MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • বঙ্গোপসাগরে এখনও রয়েছে নিম্নচাপ, জেনে নিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া

বঙ্গোপসাগরে এখনও রয়েছে নিম্নচাপ, জেনে নিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া

টানা বৃষ্টি চলছে বেশ কিছুদিন ধরে। গতকাল অর্থাৎ বুধবার থেকে আকাশ পরিষ্কার হয়েছে। তবে, আবহাওয়া দফতর সূত্রে খবর ফের বদল হবে আবহাওয়া। জেনে নিন কেমন থাকবে কলকাতার মরশুম। 

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Aug 29 2024, 06:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Asianet

চলেছে টানা বৃষ্টির দাপ। কদিন ধরে ভারী বর্ষণের কারণে নাজেহাল অবস্থা ছিল সকলের। প্রবল বর্ষণে ভিজেছে দক্ষিণ বঙ্গের একাধিক জেলা। তেমনই কোথাও হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি।

210
Image Credit : Getty

সূত্রের খবর, এবার ভোলবদল হতে চলেছে আবহাওয়ার। আগামী সাত দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও কোথাও হতে পারে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি।

310
Image Credit : Getty

পূর্বাভাস অনুসারে বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণের নয় জেলায় আছে হলুদ সতর্কতা।

410
Image Credit : social media

উত্তর বঙ্গেও থাকবে একই চিত্র। সেখানে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং বাদে বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও হালকা বা মাঝারি বৃষ্টি হতে পারে।

510
Image Credit : Freepik

আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়। আজ বৃহস্পতিবার মেঘলা আকার থাকবে। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি ও ২৭ ডিগ্রি। কালকের থেকে গরম বাড়তে পারে বলে অনুমান।

610
Image Credit : GOOGLE

এদিকে বঙ্গোপসাগরে এখনও আছে নিম্নচাপ। এর কারণে শনিবার পর্যন্ত সমুদ্র থাকবে উত্তাল।

710
Image Credit : Getty

উত্তর ও মধ্য বঙ্গে ঘন্টায় ৩৪ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

810
Image Credit : Asianet News

পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে আগামী ৩১ অগস্ট পর্যন্ত উত্তাল পরিস্থিতি থাকবে। ফলে মৎসজীবীদের সমুদ্র যাওয়ার ক্ষেত্রে আছে নিষেধাজ্ঞা।

910
Image Credit : Asianet News

আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরের জেলাগুলোতেও। সেখানে হতে পারে হালকা ও মাঝারি বৃষ্টিপাত। হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি।

1010
Image Credit : Asianet News

তবে, বৃষ্টির সম্ভাবনা আছে দুই দিনাজপুরে। সেখানে হতে পারে ভারী বৃষ্টিপাত। তবে, আপাতত কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই খবর।

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Suvendu Adhikari: 'মমতাকেও জেলে ভরা উচিত' ভোটের আগে ফের বিস্ফোরক মেজাজে শুভেন্দু
Recommended image2
Now Playing
Rudranil Ghosh: মমতার বেকার ভাতার প্রকল্পকে আক্রমণ করে কবিতা রুদ্রনীলের, দেখুন
Recommended image3
গোবিন্দভোগ, তুলাইপাঞ্জি এবং কনকচূড় পেল হেরিটেজ তকমা, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার
Recommended image4
বিধানসভা নির্বাচন ২০২৬: মার্চেই ঘোষণা করবে নির্বাচন কমিশন, এপ্রিলে ৫ রাজ্যে ভোট?
Recommended image5
SIR নিয়ে তুঘলকি আচরণ করছে জাতীয় নির্বাচন কমিশন, ভোটারদের নাম বাদ নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved