MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • আজ থেকেই শুরু হবে ঝড়-বৃষ্টি, কিন্তু কখন থেকে? বিশেষ খবর দিল আলিপুর আবহাওয়া দফতর

আজ থেকেই শুরু হবে ঝড়-বৃষ্টি, কিন্তু কখন থেকে? বিশেষ খবর দিল আলিপুর আবহাওয়া দফতর

আলিপুর আবহাওয়া দফতর জানাল সে আসছে। কিন্তু কবে! হাওয়া অফিস বলছে আজ অর্থাৎ ৫ তারিখ থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি কমতে চলেছে তাপপ্রবাহের দাপট।

1 Min read
Author : Parna Sengupta
Published : May 05 2024, 02:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Getty

শনিবার রাতে দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বৃষ্টির দেখা মেলে। সর্বোচ্চ তাপমাত্রার পারদ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই শনিবার মোটামুটি ভাবে কিছুটা কম ছিল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Getty

জানানো হয়েছে রবিবার থেকে ৮ মে পর্যন্ত উপকূল সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টি এবং ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এর জেরে সমুদ্রের কাছাকাছি অঞ্চলে বাড়তি সতর্কতা জারি হয়েছে।

36
Image Credit : Asianet News

পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই দিনাজপুরে ও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

46
Image Credit : Asianet News

বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। ৫ মে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে। ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।

56
Image Credit : Asianet News

রবিবারের পর বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দোসর হতে পারে ঝোড়ো হাওয়া। কখনও ঘণ্টায় ৩০ থেকে ৪০, কখনও ঘণ্টায় ৫০ থেকে ৬০ বেগে দমকা হাওয়া বইতে পারে

66
Image Credit : Getty

সোমবার উঠবে কালবৈশাখী ঝড়। এদিন ভারী বৃষ্টির সাথে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কালবৈশাখীর সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
PM Modi In Kolkata: বিশ্বযোগে মোদীর কলকাতায় যোগ, আজই পিএম কিষান যোজনার টাকা দেবেন প্রধানমন্ত্রী?
Recommended image2
Bengal DA Hike: ৪% না ৬%? জুনেই কি বাড়ছে ডিএ, ৩০ হাজার বেসিক হলে হাতে আসবে কত টাকা?
Recommended image3
তৃণমূলের ৪৪০ কোটি টাকার ফান্ড ফ্রিজ! দলীয় কোষাগার নিয়ে সংঘাত তুঙ্গে
Recommended image4
Indian Navy: কলকাতায় আসছেন মোদী, নৌসেনার হাতে তুলে দেবেন দেশের তৈরি তিনটি নতুন যুদ্ধজাহাজ
Recommended image5
Now Playing
প্রবল বৃষ্টিতে বিপর্যয় আলিপুর চিড়িয়াখানায়, জলে নেমে মোকাবিলায় মন্ত্রী অগ্নিমিত্রার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved