন্টার ডেডলাইন দিয়ে, গণ ইস্তফার হুঁশিয়ারি দিয়েছে মেডিক্যাল কলেজ এবং এসএসকেএম-র চিকিৎসকরা। সঙ্গে প্রতীকী অনশনেও বসেছেন তাঁরা।

710
Image Credit : Asianet News

এরই সঙ্গে সরকারকে চিঠি দেওয়া হয়েছে একাধিক চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে। অনশনরত চিকিৎসকদের দাবি পূরণে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।

810
Image Credit : SOCIAL MEDIA

তেমনই জুনিয়র ডাক্তারদের সঙ্গে অবিলম্বে আলোচনায় বসে জট কাটানোর কথা বলা হয়েছে চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে।

910
Image Credit : Asianet News

এদিকে পঞ্চমীতে কলকাতায় হয়েছে জোড়া মিছিল। রাস্তায় নেমেছিলেন জুনিয়র থেকে সিনিয়র ডাক্তাররা। কলকাতা মেডিক্যাল কলেজ ও এসএসকেএম হাসপাতাল থেকে বেরিয়ে এদিন দুটি মিছিল যায় ধর্মতলা পর্যন্ত।

1010
Image Credit : Asianet News

আজ হবে অভয়া পরিক্রমা। এদিকে আবার জুনিয়র ডাক্তারদের অনশনের পরিপ্রেক্ষিতে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন একাধিক চিকিৎসক সংগঠন। রাত ১২টা থেকে কর্মবিরতির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kolkata: কলকাতার জনবহুল অঞ্চলে ক্যাবের ভিতর থেকে উদ্ধার এক ব্যক্তির পা বাঁধা দেহ!
Recommended image2
অন্নপূর্ণা যোজনার টাকা পেতে অক্টোবরই সবচেয়ে গুরুত্বপূর্ণ! সেপ্টেম্বরে টাকা পেলেও এবার বাদ পড়তে পারেন?
Recommended image3
Now Playing
PM Modi 25 Years: ২৫ বছরের রাজনৈতিক যাত্রা! মোদীর বিশেষ দিনে কেন গুরুত্বপূর্ণ শুভেন্দুর ভূমিকা?
Recommended image4
যোগ্য হলে ফর্ম ৬ জমা দিন! নির্বাচন কমিশনের নিয়ম মেনেই SIR, স্পষ্ট বার্তা CEO-র
Recommended image5
PM Modi Amit Shah: মহালয়ার বিশেষ অনুষ্ঠানে কলকাতায় আসার কথা ছিল তাদের! কিন্তু সফর বাতিল করলেন মোদী-শাহ, কেন?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved