MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • অনশনের আজ দ্বাদশ দিন, হাসপাতালে ভর্তি ৬ অনশনকারী, জেনে নিন কেমন আছেন পুলস্ত্য থেকে তনয়া

অনশনের আজ দ্বাদশ দিন, হাসপাতালে ভর্তি ৬ অনশনকারী, জেনে নিন কেমন আছেন পুলস্ত্য থেকে তনয়া

ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন আজ দ্বাদশ দিনে পড়ল। অনশনকারীদের মধ্যে ছয়জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দশ দফা দাবি নিয়ে অনশন চলছে, এখনও মুখ্যমন্ত্রীর কোনও সাড়া মেলেনি।

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Oct 16 2024, 03:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Asianet News

ধর্মতলায় অনশনের আজ দ্বাদশ দিন। ধর্মতলা ও উত্তরবঙ্গ মিলিয়ে হচ্ছে অনশন। সদ্য আরও দুজন যোগ দিয়েছেন অনশনে। ৬ অনশনকারী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইতিমধ্যে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : Asianet News

৫ অক্টোবর থেকে স্নিগ্ধা হাজরা, অর্ণব মুখোপাধ্যায়, সায়ন্তনী ঘোষ হাজরা- অনশন চালিয়ে যাচ্ছে। ১১ অক্টোবর থেকে যোগ দিয়েছেন আলোলিকা ঘোড়ুই, পরিতয় পাঁজা। ১৪ অক্টোবর যোগ দেন সন্দীপ মণ্ডল। ১৫ অক্টোবর যোগ দেন রুমেলিকা কুমার, স্পন্দন চৌধুরী।

310
Image Credit : fb

ইতিমধ্যে অনশন করতে গিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছয় জন। তনয়া পাঁজা, সৌভিক বন্দ্যোপাধ্যায়, পুলস্ত্য আচার্য, অনুষ্টুপ মুখোপাধ্যায়, আলোক বর্মা এবং অনিকেত মাহাতো হাসপাতালে ভর্তি হয়েছেন।

410
Image Credit : Asianet News

পুলস্ত্য আচার্য পেটে যন্ত্রণা ও বমির সমস্যা নিয়ে ভর্তি হন। তিনি আগের থেকে সুস্থ। তবে, মাঝে মধ্যে জ্বর আসছে তাঁকে স্যালাইন দেওযা হচ্ছে। তাঁর শরীরে এখনও জলশূন্যতার সমস্যা আছে।

510
Image Credit : Asianet News

অনুষ্টুপ মুখোপাধ্যায় শনিবার হাসপাতালে ভর্তি হন। তিনি আগের থেকে সুস্থ। ভর্তির সময় তাঁর মলের রং কালো থাকায় চিকিৎসকরা চিন্তিত ছিলেন। কারণ শরীরের ভিতরে রক্তক্ষরণ হলে এমন হয়। বর্তমানে সেই সমস্যার সমাধান হয়েছে।

610
Image Credit : Asianet News

তনয়া পাঁজা সোমবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি আগের থেকে সুস্থ। তবে, এখনও তাঁর শরীরে পটাশিয়াম কম আছে।

710
Image Credit : Asianet News

অনেক মাহাতো অনশনের চার দিনের মাথায় হাসপাতালে ভর্তি হন। আগের থেকে তিনি অনেক সুস্থ। দু-এক দিনের মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হবে।

810
Image Credit : Asianet News

উত্তরবঙ্গে অনশন শুরু করেন আলোক বর্মা ও সৌভিক বন্দ্যোপাধ্যায়। সৌভিকের এখনও স্যালাইন চলছে। অনশনের তিন দিনের মাথায় অসুস্থ হয়ে পড়েছিলেন। বর্তমানে আগের থেকে সুস্থ আছেন।

910
Image Credit : Asianet News

এখনও চলছে অনশন। দশ দফা দাবি নিয়ে অনশন করছেন জুনিয়র ডাক্তাররা। তবে, এখনও মুখ্যমন্ত্রী তাঁদের সমস্যা সমাধানে কোনও পদক্ষেপই নেননি।

1010
Image Credit : Asianet News

গতকাল কর্নিভালের দিন অনশনকারীরা মিছিল করেন। সেই মিছিলে ভিড় ছিল চোখে পড়ার মতো। আজ দ্বাদশ দিনে অনশন করছেন স্নিগ্ধা হাজরা, অর্ণব বন্দ্যোপাধ্যায় ও সায়ন্তনী ঘোষ হাজরা। পরে যোগ দেন আলোলিকা ঘোড়ুই, পরিচয় পাণ্ডা, স্পন্দন চৌধুরী, রুমেলিকা কুমার।

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Suvendu Adhikari: সরকারি হাসপাতালে দালালচক্র ভাঙতে বাধ্যতামূলক হচ্ছে আইডি কার্ড, বেড নিয়েও বড় ঘোষণা
Recommended image2
ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্য থেকে হুমকি, FIR দায়ের হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে
Recommended image3
Yuvashakti scheme update: জুন থেকে মিলবে না যুবশক্তি প্রকল্প? আপাতত নেই কোনও আপডেট! কী বলছে রাজ্য সরকার?
Recommended image4
শুক্র সন্ধ্যায় ঝড় বৃষ্টিতে সাময়িক স্বস্তি, কবে দক্ষিণবঙ্গে ঢুকছে বর্ষা? তারিখ জানাল আবহাওয়া দফতর
Recommended image5
Kolkata Metro: শুরু হচ্ছে তিন বছর ধরে আটকে থাকা কাজ, চিংড়িঘাটা মেট্রো নিয়ে বিশেষ বার্তা রেলমন্ত্রীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved