MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Indus Waters Treaty
TN DA Hike
SSC CASE
Bekar Bhata
Annapurna Yojana
Annapurna Bhandar Online Application
Punjab DA Hike
Janmashtami 2026 Date
8th Pay Commission
West Bengal DA Date
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • জুলাইয়েও চড়া গরমে হাঁসফাঁস করছে শহর! ফের কবে বৃষ্টি? তারিখ জানিয়ে দিল আবহাওয়া দফতর

জুলাইয়েও চড়া গরমে হাঁসফাঁস করছে শহর! ফের কবে বৃষ্টি? তারিখ জানিয়ে দিল আবহাওয়া দফতর

আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই! দেখতে দেখতে জুলাই ১১। এই ভরা জুলাইতেও দেখা নেই বৃষ্টির! দক্ষিণবঙ্গের কোন জায়গাতেই স্বস্তি মিলছে না। চড়চড়ে গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের। কবে বৃষ্টি হবে, তারিখ জানাল আলিপুর আবহাওয়া দফতর।

2 Min read
Author : Parna Sengupta
| Updated : Jul 11 2024, 02:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Asianet News

উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টা কেমন আবহাওয়া থাকবে তা নিয়ে বৃহস্পতিবার যা জানিয়েছে হাওয়া অফিস তাতে খুব একটা স্বস্তি নেই দুই বঙ্গেই।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : Asianet News

উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় স্বস্তি নেই মূলত অতিবৃষ্টির কারণে, আর দক্ষিণবঙ্গে স্বস্তি নেই মূলত বৃষ্টি না হওয়ার কারণে।

310
Image Credit : Getty

চলতি বছর উল্লেখযোগ্য ভাবে ৩১ মে উত্তরবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে, যা সময়ের থেকে অনেক আগেই প্রবেশ করেছে।

410
Image Credit : Getty

উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করার পর থেকেই লাগাতার বৃষ্টিতে ভাসছে বিভিন্ন এলাকা। অতি বৃষ্টির কারণে তিস্তা ফুলেফেঁপে ওঠার পাশাপাশি বিভিন্ন জায়গায় ধস থেকে শুরু করে নানান প্রাকৃতিক দুর্যোগ দেখা যাচ্ছে।

510
Image Credit : Getty

৩১ মে উত্তরবঙ্গের দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে গেলেও দক্ষিণবঙ্গে নির্ধারিত সময়ের অনেক পরে মৌসুমী বায়ু প্রবেশ করে। আবার মৌসুমী বায়ু প্রবেশের পর দিন কয়েক দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির দেখা মিললেও এখন আবার বৃষ্টি কমেছে।

610
Image Credit : Getty

আর বৃষ্টি কমতেই জুলাই মাসেও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার মানুষদের ৩৫ ডিগ্রির মতো সর্বোচ্চ তাপমাত্রায় কাটাতে হচ্ছে।

710
Image Credit : Getty

এমন পরিস্থিতিতে হাওয়া অফিসের তরফ থেকে যা জানানো হয়েছে তাতে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা না থাকার ফলে আর্দ্রতাজনিত যে অস্বস্তি তা থেকে মুক্তির কোন পথ আপাতত খুঁজে পাওয়া যাচ্ছে না।

810
Image Credit : Getty

একটি অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত বিহার ও উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে রাজস্থান থেকে শুরু হয়ে জয়সলমীর, কোটা শিবপুরি ডালটনগঞ্জ হয়ে পুরুলিয়া ও কাঁথি পর্যন্ত।

910
Image Credit : Getty

এর প্রভাবেই শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দক্ষিণবঙ্গের কলকাতা সহ বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা যে খুব ভারী বৃষ্টির লক্ষণ তা নয় বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

1010
Image Credit : Getty

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার বৃষ্টি বাড়বে মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। পরিস্থিতি যা তাতে আপাতত আরো কয়েকদিন এমন গরম থেকে খুব একটা নিস্তারের রাস্তা দেখতে পাচ্ছে না হাওয়া অফিস।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Composite School Grant: স্কুলে সাপের কামড়ে তোলপাড়, কম্পোজ়িট গ্রান্ট বিতর্ক নিয়ে ঠিক কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Recommended image2
Bengal Richest Person: ৯৫ বছর বয়সে ৫৫ হাজার কোটির মালিক, ইনিই পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী ব্যক্তি
Recommended image3
TMC Office: ক্যামাক স্ট্রিটের অফিসে স্থিতাবস্থা, আপাতত স্বস্তিতে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়
Recommended image4
Durga Puja 2026: ক্ষমতা বদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! কমিটিতে তৃণমূলের পরিবর্তে মুখ বিজেপির
Recommended image5
Bangladesh News: মির্জাগালিব স্ট্রিট কাণ্ডের জের, কলকাতায় আগত বাংলাদেশিদের জন্য নয়া নির্দেশিকা জারি ডেপুটি হাইকমিশনের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved